Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নিত্যযাত্রীদের জন্য দুঃসংবাদ! আদ্রা ডিভিশনে বাতিল একগুচ্ছ ট্রেন, দেখুন তালিকা

    4 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: ফের একবার সমস্যার সম্মুখীন হতে চলেছে নিত্যযাত্রীরা। সূত্রের খবর দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে আগামী এক সপ্তাহ ধরে রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজের কারণে রেল পরিষেবায় ব্যাপক প্রভাব পড়তে চলেছে (Indian Railways)। এই কাজের ফলে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন সম্পূর্ণ একদিকে যেমন বাতিল করা হয়েছে। অপরদিকে বেশ কিছু ট্রেনের যাত্রা পথ আংশিকভাবে সংক্ষিপ্ত করুন করা হয়েছে। পাশাপাশিবেশ কয়েকটি ট্রেন দেরিতে চলার সম্ভাবনাও রয়েছে। এর ফলে অসুবিধা সম্মুখীন হতে চলেছেন নিত্যযাত্রীরা। দেখে নিন সেই ট্রেনের টাইম টেবিল গুলো।

    আদ্রা ডিভিশনে পরিষেবা ব্যাহত, বাতিল একাধিক মেমু ট্রেন (Indian Railways)

    সূত্রের খবর ২৭ এপ্রিল থেকে আগামী ৩ মে পর্যন্ত আদ্রা ডিভিশনের বিভিন্ন রুটে ‘রোলিং ব্লক’ নেওয়া হয়েছে। এই সময়ে লাইনের সংস্কার ও অন্যান্য জরুরি কাজের জন্য ট্রেন চলাচলে একাধিক পরিবর্তন আনা হয়েছে। এছাড়াও রক্ষণাবেক্ষণের জন্য মোট ৩টি ট্রেন সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে এবং কয়েকটি ট্রেন আংশিকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে (Indian Railways)।

    Indian Railways services disrupted in adra division sseveral memu trains cancelled

    আরও পড়ুন: আলুর বদলে পটল রাঁধুন পোস্ত দিয়ে, গরম ভাতের সঙ্গে চেখে দেখুন পদটি, রইল রেসিপি

    পাশাপাশি আগামী ২৮ এপ্রিল ও ১ এবং ৩ মে বাতিল থাকবে ৬৮০৯০/৬৮০৮৯ আদ্রা-মেদনীপুর-আদ্রা মেমু প্যাসেঞ্জার। আগামী ৩ মে বাতিল থাকবে ৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা-ভাগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার। আগামী ২৮ ও ১ এবং ৩ মে বাতিল থাকবে ৬৮০৭৯/৬৮০৮০ ভজুডিহি-চন্দ্রপুরা-ভজুডিহি মেমু প্যাসেঞ্জার।যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে টাটানগর–আসানসোল–বারাভূম মেমু প্যাসেঞ্জারের।

    এমনকি আগামী ২৮ এপ্রিল আদ্রায় আংশিকভাবে সমাপ্ত সূচিত হবে। এই সময়ে আদ্রা–আসানসোল–আদ্রা অংশে ট্রেন পরিষেবা বাতিল থাকবে।রেলের ট্রেন বাতিলের সিদ্ধান্তে আদ্রা ডিভিশনের উপর নির্ভরশীল হাজার হাজার নিত্যযাত্রীদের দৈনন্দিন যাতায়াত করে।

    এই কাজের জন্য বড়সড় সমস্যা তৈরি হতে চলেছে।যার ফলে অফিসযাত্রী, ছাত্রছাত্রী এবং ব্যবসায়ীদের জন্য এই সাময়িক পরিবর্তন বড়সড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    ভোল বদলাচ্ছে আবহাওয়া! আজ সারাদিন দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? আজকের আবহাওয়ার খবর
    Next Article
    রোজভ্যালি কাণ্ডে বড় স্বস্তি! লক্ষাধিক আমানতকারীকে কোটি কোটি টাকা ফেরত দিচ্ছে ED

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment