Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘সামনের সপ্তাহ বা তার পরের সপ্তাহের মধ্যেই..,’ গ্রান্ট-ইন-এইডদের বকেয়া DA, DR নিয়ে বড় বার্তা সংগ্রামী যৌথ মঞ্চের

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক: বকেয়া ডিএ (Dearness Allowance), বেতন বৃদ্ধি, শূন্যপদে নিয়োগ সহ একাধিক দাবিতে বহুদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন রাজ্য সরকারি কর্মীদের একটা অংশ। সম্প্রতি সরকার পরিবর্তনের পর তাঁদের ডিএ বেড়েছে একধাক্কায়। বাজেট থেকে অতিরিক্ত ২৯% মহার্ঘ ভাতার ঘোষণা করেছে রাজ্য। আবার সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া ডিএ-ও মেটাতে শুরু করেছে সরকার। পেনশনভোগী সহ রাজ্য সরকারি কর্মীদের একটা অংশ বকেয়ার টাকা পেতে শুরু করেছেন। তবে এখনও না পাওয়ার খাতায় গ্রান্ট-ইন-এইড কর্মীরা।

    সম্প্রতি কলকাতা পুরসংস্থা বা KMC এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএ মেটাতে মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। তবে গ্রান্ট-ইন-এইড বা সরকার পোষিত ক্ষেত্রের কর্মীদের বকেয়া নিয়ে কোনো বিজ্ঞপ্তি সামনে আসেনি এ পর্যন্ত। স্বাভাবিকভাবেই এই বিষয়ে উদ্বিগ্ন তারা। কবে গ্রান্ট-ইন-এইড কর্মীরা বকেয়া পাবেন? এই নিয়ে এবার সমাজমাধ্যমে ভিডিও বার্তা দিলেন সংগ্রমী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ।

    গ্রান্ট-ইন-এইডদের বকেয়া DA, DR নিয়ে বড় বার্তা | Dearness Allowance

    সরকারি কর্মীদের অধিকারী ছিনিয়ে আনতে নিজেদের সংগ্রামের কথা বলতে গিয়ে সেখানেই ভাস্করবাবু বলেন, “অনেকেই বলছেন সরকার পোষিত ক্ষেত্রের কর্মীদের কী হবে? সংগ্রামী যৌথ মঞ্চ যখন আন্দোলন করে এতটা জায়গা পর্যন্ত নিয়ে আসতে পেরেছে, কারেন্ট ডিএ-র ২০% এবং তার আগে ২০২২ সাল থেকে লড়াই করে ১৫% আদায় করা, বকেয়া ডিএ আদায় করা, তার হিসেব ত্রুটি ঠিক করার জন্য কাজ করা, ডিএ মামলার মধ্যে গ্রান্ট-ইন-এইড কর্মচারীদের যুক্ত করা এই সমস্ত কিছু সংগ্রামী যৌথ মঞ্চ করেছে দায়িত্ব নিয়ে।”

    সরকার পোষিত কর্মীদের উদ্দেশে তিনি বার্তা দিয়ে বলেন, “ভরসা রাখুন, সরকারের সাথে যে আলোচনা হয়েছে সেখানে সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে গ্রান্ট-ইন-এইড এবং কর্মচারীদের মধ্যে কোনো বিভেদ করা হবে না। আমাদের অর্থ জোগাড় করতে দিন, আমরা গ্রান্ট-ইন-এইড-দেরও বকেয়া ডিএ মিটিয়ে দেব।” ভাস্করবাবু যুক্ত করেন, “শেষদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে হওয়া বৈঠকেও মুখ্যমন্ত্রী বলেছেন গ্রান্ট-ইন-এইড-দের বিষয়টাও তাড়াতাড়ি করে আমরা ছেড়ে দিচ্ছি।”

    dearness allowance(227)

    আরও পড়ুন: UCC নিয়ে আরও একধাপ এগিয়ে গেল সরকার! তৈরি ৯ সদস্যের কমিটি, কারা কারা রয়েছেন?

    ভাস্করবাবু বলেন, “ভরসা রাখুন, কারোর কথায় প্ররোচিত হবেন না। এই সরকার কথা দিয়েছে। আর সরকারের ওপর যা ভরসা করি তার থেকে বেশি ভরসা আমাদের নিজেদের ওপর আছে।” সরকার পোষিত কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, “গ্রান্ট-ইন-এইড কর্মচারীদের সমস্ত দাবি-দাওয়া আমরা আদায় করব। অপেক্ষা করুন। হয়তো বা সামনের সপ্তাহ বা তার পরের সপ্তাহের মধ্যেই গ্রান্ট-ইন-এইড কর্মচারীদের জন্য যেই নোটিফিকেশন সেই নোটিফিকেশন বের হবে।” যদি সরকার বকেয়ার ৫০% এই সময়ে না মেটায় তাহলে আদালত অবমাননার মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন সংগ্রমী যৌথ মঞ্চের আহ্বায়ক।

    Click here to Read More
    Previous Article
    বাড়িতে ৩টের বেশি ঘর আছে? অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন কিনা জানুন
    Next Article
    আয়ের নতুন কৌশল! বিশ্বকাপ ফাইনাল সম্পন্ন হওয়া স্টেডিয়ামের ঘাস বিক্রি করবে ফিফা, নির্ধারণ হল দাম

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment