Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সাত পাকে বাঁধা পড়লেন শঙ্কুদেব পণ্ডা! পাত্রী কে? রইল বিজেপি নেতার বিয়ের ছবি

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গ বিজেপির দাপুটে নেতাদের মধ্যে একজন শঙ্কুদেব পণ্ডা (Shanku Deb Panda)। এবার তিনিই নিজের জীবনের নতুন ইনিংস শুরু করলেন। রবিবাসরীয় সন্ধ্যায় সাত পাকে বাঁধা পড়লেন বিজেপি (BJP) নেতা তথা পরিচালক। গঙ্গাবক্ষে বসেছিল বিয়ের আসর।

    বিয়ে করলেন শঙ্কুদেব, পাত্রী কে? | (Shanku Deb Panda)

    কয়েক বছর আগে এক সাংবাদিকের সঙ্গে শঙ্কুদেবের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। এদিন সেই গুঞ্জনে শিলমোহর পড়ল। সব জল্পনা সত্যি করে সেই সাংবাদিকের সঙ্গে সাত পাক ঘুরলেন বিজেপি নেতা। সমস্ত রীতিনীতি মেনে দু’জনে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন বলে খবর। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে বর-বধূর ছবি।

    আরও পড়ুনঃ সরকারি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে কড়াকড়ি! বড় হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

    ছবিতে দেখা যাচ্ছে, শঙ্কুদেবের পরনে লাল টুকটুকে ধুতি-পাঞ্জাবি। অন্যদিকে নববধূও বেছে নিয়েছেন একই রঙের বেনারসি শাড়ি। সেই সঙ্গে সোনার গয়না। বিয়ের আগে গায়ে হলুদের অনুষ্ঠানে মেতেছিলেন যুগল। সেখানেও রংমিলান্তি পোশাকে সেজে উঠেছিলেন দু’জনে। গায়ে হলুদের অনুষ্ঠানে শঙ্কুদেব পরেছিলেন হলুদ পাঞ্জাবি। অন্যদিকে কনের পরনে ছিল হলুদ রঙের শাড়ি।

    জানা গিয়েছে, শঙ্কুদেবের বিয়ের অনুষ্ঠানে বঙ্গ রাজনীতি ও সংবাদজগতের একাধিক পরিচিত মুখ উপস্থিত ছিলেন। ইতিমধ্যেই নবদম্পতির সঙ্গে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের ছবি প্রকাশ্যে এসেছে।

    Shanku Deb Panda marriage

    এদিকে রাজনীতির পাশাপাশি বিনোদনের দুনিয়াতেও পা রেখেছেন শঙ্কুদেব। আরজি কর কাণ্ডের উপর ভিত্তি করে একটি ছবি বানাচ্ছেন তিনি। নাম রেখেছেন ‘অভয়া শক্তি’। গত জুন মাসেই সেই ছবির পোস্টার লঞ্চ হয়েছে। ছবিটি পরিচালনা করছেন বিজেপি নেতা। যদিও কলাকুশলী সম্বন্ধে কিছু খোলসা করেননি তিনি।

    শঙ্কুদেব সেই সময় বলেছিলেন, ““আরজি কর নিয়ে এখন আরও অনেক নতুন তথ্য সামনে আসছে। আগে কেউই সেসব জানতে পারেনি। ছবিতে সব দেখাব। এটা তো কেবলমাত্র একটা ছবি নয়, এটা আন্দোলনের কেন্দ্রবিন্দু হবে।“

    Click here to Read More
    Previous Article
    Sajal Ghosh: 'ও নির্মল নয় নান্টু বলো' চরম খোঁচা সজল ঘোষের | Nirmal Ghosh
    Next Article
    প্রতিটি কেনাকাটার রাখা হবে হিসাব! দেশজুড়ে প্রথম রিটেল কনজাম্পশান সার্ভে শুরুর পরিকল্পনা কেন্দ্রের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment