Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শিয়ালদহ লাইনে একঝাঁক নতুন লোকাল, দেখে নিন রুট সহ টাইম টেবিল

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ প্রতিদিন লক্ষ লক্ষ মানুষকে কর্মস্থল থেকে শুরু করে গন্তব্যে পৌঁছে দিচ্ছে লোকাল ট্রেন। তবে শিয়ালদহ ডিভিশনে (Sealdah Railway Division) বাড়তে থাকা যাত্রীদের তুলনায় ট্রেন যেন সর্বদাই কম মনে হয়। বিশেষ করে অফিস টাইমে প্ল্যাটফর্ম হোক বা ট্রেন কোথাওই ফাঁক থাকে না এতটুকুও। তাই যাত্রী সুবিধার জন্য এবার অতিরিক্ত লোকাল চালুর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। কতগুলি ট্রেন চলবে? কোন রুটে ও কবে থেকে? সমস্ত তথ্য রইল আজকের প্রতিবেদনে।

    শিয়ালদহ ডিভিশনে চালু অতিরিক্ত লোকাল পরিষেবা

    শিয়ালদহ ডিভিশনের শিয়ালদহ-ডায়মন্ড হারবার ও বারাসাত-হাসনাবাদ রুটে বাড়ছে লোকাল ট্রেন পরিষেবা। এর মধ্যে ৩ টি ট্রেন বাড়ছে ডায়মন্ড হারবার শাখায়। একটি বাড়ছে হাসনাবাদ শাখায়। এছাড়াও একটি শিয়ালদহ বারাসাত লোকালের যাত্রাপথ দীর্ঘায়িত করে সেটিকে হাসনাবাদ অবধি চালানো হবে। আগামী ১৫ই জুন থেকে এই পরিষেবা চালু হচ্ছে বলে খবর মিলেছে।

    Local Train Crowd

    আরও পড়ুনঃ ইচ্ছামত তুলছেন PF এর টাকা? এই নিয়ম না জানলে ক্ষতি আপনারই

    শিয়ালদহ-ডায়মন্ড হারবার লাইনে নতুন লোকাল

    এবার শিয়ালদহ-ডায়মন্ড হারবার রুটে সোমবার থেকে শনিবার পর্যন্ত নতুন লোকালগুলি চালানো হবে বলে জানা যাচ্ছে। ট্রেনগুলি হল নিম্নরুপঃ

    • সোনারপুর-ডায়মন্ড হারবার লোকাল : এটি ভোর ৬টা বেজে ৫ মিনিটে সোনারপুর থেকে ছাড়বে ও ৭টা বেজে ১০ মিনিটে ডায়মন্ড হারবার ঢুকবে।
    • শিয়ালদহ-সোনারপুর লোকাল : সকাল ৯টা ৩৫ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে ১০টা ১০ মিনিটে সোনারপুর পৌঁছাবে এই ট্রেনটি।
    • ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল : এই ট্রেনটি সকাল ৭টা বেজে ২২ মিনিটে ডায়মন্ড হারবার থেকে ছাড়বে ও ৮টা ৫৮ মিনিটে শিয়ালদহ পৌঁছাবে।

    বারাসাত-হাসনাবাদ লাইনের নতুন লোকাল

    ডায়মন্ড হারবার লাইনের মত বারাসাত হাসনাবাদ লাইনেও একটি নতুন ট্রেন চালু হয়েছে ও একটির এক্সটেনশন হয়েছে। সেগুলি হলঃ

    • বারাসাত-হাসনাবাদ লোকাল : বিকেল ৩টে বেজে ২০ মিনিটে হাসনাবাদ থেকে রওনা দিয়ে ৪টে ৩৯ মিনিটে বারাসাত পৌঁছাবে ট্রেনটি।
    • ৩৩৪৩১ আপ শিয়ালদহ বারাসাত লোকাল : এই ট্রেনটির যাত্রাপত বাড়িয়ে দেওয়া হয়েছে। সকাল ৮টা ৫৮ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে ১১টা ৬ মিনিটে হাসনাবাদ পৌঁছাবে ট্রেনটি।

    প্রসঙ্গত, প্রতিনিয়ত বাড়তে থাকা যাত্রীদের চাপ সামলানোর জন্য ট্রেন সংখ্যা বাড়ানোর দাবি নতুন কিছু নয়। এবার সেই দাবি কিছুটা মেনে নিতে, স্বস্থির নিঃস্বাস ফেলছেন সাধারণ মানুষ। আশা করা হচ্ছে এর ফলে অফিস টাইমে একটু আরামে যাতায়াত করতে পারবেন নিত্যযাত্রীরা।

    Click here to Read More
    Previous Article
    "যে কংগ্রেসকে ছেড়ে তৈরি তৃণমূল, আজ সেই কংগ্রেসেরই পা ধরছেন মমতা!" কটাক্ষ সৈয়দ আলী আফজাল চাঁদের
    Next Article
    দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টা জেরার পর বেরিয়ে এলেন অভিষেক ব্যানার্জি

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment