Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শান্ত ইউএস-ইরান কবে কমবে পেট্রোলের দাম? ‘আরও কিছুদিন দেখি’ জানালেন পেট্রোলিয়াম মন্ত্রী

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ ইরানের যুদ্ধ পরিস্থিতির জন্য কয়েক মাস আগেই হু হু করে বাড়তে শুরু করে তেলের দাম। পড়শি দেশের সেই ভয়াবহতার আঁচ এসে পড়ে ভারতেও। প্রয়োজনের তুলনায় জোগানের অভাবে এক ধাক্কায় বাড়তে শুরু করে অপরিশোধিত তেলের দাম। খুব সঙ্গত কারণেই ভারতেও আকাশ ছোঁয়া হয়ে উঠেছিল পেট্রোল-ডিজেল (Petrol Diesel Price)।

    কবে কমবে জ্বালানি তেলের দাম? (Petrol Diesel Price)

    যুদ্ধের কালো মেঘ সরিয়ে ইরান এখন শান্ত। আন্তর্জাতিক বাজারেও আবার তেলের দাম কমে আগের অবস্থায় ফিরে এসেছে। সেই সূত্র ধরেই আশায় বুক বেঁধেছিলেন ভারতীয়রা। আন্তর্জাতিক বাজারের পর ভারতেও পেট্রোল-ডিজেলের দাম কমার সম্ভাবনা তৈরী হতে শুরু করেছিল।দেশবাসীর সেই আশায়, এবার একপ্রকার জল ঢেলে দিলেন পেট্রোলিয়াম মন্ত্রী হারজিত সিং পুরি।

    স্পষ্ট কোন বার্তা না দিলেও এদিন কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন এখনই পেট্রোল-ডিজেলের দাম কমার কোনো সম্ভাবনা নেই। তবে প্রয়োজনে আগামী কিছুদিন পরিস্থিতি বিবেচনার পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি।

    আরও পড়ুনঃ ভেঙেছে তৃণমূল আমলের কমিটি, নতুন নিয়ম আসছে তারাপীঠের মা তারার মন্দিরে

    কী বললেন পেট্রোলিয়াম মন্ত্রী?

    জ্বালানি তেলের দাম কমার সম্ভাবনা উড়িয়ে দিয়ে, বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির কথা। বিগত কয়েক মাস আগে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির জেরে অনেক বেশি দামে তেল কিনতে হয়েছিল রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে। যার জেরে ৩০ জুন পর্যন্ত মোট ক্ষতি হয়েছে ৭৪,৭৮১ কোটি টাকা। তাই বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও এই মুহূর্তে সংস্থাগুলিকে কিন্তু আগে থেকে বেশী দামে কিনে রাখা তেল পরিশোধন করতে হচ্ছে।

    সাধারণত তেল পরিশোধনের কথা মাথায় রেখে ২ মাস আগে ক্রুড অয়েল কিনে রাখতে হয়। তাই বর্তমানে তেলের দাম কমে গেলেও সংস্থাগুলি যে তেল পরিশোধন করছে তার বেশিরভাগই এপ্রিল ও মে মাসে কেনা। যার ফলে এই বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি সামলে এখনই ভারতে জ্বলানি তেলের দাম কমানোর সম্ভাবনা নেই।

    আরও পড়ুনঃ মমতা না ঋতব্রত, কার হবে তৃণমূল? জবাবদিহি চেয়ে ডেডলাইন দিল নির্বাচন কমিশন

    বর্তমান এই টালমাটাল পরিস্থিতিতে দাঁড়িয়ে হরদীপ সিং পুরির জানিয়েছেন, এখনই তেলের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তবে আগামী কয়েক সপ্তাহ যদি অপরিশোধিত তেলের দাম একই রকম ভাবে কম থাকে, তাহলে জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে চিন্তাভাবনা করা যেতে পারে।

    Click here to Read More
    Previous Article
    আজকের রাশিফল ৩ জুলাই, ভাগ্য প্রসন্ন হবে এই চার রাশির
    Next Article
    নিশ্চিন্তে ঘুরে আসুন পুরী, বাংলা থেকে ‘রথযাত্রা স্পেশ্যাল’ ট্রেন চালাচ্ছে পূর্ব রেল

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment