Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘বকেয়া DA ব্যাঙ্কগুলো থেকে ক্রেডিট..,’ অপেক্ষার মাঝেই মহার্ঘ ভাতা নিয়ে বড় খবর দিলেন মলয় মুখোপাধ্যায়

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: বকেয়া ডিএ নিয়ে চর্চা বাড়ছে রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের মধ্যে। এই নিয়ে বিতর্কেরও শেষ নেই। রাজ্য সরকারি কর্মচারীদের (Government Employees) পঞ্চম পে কমিশনের মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে রাজ্য পদক্ষেপ করলেও কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএ এখনও অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি বলে অভিযোগ।

    শীঘ্রই থেকেই মিলতে পারে বকেয়া! Dearness Allowance

    সম্প্রতি কলকাতা পৌর কর্পোরেশন (কেএমসি) এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএ (Dearness Allowance) মিটিয়ে দিতে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। তবে এ পর্যন্ত বকেয়া মেলেনি বলে অভিযোগ। এরই মধ্যে বড় খবর দিলেন কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।

    শুক্রবার সমাজমাধ্যমে তিনি লিখেছিলেন, “আজ থেকে কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএ ব্যাঙ্কগুলো থেকে ক্রেডিট হওয়ার সম্ভাবনা আছে।” কলকাতা পৌর কর্পোরেশন এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের মেসেজ লক্ষ্য রাখতে বার্তা দিয়েছেন তিনি। তাহলে কি এর মধ্যেই বকেয়া ঢুকবে তাঁদের অ্যাকাউন্টে? মলয়বাবুর পোস্টের পর আশার আলো দেখছেন অনেকেই।

    আবার এই খবরে খুশি হলেও অনেকেই মলয়বাবুর পোস্টের কমেন্টে লিখেছেন, ‘না আঁচলে বিশ্বাস নেই’। অনেকে গ্র্যান্ট-ইন-এইড দের কথাও জানতে চেয়েছেন। একদিনের আগেই অন্য একটি পোস্ট করে মলয়বাবু লিখেছিলেন, “০১/০৪/২৬ থেকে ৪% ডিএ অধরা। অথচ পুজোর আগে বেতনের সঙ্গে কুড়ি শতাংশ ডিএ এই বার্তা আর কতবার শুনতে হবে?”

    Dearness Allowance(251)

    আরও পড়ুন: সক্রিয় অক্ষরেখায় দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি শনিতেও, দিনভর কোথায় কেমন থাকবে আবহাওয়া দেখুন

    একইসাথে তিনি লেখেন, “গ্রান্ট ইন এইড, কর্মচারীদের বকেয়া ডিএ বা এখনো যে কলকাতা কর্পোরেশন এলাকায় যে সকল অবসরপ্রাপ্ত কর্মচারীরা বসবাস করেন, তাদের বকেয়া ডিএ এখনও কেন দেওয়া হচ্ছে না? সেই বার্তা তো মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনতে পাওয়া যাচ্ছে না।” এর আগেও একাধিকবার গ্রান্ট ইন এইড ও কলকাতা পৌর কর্পোরেশন (কেএমসি) এলাকায় বসবাসকারী পেনশনভোগীদের বকেয়া ডিএ-র প্রশ্ন তোলেন মলয়বাবু।

    Click here to Read More
    Previous Article
    চন্দ্রনাথ রথ খুনে বড় ফাঁস! সিবিআইয়ের জালে ২ সুপারি কিলার, সামনে আসতে পারে মাস্টারমাইন্ড
    Next Article
    'আমার সঙ্গে আমার মাকেও বাজে কথা বলেছে' শিক্ষার্থীদের আস্বস্ত করতে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা| Modi

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment