Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রেলযাত্রীদের বড় ধাক্কা! ৪ দিন বন্ধ পুরী এক্সপ্রেস, বাতিল একাধিক লোকাল ট্রেন

    6 days ago

    বাংলা হান্ট ডেস্ক: হাওড়া স্টেশন পেতে চলেছে নতুন প্লাটফর্ম। ইতিমধ্যে সেই কাজ শুরু হয়ে গিয়েছে। আর এই নতুন কাজের জন্য হাওড়ার লিংক কেবিনে ৬০ ঘন্টা নন ইন্টারলোকিং কাজ করবে রেল (Indian Railways)। ২৪ জুলাই বিকেল ৫ থেকে ২৭ জুলাই ভোট পাঁচটা পর্যন্ত এই কাজ চলবে। তাই দেখেনি নেট ফলে কোন কোন ট্রেন গুলি বাতিল হয়েছে
    (Indian Railways)।

    হাওড়া থেকে ছাড়বে না পুরী এক্সপ্রেস (Indian Railways)

    হাওড়া স্টেশনের নতুন প্লাটফর্ম তৈরির কাজের জন্য আগামী কয়েক দিন দক্ষিণ-পূর্ব শাখার ট্রেন চলাচলের ওপর বড় প্রভাব পড়তে চলেছে।। যেখানে দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, হাওড়া স্টেশনে ২৪ নম্বর প্লাটফর্ম চালু জন্য হাওড়া লিঙ্ক কেবিনে নন ইন্টারলকিং এর কাজ করা হবে। এর ফলে নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য হাওড়া শাখার একাধিক দূরপাল্লার ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। ফলে নিত্যযাত্রী থেকে শুরু করে ভিন্ন রাজ্যে পাড়ি দেওয়া যাত্রীদের কিছুটা হলেও দুর্ভোগ পোহাতে হবে। তাই একনজরে দেখে নিন কোন কোন ট্রেনগুলো বাতিল করা হয়েছে (Indian Railways)।

    Indian Railways Puri express will not depart from Howrah

    আরও পড়ুন: কম বাজেটে পাহাড়ে ভ্রমণ করতে চাইলে লিস্টে রাখুন এই ৪ স্পট

    ২৪ জুলাই
    হাওড়ার বদলে সাঁতরাগাছি থেকে ছাড়বে:
    ক্রিয়া যোগ এক্সপ্রেস
    বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস
    চেন্নাই মেল

    সাঁতরাগাছিতেই যাত্রা শেষ করবে:
    দুরন্ত এক্সপ্রেস
    ইস্পাত এক্সপ্রেস
    হামসফর এক্সপ্রেস
    ধৌলি এক্সপ্রেস
    চেন্নাই মেল

    শালিমার থেকে ছাড়বে:  হাওড়া-পুরী সুপারফাস্ট। হাওড়া-আহমেদাবাদ সুপারফাস্ট।  ২৫ জুলাই সাঁতরাগাছি থেকে ছাড়বে গীতাঞ্জলি, ফলকনামা, ইস্পাত, ক্রিয়া যোগ-সহ একাধিক দূরপাল্লার ট্রেন।সাঁতরাগাছিতেই শেষ হবে স্টিল এক্সপ্রেস, গীতাঞ্জলি, ফলকনামা, দুরন্ত, চেন্নাই মেল-সহ বেশ কয়েকটি ট্রেন। শালিমার থেকে ছাড়বে ধৌলি, করোমণ্ডল, পুরী সুপারফাস্ট ও আহমেদাবাদ সুপারফাস্ট। করোমণ্ডল এক্সপ্রেসের গন্তব্য হবে শালিমার।

    ২৬ জুলাই সাঁতরাগাছি থেকে ছাড়বে কান্তাবাঞ্জি ইস্পাত, গীতাঞ্জলি, ফলকনামা, তিরুচিরাপল্লি সুপারফাস্ট, পুরী সুপারফাস্ট-সহ একাধিক ট্রেন।
    সাঁতরাগাছিতেই শেষ হবে গীতাঞ্জলি, ফলকনামা, জুনাগড় রোড ইস্পাত, শিরডি সুপারফাস্ট-সহ বেশ কয়েকটি ট্রেন। শালিমার থেকে ছাড়বে ধৌলি ও করোমণ্ডল এক্সপ্রেস। পুনে-হাওড়া দুরন্ত এক্সপ্রেসের গন্তব্যও হবে শালিমার।

    ২৭ জুলাই কন্যাকুমারী-হাওড়া সুপারফাস্ট, পুনে-হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেস এবং পুরী-হাওড়া সুপারফাস্ট সাঁতরাগাছিতেই যাত্রা শেষ করবে। ১৬টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও নন-ইন্টারলকিংয়ের কাজের কারণে মোট ১৬টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে হাওড়া-মেদিনীপুর, হাওড়া-খড়্গপুর, হাওড়া-আমতা, হাওড়া-মেচেদা, হাওড়া-পাঁশকুড়া ট্রেন বাতিল করা হয়েছে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে ঘূর্ণাবর্ত, বুধে ফের ঝেঁপে বৃষ্টি কোন কোন জেলায়: আজকের আবহাওয়া
    Next Article
    গাড়ি নিয়ে বেরোনোর আগে দেখে নিন! আজ আপনার শহরে পেট্রল-ডিজেলের দাম কত

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment