Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রেশন ব্যবস্থায় কড়া পদক্ষেপ সরকারের, ১ জুন থেকে বন্ধ হচ্ছে আটা

    3 days ago

    বাংলা হান্ট ডেস্ক: বিধানসভার নির্বাচনের পর রাজ্যে এসছে বিজেপি সরকার। আর রাজ্যে সরকারের পালাবদলের পর থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে নতুন সরকার। আর এবার খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া (Ashok Kirtania) কড়া বার্তার পাশাপাশি আগামী জুন মাস থেকে রেশন বন্টন ও ধান এবং পাট ক্রয়ের ক্ষেত্রে একগুচ্ছ নতুন সরকারি নির্দেশিকা জারির প্রক্রিয়া শুরু করেছে। জেনে নিন সেই বিষয়ে বিস্তারিত তথ্য।

    ১ জুন থেকে রেশনে বন্ধ আটা, চালু থাকবে গম (Ashok Kirtania)

    ইতোমধ্যেই রেশন দোকানে আটা দেওয়া বন্ধ করে শুধু গম বিক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, গত ৩ মাসে ‘১০ নম্বর’ রেশন কার্ড জালিয়াতি করে ‘৮ নম্বর’ কার্ডে রূপান্তরের ঘটনা এবং বীরভূমে ধানের ২২ কোটি টাকার দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে (Ashok Kirtania)।

    এছাড়াও আগামী জুন মাস থেকে রেশন দোকানগুলোর মাধ্যমে উপভোক্তাদের আর এক কেজিও আটা দেওয়া হবে না। পাশাপাশি এই পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমনকি মূলত গম বণ্টন ও মিল মালিকদের গম ভাঙানোর প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেই এই কড়া পদক্ষেপ।

    Ashok Kirtania from june 1 wheat flour will be discontinued from the ration system

    আরও পড়ুন: ভিড় সামলাতে শিয়ালদা ডিভিশনে বাড়তি ট্রেন, প্রকাশ্যে এল সময়সূচি ও রুট

    এই বিষয়ে মন্ত্রী জানান, একশ্রেণির মিল মালিক সরকারি স্তরে প্রচুর কাজ পাচ্ছিলেন, বাকিরা পাচ্ছিলেন না। এই একচেটিয়া কারবার এবং বৈষম্যের বিষয়টি খতিয়ে দেখতে কড়া তদন্ত করা হবে। পাশাপাশি চাষীদের থেকে সরাসরি ধান ও পাট কেনার ক্ষেত্রে পূর্ববর্তী সরকারের ত্রুটিগুলো শুধরে নেওয়ার জন্য ২৩টি জেলার ডিও-দের কড়াভাবে সতর্ক করেছেন মন্ত্রী।

    এদিন সম্পন্ন ও আয়কর প্রদানকারী নাগরিকদের প্রতি একটি বিশেষ অনুরোধ জানান খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি বলেন,’অনেকেই আছেন যারা নিয়মিত ট্যাক্স প্রদান করছেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে আপনাদের ডিজিটাল রেশন কার্ডটি রিটার্ন করুন। আপনারা কার্ড ফিরিয়ে নিলে সেই জায়গায় অনেক গরিব ও প্রকৃত দুঃস্থ মানুষ সরকারি রেশন পাওয়ার সুযোগ পাবেন।’

    তবে বিগত সরকারের অনিয়ম রুখে রাজ্যের রেশন ও খাদ্য বণ্টন ব্যবস্থাকে সম্পূর্ণ স্বচ্ছ এবং জনমুখী করাই যে নতুন সরকারের মূল লক্ষ্য। তাই খাদ্যমন্ত্রীর এদিনের অবস্থান তারই প্রমাণ দিচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল (Ashok Kirtania)।

    Click here to Read More
    Previous Article
    ছাতা নিয়ে রেডি থাকুন! শনিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ৫ জেলায়: আবহাওয়ার খবর
    Next Article
    পড়ুয়াদের চাপ কমাতে বড় সিদ্ধান্ত, বদলে যাচ্ছে বাংলার স্কুলের নিয়মকানুন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment