Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    গ্যাস পেতে ঝক্কি শেষ! মাত্র ৩ মিনিটে সিলিন্ডার দেবে LPG ATM, জানুন কীভবে মিলবে

    8 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে বিশ্বজুড়ে দেখা দিয়েছে গ্যাসের সংকট (Lpg Booking)। যার ফলে এলপিজি সিলিন্ডার নিয়ে কড়াকড়ি শুরু হয়েছে। কিন্তু এরই মাঝে এলপিজি সিলিন্ডার নিয়ে রয়েছে সুখবর। এবার থেকে এলপিজি সিলিন্ডার বুক করে ডেলিভারি বয়ের জন্য অপেক্ষা করতে হবে না আর আপনাকে। অনায়াসে আপনি নিজেই ফাঁকা সিলিন্ডারে ভরে নিতে পারবেন গ্যাস। কিভাবে সেটি সম্ভব আজকে প্রতিবেদনে তা বলা হল।

    গ্রাহকদের বড় স্বস্তি, LPG ATM চালু মিনিটের মধ্যেই মিলবে সিলিন্ডার (Lpg Booking)

    বর্তমানে গ্যাসের আতঙ্কে ভুগছে বিশ্ববাসী। কারণ মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে গ্যাস ও তেলের হা হা কারের আশঙ্কা সৃষ্টি হয়েছে। এরি মাঝে এলপিজি সিলিন্ডার বুকিং নিয়ে রয়েছে সুখবর। আপনি নিজেই ফাঁকা সিলিন্ডারে এলপিজি গ্যাস ভরে নিতে পারবেন। তাও আবার এটিএম থেকে। হয়তো শুনলে প্রথমে চমকে উঠবেন। তবে এই নিয়ম দেশের মধ্যে চালু হয়ে গেল এলপিজি এটিএম। কিভাবে এটি কাজ করবে তা জেনে নিন (Lpg Booking)।

    LPG Booking launches at atm cylinders will be available within minutes

    আরও পড়ুন: কলকাতা থেকে NJP যাওয়া এখন আরও সহজ! চালু স্পেশাল ট্রেন, দেখুন সম্পূর্ণ টাইম টেবিল

    দিল্লির পার্শ্ববর্তী এলাকায়, এই প্রথম এলপিজি এটিএম চালু করল গুরুগ্রামে। যেখানে সোহানা সেক্টর ৩৩ এ সেন্ট্রাল পার্ক ফ্লাইওভার ভ্যালিতে এই এলপিজির ভেন্ডিং মেশিন চালু হয়েছে। যা সম্পূর্ণ এটিএম এর মতোই কাজ করে। এখানে ভারত পেট্রোলিয়ামের তরফে পাইলট প্রকল্প হিসাবে এই পরিষেবা চালু করা হয়েছে। এই মেশিন ৬ মার্চ ইন্সটল করা হয়।

    তবে এই এটিএম থাকা এর পেজে সিলিন্ডার নিয়ে গেলে মাত্র দু থেকে তিন মিনিটেই। আপনার ফাঁকা সিলিন্ডার ভরে যাবে। পাশাপাশি দিন হোক অথবা রাত যেকোনো সময় আপনি পরিষেবা পাবেন। অর্থাৎ রাত বেরতে গ্যাস শেষ হয়ে গেলে আর চিন্তায় থাকতে হবে না। পাশাপাশি দিনের পর দিন গ্যাসের সংকটের জন্য অথবা ডেলিভারির জন্য অপেক্ষা করতে হবে না। এমনকি কোন বুকিং অথবা ফোন করার প্রয়োজনও পড়বে না আপনার।

    এই এপিএম এলপিজি তে একটি সুবিধা রয়েছে। যেখানে ভারী লোহার সিলিন্ডার দেওয়া হয় না, তার বদলে ফাইবারের তৈরি কম্পোসিট সিলিন্ডার দেওয়া হয়। যেখানে তার ওজন মাত্র তিন কেজি। এতে ১৪ কেজি পর্যন্ত আপনি এলপিজি সিলিন্ডার বাড়াতে পারবেন। পাশাপাশি এই সিলিন্ডারটি স্বচ্ছ হওয়ায় এতে সহজেই দেখা যায় কতটা গ্যাস বাকি রয়েছে।

    এবার জেনে নিন কিভাবে এটিএম এলপিজি থেকে আপনি গ্যাস ভরাবেন?

    প্রথমে ফাঁকা কম্পোসিট সিলিন্ডার নিয়ে এটিএমে যান। এবার ডিজিটাল স্ক্রিনে নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর দিন এবং ওটিপি দিয়ে ভেরিফাই করুন। এরপরে সিলিন্ডারে থাকা বারকোড বা কিউআর কোড স্ক্য়ান করুন। ইউপিআই বা ডেবিট কার্ডের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট করুন। সঙ্গে সঙ্গে মেশিন এলিজিবিলিটি চেক করে এলপিজি ভরে দেবে সিলিন্ডারে। গোটা প্রক্রিয়াটি শেষ হতে মাত্র দুই থেকে তিন মিনিট লাগবে।

    যদি কেউ লোহার সিলিন্ডার বদলে ফাইবারের সিলিন্ডার নিতে চান, সেটাও এই এটিএম থেকে করা যাবে। এই মেশিনে ১০টি সিলিন্ডারের স্টক থাকে। স্টক দুটি সিলিন্ডারে নেমে এলে অটোমেটিক কাছের গ্যাস এজেন্সিতে খবর চলে যাবে। তারা এসে গ্যাস রিফিল করে যাবে (Lpg Booking)।

    Click here to Read More
    Previous Article
    রেলের পরিষেবায় আমূল বদল আসছে, পাঁচটি বড় সংস্কার দ্রুত বাস্তবায়নের ইঙ্গিত আশ্বিনী বৈষ্ণবের
    Next Article
    ৫০০ টাকা পর্যন্ত রান্নার গ্যাস সম্পূর্ণ বিনামূল্যে, বিরাট ঘোষণা কেন্দ্রের, কারা পাবেন?

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment