Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সেমিফাইনালে মেসি, এমবাপ্পে, বেলিংহ্যাম, ইয়ামাল! বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ঘটলো এমন ঘটনা……

    2 weeks ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শেষ হয়ে গিয়েছে বিশ্বকাপের (FIFA World Cup 2026) কোয়ার্টার ফাইনালের লড়াই। এবার আরম্ভ হবে বিশ্বকাপ সেমিফাইনাল। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে কিলিয়ান এমবাপ্পের (Kylian Mbappe) ফ্রান্স (France) এবং লামিন (Lamine Yamal) ইয়ামালের স্পেন (Spain)। তার ঠিক একদিন পরে জর্জিয়ার আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে জুড বেলিংহ্যামের (Jude Bellingham) ইংল্যান্ড (England) ও লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনা (Argentina)। চারটি দেশই এর আগে কখনো না কখনো বিশ্বকাপ জিতেছে।

    আরও পড়ুন: ম্যাচ শুরুর আগে পাত্তা দেননি নরওয়ের দৈত্যকে! সেই হাল্যান্ডের কেরামতিতেই শেষ আনসেলোত্তির ব্রাজিলের স্বপ্ন

    দীর্ঘদিন পর বিশ্বকাপের সেমিফাইনালে এমন চারটি দেশ উঠেছে যাদের প্রত্যেকেরই আগে বিশ্বকাপ জয় করার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু এই সেমিফাইনাল গুলিতে এমন একটি বিষয় দেখা গিয়েছে যা আগে কোন বিশ্বকাপে দেখা যায়নি। ১৯৯২ সালে ফিফার ক্রমতালিকা চালু হওয়ার পর থেকে এই প্রথম শীর্ষস্থানে থাকা চারটি দেশ বিশ্বকাপের সেমিফাইনালে জন্য যোগ্যতা অর্জন করেছে। এইমুহূর্তে ফিফা ক্রমতালিকায় শীর্ষস্থানে রয়েছে এমবাপ্পের ফ্রান্স। দ্বিতীয় স্থানে মেসির আর্জেন্টিনা। তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে স্পেন ও ইংল্যান্ড।

    ইংল্যান্ড: গত তিনটি বিশ্বকাপের সেমিফাইনাল অবধি পৌঁছে স্বপ্নভঙ্গ হয়েছিল থ্রি লায়ন্সদের। বর্তমান ইংল্যান্ড দলের জার্মান কোচ টমাস টুখেল দায়িত্ব নেবার পরই স্পষ্ট করে দিয়েছিলেন যে তিনি জানেন যে অল্পের জন্য গত কয়েক বছরে একাধিক ট্রফি হাতছাড়া হয়েছে ইংল্যান্ডের। তাই তিনি নামের পেছনে না দৌড়ে ফর্মে থাকা ফুটবলারদের দিয়ে দল সাজিয়েছেন। চলতি টুর্নামেন্টে তার মগজাস্ত্রের কারণে বারবার কঠিন পরিস্থিতি থেকে ফিরে এসে আপাতত সেমিফাইনালে ইংল্যান্ড। দুর্দান্ত ফর্মে রয়েছেন হ্যারি কেন, জুড বেলিংহ্যাম, নিকো ও’রেইলিরা। দীর্ঘদিনের ট্রফির খরা কাটাতে মরিয়া দলটি। আর্জেন্টিনার বিরুদ্ধে গোটা দল নিখুঁত ফুটবল খেলতে মরিয়া।

    স্পেন: ২০১০ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর বিশ্বকাপের মঞ্চে ধারাবাহিকতার চূড়ান্ত অভাব ভোগাচ্ছিল তাদের। ২০১৪ এবং ২০২২ বিশ্বকাপে তাদের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়। কিন্তু কোচ লুইস দে লা ফুয়েন্তের হাত ধরে ২০২৪ সালে ইউরো কাপ জেতে স্পেন। ২০২৫ সালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের কাছে নেশন্স লিগ ফাইনাল হারতে হলেও ধারাবাহিকতার প্রতিফলন বজায় ছিল তাদের খেলায়। চলতি বিশ্বকাপে কেবলমাত্র একটি গোল হজম করে সেমিফাইনালে অবধি পৌঁছেছে তারা। স্পেনের দুর্ভেদ্য ডিফেন্সের কড়া পরীক্ষা নেবে আগ্রাসী ফ্রান্স আক্রমণ। কিন্তু ফাইনালে পৌঁছনোর ব্যাপারে আত্মবিশ্বাসী দলের ফুটবলাররা।

    আর্জেন্টিনা: ২০২১ সাল থেকেই কোচ লিওনেল স্কালোনির কোচিংয়ে স্বপ্নের মত সময় কাটাচ্ছে লা অ্যালবিসেলেস্তে ব্রিগেড। চলতি বিশ্বকাপে একাধিকবার হাড্ডাহাড্ডি ম্যাচে শেষ হাসি হেসেছে তারা। স্বপ্নের ফর্মে রয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। চলতি বিশ্বকাপের সেমিফাইনালে প্রথমবার কোনও শক্তিশালী ফুটবল দলের মুখোমুখি হতে চলেছে তারা। কিন্তু একাধিকবার হাড়ের মুখ থেকে জয়চ নিয়ে আনা দলটি টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে যোগ্যতা অর্জনের ব্যাপারে আত্মবিশ্বাসী।

    ফ্রান্স: চলতি বিশ্বকাপের সবচেয়ে ধারাবাহিক দল। আক্রমণ থেকে রক্ষণভাগে একাধিক তারকা ফুটবলারে সমৃদ্ধ এই ফ্রান্স দল এখনো অবধি এই বিশ্বকাপে কোনও দলের বিরুদ্ধেই বিন্দুমাত্র সমস্যায় পড়েনি। বিধ্বংসী ফর্মে রয়েছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তাকে যোগ্য সঙ্গত দিচ্ছেন আক্রমণভাগের বাকি ফুটবলাররা। কিন্তু এই স্পেনের কাছেই গত দুই বছরে দুইবার হারের মুখ দেখতে হয়েছিল তাদের। কোচ দিদিয়ের দেশঁ এই বিশ্বকাপের ফলেই ফ্রান্সের কোচিংয়ের দায়িত্ব ছাড়ছেন। সেমিফাইনালে এই পরিচিত প্রতিপক্ষের বিরুদ্ধে হিসাবটা বরাবর করেই বিদায় নিতে চাইবেন তিনি।

     

    Click here to Read More
    Previous Article
    সরকারি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে কড়াকড়ি! বড় হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর
    Next Article
    প্রতিরক্ষা ক্ষেত্রে বড় পরিবর্তনের পথে ভারত! বেসরকারি সংস্থা তৈরি করবে ক্ষেপণাস্ত্র, সামনে এল মেগা পরিকল্পনা

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment