Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শিডিউলে বড় বদল, এই স্টেশন পর্যন্ত আজ যাবে না এই ট্রেনগুলি

    3 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : আবারও বদল ট্রেনের (Indian Railways) টাইম টেবিলে। রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ ১ জুলাই হলদিয়া লাইনের বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। অর্থাৎ কিছু ট্রেন মাঝপথেই যাত্রা শেষ করবে, আবার কিছু ট্রেন যাত্রা শুরুই করবে মাঝপথ থেকে।

    ট্রেনের (Indian Railways) শিডিউলে ফের বদল

    জানা গিয়েছে, রেললাইনের রক্ষণাবেক্ষণ চলার জন্য সাময়িক ভাবে ট্রেন চলাচলে কিছু বদল আনা হয়েছে। আজ বেশ কিছু ট্রেন মাঝপথেই যাত্রা শেষ করবে। ৩৮০৫১ হাওড়া-হলদিয়া লোকাল হলদিয়া পর্যন্ত না গিয়ে দুর্গাচক স্টেশনে যাত্রা শেষ করবে। ৩৮০৫৩ হাওড়া-হলদিয়া লোকাল হলদিয়ার বদলে দুর্গাচক পর্যন্ত যাবে।

    Indian Railways Train schedule changed for today

    মাঝপথে সফর শেষ: ২২৩৩০ আসানসোল-হলদিয়া এক্সপ্রেস হলদিয়া পর্যন্ত না গিয়ে দুর্গাচক স্টেশনে সফর শেষ করবে। এছাড়া বেশ কিছু ট্রেন এদিন মাঝপথের স্টেশন থেকে সফর শুরু করবে। ৩৮০৫২ হলদিয়া-হাওড়া লোকাল হলদিয়ার বদলে দুর্গাচক স্টেশন থেকে হাওড়া যাবে।

    আরও পড়ুন : আগামীকাল থেকেই শিয়ালদহ লাইনের ৮ টি স্টেশনে বন্ধ টিকিট কাউন্টার, তালিকায় কী কী?

    তালিকায় কোন ট্রেন: ৩৮০৫৪ হলদিয়া-পাঁশকুড়া লোকাল (Indian Railways) হলদিয়ার পরিবর্তে দুর্গাচক স্টেশন থেকে ছাড়বে। ৩৮০৫৬ হলদিয়া-হাওড়া লোকাল ট্রেনটিও হলদিয়া থেকে না ছেড়ে দুর্গাচক স্টেশন থেকে যাত্রা শুরু করবে।

    আরও পড়ুন : পচা ডিমের বিক্রি নেই, মাছি তাড়াচ্ছেন বিক্রেতারা, হঠাৎ কী হল?

    ২২৩২৯ হলদিয়া-আসানসোল এক্সপ্রেস মাঝপথে তমলুক স্টেশন থেকে আসানসোলের উদ্দেশে যাত্রা শুরু করবে। রেলের তরফে যাত্রীদের জন্য এই পরিবর্তিত শিডিউল নিয়ে বার্তা দেওয়া হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    ২১ জুলাইয়ের আগে বড় সিদ্ধান্ত! মধ্য কলকাতায় ৩০ অগস্ট পর্যন্ত জারি ১৬৩ ধারা
    Next Article
    অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট! আবেদন করে থাকলে জানুন অবশ্যই

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment