Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রেলের বড় ঘোষণা! যাত্রীদের জন্য এই সময় হাওড়া-শিয়ালদা থেকে স্পেশাল ট্রেনে ভ্রমণের সুযোগ,জানুন রুট

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে দোল উৎসব। এই উৎসবের সময় দেশের নানা প্রান্তের মানুষ একদিকে যেমন বাড়িতে ফেরেন। তেমনই অপরদিকে নানান মানুষ ঘুরতেও যায়। দোল উৎসব উপলক্ষে প্রতি বছরই রেলের তরফ (Indian Railways) থেকে নেওয়া হয় নানা রকমের পদক্ষেপ। এবছরও হোলি উপলক্ষে ১৮ মার্চ পর্যন্ত বেশ জুড়ে ১২৪৪ একটি হোলি স্পেশাল ট্রেন চালাবে ভারতীয় রেল।

    যাত্রীদের জন্য হাওড়া-শিয়ালদা থেকে হোলি স্পেশাল ট্রেন, রুট জানুন (Indian Railways)

    যাত্রীদের নিরাপত্তা ও আরামদায়ক ভ্রমণের জন্যই এই অতিরিক্ত ট্রেনগুলো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Indian Railways)। এই ট্রেন গুলি মূলত দেশে প্রধান শহর ও রাজধানী গুলোকে সংযুক্ত করবে। এর ফলে যাত্রী রাজ নিশ্চিন্ত আসন পাবেন। পাশাপাশি নিয়মিত ট্রেনগুলিতে ভিড় কমানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    Indian Railways holi special train from Howrah-Sealdah for passengers

    আরও পড়ুন: সপ্তাহ শেষে বাড়ল হলুদ ধাতুর দর! আজ বাজারে ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম কত?

    যদিও রেলপথ মন্ত্রক জানিয়েছে, দোলের সময় যাত্রী সংখ্যা বৃদ্ধির কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ১৮ মার্চ ২০২৬ পর্যন্ত মোট ১২৪৪ টি হোলি স্পেশাল ট্রেন চালানো হবে। প্রয়োজন হলে এই সংখ্যা ১৫০০ পর্যন্ত বাড়ানো যেতে পারে।মূলত এই ট্রেনগুলি, মুম্বই, পুনে এবং নাগপুর থেকে দানাপুর, গোরক্ষপুর, হজরত নিজামুদ্দিন, সমস্তিপুর এবং বারাউনি পর্যন্ত চলবে। এছাড়াও বিশাখাপত্তনম, পুরী এবং ভুবনেশ্বর থেকে শালিমার, পাটনা, যশবন্তপুর এবং ধানবাদ পর্যন্ত বিশেষ ট্রেন চলবে।

    একইসঙ্গে বিহার ও ঝাড়খণ্ডের প্রধান শহরগুলি যেমন পাটনা, দারভাঙ্গা, সহরসা এবং ধানবাদ নতুন দিল্লি, আনন্দ বিহার টার্মিনাল, চণ্ডীগড় এবং এসএমভিটি বেঙ্গালুরুর সঙ্গে সংযুক্ত হবে। পাশাপাশি পূর্ব ও উত্তর রেলওয়ে করিডোরে হাওড়া, শিয়ালদা, কলকাতা এবং মালদা টাউনের সঙ্গে রক্সৌল, মধুবনী, গোরক্ষপুর এবং আনন্দ বিহার টার্মিনালের সংযোগ বৃদ্ধি করা হবে। এমনকি দিল্লির স্টেশনগুলি বারাণসী, লখনউ, অযোধ্যা ক্যান্টনমেন্ট, হরিদ্বার, অমৃতসর এবং কাটিহারের সঙ্গে সংযুক্ত করা হবে।

    দোল উৎসব উপলক্ষে দক্ষিণ ভারত থেকে, এমজিআর চেন্নাই সেন্ট্রাল, এর্নাকুলাম, তিরুবনন্তপুরম উত্তর, কোয়েম্বাতোর, সেকেন্দ্রাবাদ, তিরুপতি এবং এসএমভিটি বেঙ্গালুরু থেকে পাটনা, বারাউনি, মুজাফফরপুর, সান্তরাগাছি, আজমির এবং জয়পুর পর্যন্ত বিশেষ ট্রেনগুলি চলবে। এছাড়াও এই উৎসবেপশ্চিম ভারতে, মুম্বই সেন্ট্রাল, আহমেদাবাদ, ভদোদরা, সুরাত এবং বান্দ্রা টার্মিনাস থেকে কানপুর, কাটিহার, বারাণসী, গোরক্ষপুর, দারভাঙ্গা এবং ভাগলপুর পর্যন্ত অতিরিক্ত পরিষেবা পাওয়া যাবে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    পেনশন ৪০ হাজারের মধ্যে? তাহলে কত টাকা বোনাস পাবেন জানেন?
    Next Article
    এবার শহরে ‘পিঙ্ক বুথ’, মহিলাদের জন্য আরও নিরাপদ হতে চলেছে কলকাতা! বড় ঘোষণা মমতার

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment