Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শিক্ষায় বড় সিদ্ধান্ত! এবার বাংলায় চালু হচ্ছে পিএমশ্রী প্রকল্প? জানুন বিস্তারে

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ তিন বছরের বেশি সময় ধরে কেন্দ্র ও রাজ্যের টানাপোড়েন চলার পর অবশেষে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে পিএম শ্রী মডেল স্কুল (PM SHRI school) প্রকল্প। কেন্দ্রের এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রতিটি ব্লকে অন্তত একটি করে সরকারি বা সরকার পোষিত স্কুলকে বেছে নিয়ে আধুনিক পরিকাঠামো ও নতুন শিক্ষাপদ্ধতির মাধ্যমে গড়ে তোলা হবে মডেল স্কুল হিসেবে। সম্প্রতি দিল্লিতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ও রাজ্যের স্কুলশিক্ষা দফতরের মধ্যে চুক্তি স্বাক্ষরের পরই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    পিএম শ্রী স্কুল (PM SHRI school) প্রকল্পে বড় পদক্ষেপ

    ২০২২-২৩ শিক্ষাবর্ষে কেন্দ্রীয় সরকার ‘প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজ়িং ইন্ডিয়া’ বা পিএম শ্রী প্রকল্প (PM SHRI school) চালু করে। লক্ষ্য ছিল দেশের বিভিন্ন সরকারি স্কুলকে আধুনিক সুযোগ-সুবিধা ও উন্নত শিক্ষাব্যবস্থার মাধ্যমে মডেল স্কুল হিসেবে গড়ে তোলা। পশ্চিমবঙ্গেও এই প্রকল্প চালুর কথা থাকলেও দীর্ঘদিন তা আটকে ছিল। গত ১৫ মে দিল্লিতে কেন্দ্রীয় স্কুলশিক্ষা মন্ত্রক এবং পশ্চিমবঙ্গের স্কুলশিক্ষা দপ্তরের মধ্যে একটি মউ স্বাক্ষরিত হয়। শিক্ষা দপ্তর সূত্রে খবর, জাতীয় শিক্ষানীতির কাঠামো মেনে এই প্রকল্প চালু করতে দুই পক্ষই সম্মত হয়েছে। সেই কারণেই এবার দ্রুত প্রকল্পের কাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

    রাজ্যের শিক্ষা দপ্তরের পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি জেলার প্রতিটি ব্লক থেকে অন্তত একটি করে স্কুল বেছে নেওয়া হবে। পরে সেই স্কুলগুলিকে ধাপে ধাপে পিএম শ্রী মডেল স্কুলে রূপান্তর করা হবে। শুধু ভবন সংস্কার নয়, পড়াশোনার ধরন, স্মার্ট ক্লাসরুম, আধুনিক ল্যাব, খেলাধুলা ও সামগ্রিক শিক্ষাব্যবস্থার উন্নয়নেও জোর দেওয়া হবে। এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার মোট খরচের ৬০ শতাংশ বহন করবে। বাকি ৪০ শতাংশ দেবে রাজ্য সরকার। সমগ্র শিক্ষা অভিযানের মাধ্যমে ২০২৭ সালের মধ্যে রাজ্যে ১৪ হাজারের বেশি স্কুলকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে। কেন্দ্র ইতিমধ্যেই উন্নয়নের জন্য ২৭ হাজার কোটিরও বেশি টাকা বরাদ্দ করেছে।

    তবে এতদিন এই প্রকল্প নিয়ে মূল আপত্তি ছিল নাম নিয়েই। রাজ্যের পূর্বতন সরকার মনে করেছিল, শিক্ষা যেহেতু যৌথ তালিকার বিষয় এবং রাজ্যও অর্থ দিচ্ছে, তাই স্কুলের নামের আগে ‘PM SHRI’ ব্যবহার করা ঠিক নয়। সেই কারণেই দীর্ঘদিন এই প্রকল্পে রাজ্য সায় দেয়নি। পরিস্থিতি বদলায় সরকার পরিবর্তনের পর। এরপর থেকেই শিক্ষামহলে আলোচনা শুরু হয়েছিল যে খুব দ্রুত পশ্চিমবঙ্গও এই প্রকল্পে যোগ দিতে পারে। শেষ পর্যন্ত দিল্লির বৈঠকের পর সেই জল্পনাই সত্যি হল।

    The victory of Bharatiya Janata Party in Bengal has captured attention internationally.

    আরও পড়ুনঃ ইলেকট্রিক গাড়ি কিনলেই মহিলাদের জন্য ১ লাখ টাকা! বড় ঘোষণা রাজ্য সরকারের

    ইতিমধ্যেই রাজ্যের কয়েকটি কেন্দ্রীয় বিদ্যালয় ও জওহর নবোদয় বিদ্যালয়কে পিএম শ্রী মডেল স্কুল হিসেবে তৈরি করা হয়েছে। এবার সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিকেও একইভাবে গড়ে তোলার কাজ শুরু হবে বলে শিক্ষা দপ্তর সূত্রে খবর। এদিকে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানিয়েছেন, অন্য অনেক রাজ্য আগেই এই প্রকল্প (PM SHRI school) চালু করেছিল। পশ্চিমবঙ্গেও দ্রুত তা কার্যকর হওয়ায় ছাত্রছাত্রীরা উপকৃত হবে বলেই তিনি মনে করছেন।

    Click here to Read More
    Previous Article
    RG Kar মামলা নিয়ে বড় সিদ্ধান্ত, বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন কলকাতা হাইকোর্টে
    Next Article
    আফ্রিকায় বড় সাফল্য ট্রাম্পের! মার্কিন-নাইজেরিয়া যৌথ অভিযানে খতম আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment