Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রেলের পরিষেবায় আমূল বদল আসছে, পাঁচটি বড় সংস্কার দ্রুত বাস্তবায়নের ইঙ্গিত আশ্বিনী বৈষ্ণবের

    7 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: ২০২৬ পড়ার পর থেকে যাত্রীদের কথা মাথায় রেখে একাধিক রেলের (Indian Railways) পদক্ষেপ নেওয়া হয়েছে রেল মন্ত্রকে তরফ থেকে। এবার রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব মঙ্গলবার সকালেই জানিয়েছিলেন যাত্রী পরিষেবা উন্নত করা জন্য এবং রেল নেটওয়ার্ককে আধুনিকরণ করার জন্য একাধিক সংস্করণের কথা ভাবা হচ্ছে। যেখানে শীঘ্রই ৫ টি গুরুত্বপূর্ণ সংস্করণ করা হবে।

    পরিষেবায় বদলের ইঙ্গিত, পাঁচ বড় সংস্কার শীঘ্রই কার্যকর বার্তা আশ্বিনী বৈষ্ণবের (Indian Railways)

    সূত্রের খবর কোন কোন ক্ষেত্রে এই সংস্কার হবে তা ইতিমধ্যে জানানো হয়েছে রেল মন্ত্রকের তরফ থেকে। ২০২৬ সাল জুড়ে এই সংস্করণ হবে। যদি এর আগে চারটি সংস্কারের কথা জানিয়ে ছিল রেল (Indian Railways)। সংস্কার গুলি রেলের নয়া উদ্যোগ রিফর্ম এক্সপ্রেস এর অন্তর্ভুক্ত।

    Indian Railways Ashwini Vaishnav message hints at change in five services

    আরও পড়ুন: গ্যাস পেতে ঝক্কি শেষ! মাত্র ৩ মিনিটে সিলিন্ডার দেবে LPG ATM, জানুন কীভবে মিলবে

    যেখানে কেন্দ্রীয় রেলমন্ত্রীর জানান ‘রিফর্ম এক্সপ্রেসের’ অন্তর্ভুক্ত। অশ্বিনী বলেন, ‘‘এই উদ্যোগের অধীনে ইতিমধ্যেই চারটি সংস্কারের কথা ঘোষণা করা হয়েছে। আজ আরও পাঁচটি সংস্কারের কথা জানানো হল। এই পাঁচ সংস্কারের মধ্যে রয়েছে দু’টি পণ্য পরিবহণ, দু’টি যাত্রী সুবিধা এবং একটি নির্মাণের সঙ্গে সম্পর্কিত।’ এছাড়াও রেল চাই লবণ পরিবহনে সংস্কার করতে। কেন্দ্রীয় রেলমন্ত্রীর কথায় “ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম লবণ উৎপাদনকারী এবং রফতানিকারক দেশ। তিনটি প্রধান উৎপাদনকারী রাজ্য হল তামিলনাড়ু, গুজরাত এবং রাজস্থান। ভারতে প্রতি বছর উৎপাদিত প্রায় সাড়ে তিন কোটি টন নুনের মধ্যে ৯২ লক্ষ টন রেলপথে পরিবহণ করা হয়।’’

    কিন্তু এই পরিবহণের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য ওয়াগনের অনুপযুক্ত নকশা। আর সেই সমস্যা দূর করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুধু তা-ই নয়, কোনও প্রকল্পের গুণমান বা কোনও সংস্থার সঙ্গে চুক্তি অনুসারে সংশ্লিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় পণ্য প্রদানের বিষয় নিশ্চিত করতে কিছু পরিবর্তন করা হচ্ছে বলেও জানান রেলমন্ত্রী।

    পাশাপাশি, দূরপাল্লার ট্রেনের ‘কনফার্মড’ (নিশ্চিত) টিকিট বাতিল করলে টাকা ফেরতের নিয়মে বড় রদবদলের পথে হাঁটতে চলেছে ভারতীয় রেল। রেলমন্ত্রী জানিয়েছেন, ৮ ঘণ্টা বা তার কম সময়ে যদি যাত্রীরা নিশ্চিত সংরক্ষিত টিকিট বাতিল করেন, তবে কোনও ভাড়া ফেরত পাবেন না। পাশাপাশি যাত্রী সুবিধার্থে আরও সংস্কাররে কথা জানিয়েছে রেল। সংশ্লিষ্ট ট্রেন ছাড়ার আধ ঘণ্টা আগে পর্যন্ত যাত্রীরা চাইলে তাঁদের ‘বোডিং স্টেশন’ পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ, কোনও যাত্রী নির্দিষ্ট স্টেশন থেকে উঠবেন বলে টিকিট কেটেছেন। তবে পরে তিনি যদি চান অন্য কোনও স্টেশন থেকে উঠবেন (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    সঙ্কটের সময়ে প্রতি লিটার তেলে ১০ টাকা কমল অন্তঃশুল্ক, দেশের স্বার্থে বড় সিদ্ধান্ত মোদী সরকারের
    Next Article
    গ্যাস পেতে ঝক্কি শেষ! মাত্র ৩ মিনিটে সিলিন্ডার দেবে LPG ATM, জানুন কীভবে মিলবে

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment