Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রথের আনন্দে ভাটা? টানা ১৩ দিন ট্রেন বাতিল, কোন কোন রুটে চলবে না পরিষেবা জানুন

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: রথ মানে আপামর বাঙালির কাছে এক উৎসবের আমেজ। তবে এই উৎসবের মরশুমের মধ্যে রেল যাত্রীদের জন্য এলো এক চরম দুঃসংবাদ। কারণ দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে একগুচ্ছ মেমু ও লোকাল ট্রেন বাতিল করার ঘোষণা করা হয়েছে। এর ফলে ভোগান্তির সম্মুখীন হবেন যাত্রীরা। জেনে নিন বাতিল থাকবে কোন কোন ট্রেন ‌(Indian Railways)।

    রথের আগে বড় ধাক্কা ১৩ দিন বাতিল একগুচ্ছ ট্রেন (Indian Railways)

    আগামী ১৩ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত টানা ১৪ দিন বাতিল থাকছে একাধিক গুরুত্বপূর্ণ রুটের ট্রেন। প্রকাশিত তালিকা অনুযায়ী, বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ৬৮০৯৩ খড়গপুর-ঝাড়গ্রাম মেমু এবং ৬৮০৯৪ ঝাড়গ্রাম-খড়গপুর মেমু। জঙ্গলমহল ও সংলগ্ন এলাকার বাতিল ট্রেনগুলির মধ্যে অন্যতম ৬৮০২৩ ঝাড়গ্রাম-পুরুলিয়া এবং ৬৮০২৪ পুরুলিয়া-ঝাড়গ্রাম মেমু (Indian Railways)।

    Indian Railways major setback ahead of Rath Yatra a lew of trains cancelled for 13 days

    আরও পড়ুন: ফ্রিজে অনেক সবজি পড়ে রয়েছে? বানিয়ে নিন সুস্বাদু নিরামিষ লাহোরি কিমা

    বাঁকুড়া শাখায় ৬৮০৮৭ বিষ্ণুপুর-ধানবাদ, ৬৮০৮৮ ধানবাদ-বাঁকুড়া, ৬৮০৯৬ বাঁকুড়া-জয়রামবাটি এবং ৬৮০৯৫ জয়রামবাটি-বাঁকুড়া মেমুও বাতিল থাকবে। ৬৮০২৫ চক্রধরপুর-রৌরকেলা, ৬৮০২৬ রৌরকেলা-চক্রধরপুর, ৬৮০২৯ রৌরকেলা-ঝাড়সুগুদা এবং ৬৮০৩০ ঝাড়সুগুদা-রৌরকেলা মেমু।

    ৬৮০৩১, ৬৮০৩২, ৬৮০৩৩ এবং ৬৮০৩৪ নম্বরের ঝাড়সুগুদা-সম্বলপুর ও সম্বলপুর-ঝাড়সুগুদা আপ এবং ডাউন মেমু ট্রেনগুলিও ওই নির্দিষ্ট দিনগুলিতে পুরোপুরি বাতিল থাকছে। বিশেষ করে বাঁকুড়া ও জঙ্গলমহল সংলগ্ন এলাকাগুলিতে বহু মানুষের সমাগম হয়। তার ওপর অফিসযাত্রী, ব্যবসায়ী ও ছাত্রছাত্রীদের প্রতিদিনের যাতায়াতের সবচেয়ে সস্তা ও নির্ভরযোগ্য মাধ্যম এই মেমু ট্রেনগুলি। উৎসবের এই দিনগুলিতেই ট্রেনগুলি বাতিলের জেরে যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগের মুখে পড়তে হবে যাত্রীদের।

    রেল কর্তৃপক্ষের তরফ থেকে যাত্রীদের অসুবিধার জন্য  দুঃখপ্রকাশ করা হলেও তাতে সাধারণ মানুষের ভোগান্তি কমছে না। বাধ্য হয়েই অনেককে বাস বা অন্যান্য বিকল্প যাত্রাপথের ওপর নির্ভর করতে হবে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    শুধু ধর্ষণ-খুন নয়? বারুইপুর মামলায় সামনে এল আরও বড় সন্দেহ
    Next Article
    বকেয়া DA নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার, কাদের লাভ? জানালেন মলয় মুখোপাধ্যায়

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment