Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘সকলেই DR পাবেন..,’ মাসের শেষেই KMC এলাকার পেনশনারদের বকেয়া নিয়ে সুখবর

    11 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: বকেয়া ডিএ (Dearness Allowance) মামলা এখনও বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্টে। সরকার বকেয়া মেটাচ্ছে ধাপে ধাপে। তবে সেখানেও অভিযোগ উঠছে হিসেবের গরমিল নিয়ে। আবার সরকার পোষিত সহ KMC এলাকার পেনশনারদের অ্যাকাউন্টে এতদিন বকেয়া ঢুকছিল না বলে অভিযোগ তুলে সরব হচ্ছিলেন সরকারি কর্মীরা। এরই মধ্যে KMC এলাকার পেনশনারদের অ্যাকাউন্টে বকেয়া ডিএ ঢুকতে শুরু করেছে বহু অপেক্ষার পর।

    বকেয়া DA ঢোকা শুরু, স্টেট ব্যাঙ্কও ছাড়তে শুরু করল | Dearness Allowance

    সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ মতো বকেয়া মহার্ঘ ভাতার অংশ কলকাতা পুরসভা এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীরা (Pensioners) হাতে পেতে শুরু করেছেন। গতকাল ডিএ মামলার মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভঃ এমপ্লয়িজ-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সমাজমাধ্যমে জানিয়েছেন স্টেট ব্যাঙ্ক আজ থেকে বকেয়া ডিএ ছাড়তে আরম্ভ করেছে।

    মলয় মুখোপাধ্যায় সমাজমাধ্যমে ভিডিওবার্তায় জানান, কলকাতা পুরসভা এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএ বহু ব্যাঙ্ক ছাড়তে আরম্ভ করেছে। কিছু ব্যাঙ্ক এখনও ছাড়েনি। SBI যেহেতু আজ থেকে ছাড়তে আরম্ভ করল স্বাভাবিকভাবে অন্যান্য ব্যাঙ্কগুলোও খুব শীঘ্রই ছেড়ে দেবে বলে জানিয়েছেন সরকারি কর্মচারী সংগঠনের নেতা।

    দীর্ঘ অপেক্ষার পর বকেয়া ডিএ কলকাতা পুরসভা এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কিছু কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করায় স্বাভাবিকভাবেই চিন্তা কমেছে বাকিদেরও। এই পেনশনারদের স্বস্তি দিয়ে মলয়বাবু লিখেছেন, “যাঁরা kmc এলাকায় থাকেন অবসরপ্রাপ্তরা তাঁরা অবশ্যই সকলেই ডিআর পাবেন। আজ না হয় কাল।”

    Dearness Allowance(251)

    আরও পড়ুন: কনফার্ম টিকিট ছাড়াই ট্রেনে সফর? এই নিয়মটা জেনে রাখুন, জরিমানা ছাড়াই করতে পারবেন সফর

    উল্লেখ্য, চলতি মাসেই kmc এলাকায় থাকা অবসরপ্রাপ্তদের অ্যাকাউন্টে বকেয়ার টাকা ঢুকতে শুরু করেছে। গত কয়েকদিনেও বেশ কিছু পেনশনারের অ্যাকাউন্টে বকেয়া ডিএ ঢুকেছিল বলে জানা গিয়েছে। এবার SBI ব্যাঙ্ক টাকা ছাড়তে শুরু করল। এবার ধাপে ধাপে এই পেনশনারদের সকলের অ্যাকাউন্টে শীঘ্রই বকেয়ার টাকা ক্রেডিট হবে বলে আশা করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    আজ থেকেই বাড়ল জ্বালানির দাম! নতুন রেট কত, জেনে নিন
    Next Article
    জামাতিরা ১৫ বছর পশ্চিমবঙ্গ শাসন করেছে: Suvendu Adhikari

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment