Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শচীনের রেকর্ড ভেঙে দিলেন বুড়ো রোহিত শর্মা! লর্ডসের সকল দর্শক উঠে দাঁড়িয়ে বাজালো করতালি

    1 week ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ তার অবসর নিয়ে চলছিল নানান জল্পনা। বয়স্ক হওয়ার ভারতীয় দলের (Indian Cricket Team) পরবর্তী বিশ্বকাপের পরিকল্পনায় কোচ গৌতম গম্ভীর তাকে রাখতে চাইছেন না, এমন খবরও আসছিল সামনে! কিন্তু রোহিত শর্মা (Rohit Sharma) এবারও ব্যাট হাতেই নিন্দুকদের জবাব দিলেন। ক্রিকেটের মক্কা লর্ডসে শচীনকে (Sachin Tendulkar) টপকে তৈরি করলেন নতুন ইতিহাস।

    শচীনকে টপকালেন হিটম্যান:

    এদিন ইংল্যান্ডের দেওয়া ৩৮৭ রানের টার্গেট তাড়া করতে নেমে অনবদ্য শতরান করেন রোহিত। মাত্র ৮৪ বলে নিজের ৩৪ তম ওডিআই সেঞ্চুরি তুলে নেন তিনি। শেষপর্যন্ত যখন তিনি মাঠ ছাড়েন তখন তার নামের পাশে ১৩৮ রান। মেরেছেন ১৭ টি চার ও ৫ টি ছক্কা। ভারত শেষপর্যন্ত ম্যাচ ও সিরিজ হারলেও, তিনি যে ফুরিয়ে যাননি তা প্রমাণ করে দেন রোহিত।

    এই কাজটি করতে গিয়ে তিনি টপকে গিয়েছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারকেও। এর আগে ভারতীয়দের মধ্যে ওডিআই ফরম্যাটে সবচেয়ে বেশি বয়সে শতরান করার রেকর্ড শচীনেরই দখলে ছিল। ৩৮ বছর ৩২৭ দিন বয়সে সেই কাজ করেছিলেন শচীন। আজ রোহিত তার রেকর্ড ভাঙলেন ৩৯ বছর ৮০ দিন বয়সে।

    আরও পড়ুন: গম্ভীর নয়, কোহলির সাথে কথা বলে ২০২৭ বিশ্বকাপের ভারতীয় দল গঠন করছেন শুভমান গিল!

    এছাড়াও আরও কয়েকটি কীর্তি এদিনের ম্যাচে গড়েছেন রোহিত। এটি ছিল রোহিতের ওডিআই কেরিয়ারের ৩৪ টম শতরান। নিজের শতরান পূরণ করার যাত্রায় রোহিত মেরেছিলেন ১১ টি চার এবং ৪ টি ছক্কা। আর সেই সঙ্গে তিনি ভেঙে দিয়েছেন ক্রিস গেইলের রেকর্ড। এতদিন সেনা (সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশগুলির বিরুদ্ধে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড ছিলো উইনিভার্স বসের। কিন্তু এদিন সেই রেকর্ড ভেঙে দিলেন হিটম্যান।

    আরও পড়ুন: দুই সিরিজে একটিও ম্যাচ না জিতে অভিযান শেষ শ্রেয়সের ভারতের! ১৬০৫ দিন পর খোয়ালেন ICC ক্রমতালিকায় শীর্ষস্থান

    সেই সঙ্গে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের মাটিতে ১৫০০ ওডিআই রান করার কীর্তি গড়লেন প্রাক্তন ভারত অধিনায়ক। তার পাশাপাশি প্রথম ভারতীয় হিসেবে ইংল্যান্ডের মাটিতে ১৫০০ ওডিআই রান করার কীর্তিও গড়েছেন হিটম্যান। তবে তার এই পারফরম্যান্স সত্ত্বেও ভারতীয় দল এদিন ম্যাচ হেরে যায় ২৭ রানের ব্যবধানে।

     

    Click here to Read More
    Previous Article
    নিশ্চিন্তে রাতজেগে দেখুন বিশ্বকাপ, ফুটবলপ্রেমীদের উদ্দেশ্যে বিশেষ ছুটি ঘোষণা রাজ্য সরকারের
    Next Article
    কালীঘাট কাঁটা উপড়ে ফের ছন্দে মোহনবাগান! ডুরান্ডে ডার্বির আগে গোলের বন্যা সবুজ-মেরুণ শিবিরে

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment