Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে গ্যাস নিয়ে বড় সুখবর দিল কেন্দ্র

    3 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে দেশ জুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এবার সেই জ্বালানি সংকটে বড়োসড়ো পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্র। যেখানে এতদিন পর্যন্ত রাজ্যগুলিকে যে পরিমাণ সিলিন্ডার (Lpg Gas Cylinder) সরবরাহ করা হত। এবার সেটা বাড়িয়ে দ্বিগুণ করা হচ্ছে। এর ফলে কিছুটা হলেও স্বস্তি পাবেন মধ্যবিত্ত মানুষেরা। তবে এই সিদ্ধান্ত কেবল ৫ কেজি সিলিন্ডারের জন্যই প্রযোজ্য। মূলত পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে এই ছোট সিলিন্ডারের প্রচলন হয়েছিল।

    মধ্যবিত্তের জন্য সুখবর! গ্যাস সরবরাহ দ্বিগুণ যুদ্ধের মধ্যেই কেন্দ্রের বড় সিদ্ধান্ত (Lpg Gas Cylinder)

    তবে এবার এই গ্যাসের সংকটের মধ্যে এই ছোট সিলিন্ডারের খোঁজ বেশি পড়ছে (Lpg Gas Cylinder)। কারণ বর্তমানে সিলিন্ডারের অভাব দেখা দিচ্ছে বহু জায়গায়। যার কারণবশত দৈনিক সিলিন্ডার সরবরাহের পরিমাণ বেগুন করা সিদ্ধান্ত নিল কেন্দ্র। এছাড়াও গ্যাস সরবরাহ নিয়ে ইতিমধ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে চিঠি দিয়েছে মোদি সরকার।

     Lpg Gas Cylinder the central government big decision comes amid a battle over double gas supply

    আরও পড়ুন: বড় পতন সোনার দামে! পয়লা বৈশাখের আগে ২২ ও ২৪ ক্যারেকষট হলুদ ধাতুর দর জানুন

    বাড়তি সিলিন্ডার গুলি কেবল পরিযায়ী শ্রমিকদের মধ্যে বন্টন করা যাবে বলে রাজ্যগুলোকে জানিয়ে দিয়েছে কেন্দ্র। পাশাপাশি চলতি বছরের মার্চ মাসের ২ এবং ৩ তারিখে যে পরিমাণ ৫ কেজি সিলিন্ডার সরবরাহ করেছে কেন্দ্র। এবার সেইটার দ্বিগুণ সংখ্যক সিলিন্ডার পাঠানো হবে বলে জানানো হয়েছে। তাছাড়া পাঁচ কেজির ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডার শুরু হয়েছিল মূলত পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে।

    তবে স্রেফ বৈধ পরিচয়পত্রের মাধ্যমে ৫ কেজি সিলিন্ডার দেওয়া শুরু হয়। কিন্তু ইরান যুদ্ধের আবহে দেশজুড়ে গ্যাসের সংকট দেখা দিয়েছে। বেড়েছে প্যানিক বুকিং-কালোবাজারিও। এই পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের অনেকেই গ্যাস সংকটের জেরে বিপাকে পড়েছেন। তবে কেন্দ্র বারবার দাবি করেছে বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতা চললেও দেশে জ্বালানি তেল ও রান্নার গ্যাসের জোগান নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই।

    এই বিষয়ে এইচপিসিএল জানিয়েছে, দেশজুড়ে পেট্রোল, ডিজেল এবং এলপিজি সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। যদিও যুদ্ধের মধ্যে অনেকটা বেড়েছে গ্যাসের দাম। একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কালোবাজারি। তবে এই মুহূর্তে প্যানিক করতে সকলকে না করেছেন। পাশাপাশি এই কালোবাজারি রুখতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন কেন্দ্রীয় সরকার (Lpg Gas Cylinder)।

    Click here to Read More
    Previous Article
    মাথায় ঝুলছে একাধিক মামলা, লক্ষ লক্ষ টাকার সোনা-রূপোর মালকিন, তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডের সম্পত্তি কত?
    Next Article
    Rajnath Singh Live: ব্যারাকপুরে রাজনাথ সিংয়ের জনসভা থেকে সরাসরি | Barrackpore Live | BJP live

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment