Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রোজভ্যালি কাণ্ডে বড় স্বস্তি! লক্ষাধিক আমানতকারীকে কোটি কোটি টাকা ফেরত দিচ্ছে ED

    4 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ বহু বছর ধরে রোজভ্যালি (Rose Valley) কাণ্ডে টাকা হারিয়ে অপেক্ষায় ছিলেন হাজার হাজার আমানতকারী। অবশেষে তাঁদের জন্য এল বড় স্বস্তির খবর। কলকাতা হাই কোর্টের নির্দেশে গঠিত অ্যাসেট ডিসপোজাল কমিটি প্রতারিত গ্রাহকদের টাকা ফেরানোর কাজ শুরু করেছে। ইতিমধ্যেই ১ লক্ষেরও বেশি আমানতকারীর হাতে কোটি কোটি টাকা তুলে দেওয়া হয়েছে। তদন্ত চলাকালীন বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি ও ফিক্সড ডিপোজিটের টাকা থেকেই এই অর্থ ফেরানো হচ্ছে বলে জানা গিয়েছে।

    রোজভ্যালি (Rose Valley) টাকা ফেরত প্রক্রিয়া শুরু

    রোজভ্যালি (Rose Valley) গোষ্ঠীর প্রতারিত আমানতকারীদের মোট ১২৭.৬৯ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ১ লক্ষ ৭৩ হাজার ৩৫০ জন আমানতকারী সমস্ত নথি যাচাইয়ের পর এই টাকা পেয়েছেন। কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপকুমার শেঠের নেতৃত্বাধীন অ্যাসেট ডিসপোজাল কমিটি (ADC) এই পুরো প্রক্রিয়া পরিচালনা করছে।

    সূত্রের খবর, রোজভ্যালি (Rose Valley) গোষ্ঠীর বাজেয়াপ্ত সম্পত্তি বিক্রি করে সেই টাকা সাধারণ মানুষের মধ্যে ফেরানো হচ্ছে। এর আগে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকও আমানতকারীদের স্বার্থে ৫১৫ কোটির বেশি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছিল। যাঁরা এখনও নিজেদের দাবির বর্তমান অবস্থা জানতে চান, তাঁরা রোজভ্যালি ADC-র অফিসিয়াল পোর্টালে গিয়ে তথ্য দেখতে পারবেন।

    এদিকে তদন্তে উঠে আসে, আমানতকারীদের কাছ থেকে সংগ্রহ করা বিপুল অঙ্কের টাকা বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিট হিসেবে রাখা হয়েছিল। তদন্ত চলাকালীন সেই ৩৩২.৭৬ কোটি টাকার ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করা হয়। পরে সেই FD ভাঙার অনুমতি মেলে। এরপরই ধাপে ধাপে টাকা ফেরানোর কাজ শুরু হয়।

    Calcutta High Court orders SFIO probe into Rose Valley assets

    আরও পড়ুনঃ ভোটের আগে যাদবপুরে লাল ঝড়! সব বিভাগে বামেদের একতরফা জয়

    এবার সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই লক্ষাধিক প্রতারিত আমানতকারীর (Rose Valley) হাতে ফেরত গেল ১২৭.৬৯ কোটি টাকা।

    Click here to Read More
    Previous Article
    নিত্যযাত্রীদের জন্য দুঃসংবাদ! আদ্রা ডিভিশনে বাতিল একগুচ্ছ ট্রেন, দেখুন তালিকা
    Next Article
    আধার-প্যান লিঙ্ক থাকলেও নম্বর আপডেট না থাকলে সমস্যা, কীভাবে ঠিক করবেন জানুন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment