Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজ থেকেই বাড়ল জ্বালানির দাম! নতুন রেট কত, জেনে নিন

    10 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: মাসের শেষে এক ধাক্কায় বাড়ল সিএনজির দাম (CNG Price)। প্রতি কেজিতে ৩.৮৯ টাকা করে বাড়ানো হয়েছে। শনিবার সকাল ছটা থেকে এই দর কার্যকর করা হয়েছে। সূত্রের খবর, আন্তর্জাতিক বাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের দাম চড়চড়িয়ে বেড়েছে। যার প্রভাব সিএনজি দামের ওপর সরাসরি পড়েছে বলে জানিয়েছে রবরাবহকারী সংস্থার ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড।

    আজ থেকেই বাড়ল জ্বালানির দাম, জানুন নতুন রেট (CNG Price)

    এই দাম বৃদ্ধির ফলে পকেটে চাপ পড়তে চলেছে অটো থেকে ট্যাক্সি চালকদের। এবার থেকে সিএনজির দাম পড়বে ৯৫ টাকা ৫৯ পয়সা। এক নজরে দেখে নিন আজকে কোন জায়গার দাম কত রয়েছে। দিল্লিতে সিএনজির নতুন দাম হচ্ছে ৮৬.৯৮ টাকা প্রতি কেজি (CNG Price)। নয়ডা ও গাজিয়াবাদে নতুন দাম হচ্ছে ৯৫.৫৯ টাকা প্রতি কেজি। মিরুটে সিএনজির নতুন দাম হচ্ছে ৯৫.৪৭ টাকা প্রতি কেজি। গুরুগ্রামে সিএনজির নতুন দাম হচ্ছে ৯২.০১ টাকা প্রতি কেজি।

    CNG Price have gone up starting today

    আরও পড়ুন: ধর্মঘটের ডাক ট্যাক্সি, অ্যাপ ক্যাব ও বাইক চালকদের! কবে থেকে ভোগান্তি?

    কেন ফের দাম বাড়ল সিএনজির?

    জানা গিয়েছে, আন্তর্জাতিক স্তরে লিক্যুইফায়েড ন্যাচারাল গ্যাস বা এলএনজি দাম অনেকটা বাড়ায় দাম বৃদ্ধি পেয়েছে সিএনজির। মূলত পশ্চিম এশিয়ার উত্তেজনার কারণেই এই দাম বৃদ্ধি হয়েছে। তাছাড়া যেহেতু সমস্ত জ্বালানি পণ্যবাহী জাহাজই হরমুজ প্রণালী দিয়ে আসে। আমদানি করা এলএনজির একটা বড় অংশ দিয়েই সিএনজি তৈরি করা হয়।

    মূল্য বৃদ্ধির ধাক্কা সামলাতেই প্রায় চার টাকা প্রতি কেজি দাম বাড়ানো হলো সিএনজির। তাছাড়া সিএনজি চালিত গাড়ি, ট্যাক্সি, অটো, ও বাণিজ্যিক গাড়ির খরচ ফের একবার বেড়ে গেল। প্রসঙ্গত, এর আগে মোট চার মাসের ৬ বার সিএনজির দাম বেড়েছে। ফের একবার দাম বাড়ায় এবার পকেটের চাপ পড়েছে মধ্যবিত্তের (CNG Price)।

    Click here to Read More
    Previous Article
    জি বাংলায় ‘ট্রিপল ধামাকা’, সফল নায়িকার চ্যানেল বদল, জলসায় নতুন মেগার গুঞ্জন
    Next Article
    ‘সকলেই DR পাবেন..,’ মাসের শেষেই KMC এলাকার পেনশনারদের বকেয়া নিয়ে সুখবর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment