Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পেনশন ৪০ হাজারের মধ্যে? তাহলে কত টাকা বোনাস পাবেন জানেন?

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভোটের মুখে রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক ও পেনশনারদের জন্য নতুন আর্থিক সুবিধার (Pensioner Bonus 2026) ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। ২০২৫-২৬ অর্থবর্ষে উৎসবের মরসুমের আগেই বোনাস, এক্স-গ্রাসিয়া এবং ফেস্টিভ্যাল অ্যাডভান্স নিয়ে স্পষ্ট নির্দেশিকা জারি করেছে অর্থ দপ্তর। কে কত টাকা পাবেন, কারা এই সুবিধার আওতায় থাকবেন,সবটাই নির্দিষ্ট করে জানানো হয়েছে।

    সরকারি কর্মীদের জন্য কী ঘোষণা (Pensioner Bonus 2026)?

    অর্থ দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, কর্মরত সরকারি কর্মচারী ও শিক্ষকদের জন্য দুটি ভাগে আর্থিক সুবিধা (Pensioner Bonus 2026) দেওয়া হবে।

    • প্রথমত, যাঁদের মাসিক বেতন বা ‘ইমোলুমেন্টস’ ৪৬,০০০ টাকার মধ্যে, তাঁরা ২০২৫-২৬ অর্থবর্ষে ৭,৪০০ টাকা এড-হক বোনাস পাবেন।
    • দ্বিতীয়ত, যাঁদের বেতন ৪৬,০০০ টাকার বেশি কিন্তু ৫৪,০০০ টাকার মধ্যে, তাঁরা বোনাসের পরিবর্তে সুদমুক্ত ফেস্টিভ্যাল অ্যাডভান্স নেওয়ার সুযোগ পাবেন। এক্ষেত্রে সর্বোচ্চ ২২,০০০ টাকা পর্যন্ত অগ্রিম নেওয়া যাবে। এই টাকা পরবর্তী সময়ে বেতন থেকে কিস্তিতে কেটে নেওয়া হবে।

    পেনশনারদের জন্য কী থাকছে?

    শুধু কর্মরত কর্মচারীরাই নন, অবসরপ্রাপ্ত পেনশনারদের জন্যও এক্স-গ্রাসিয়া বাবদ অর্থ বরাদ্দ করা হয়েছে।‌ যোগ্য পেনশনাররা এককালীন ৩,৮০০ টাকা এক্স-গ্রাসিয়া পাবেন। তবে এই সুবিধা পেতে হলে ৩১ মার্চ ২০২৬-এর মধ্যে তাঁদের বেসিক পেনশন এবং ডিয়ারনেস রিলিফ মিলিয়ে মোট মাসিক আয় ৪০,০০০ টাকার মধ্যে থাকতে হবে।

    যোগ্যতার শর্ত কী?

    এই বোনাস বা এক্স-গ্রাসিয়া পাওয়ার ক্ষেত্রে সময়সীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১ এপ্রিল ২০২৫ থেকে ৩১ মার্চ ২০২৬, এই সময়ের মধ্যে অন্তত ছয় মাস নিরবচ্ছিন্নভাবে চাকরিতে থাকতে হবে অথবা পেনশনের আওতায় থাকতে হবে। এই শর্ত পূরণ করলেই সংশ্লিষ্ট ব্যক্তি সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

    Nabanna Approves Multiple Recruitments Ahead of West Bengal Assembly Election 2026

    আরও পড়ুনঃ LGBTQ অধিকারের লড়াই থেকে রাজ্যসভা, মমতার পাশে থাকা মেনকা গুরুস্বামী আসলে কে?

    এই আর্থিক ঘোষণা (Pensioner Bonus 2026) সরকারি কর্মচারী, শিক্ষক ও পেনশনারদের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। নির্দিষ্ট বেতনসীমা ও সময়সীমার ভিত্তিতে কারা কত টাকা পাবেন, তা স্পষ্ট করে দিয়েছে অর্থ দপ্তর।

    Click here to Read More
    Previous Article
    ‘আখেরে সরকারেরই সুবিধা..,’ বকেয়া DA মামলার নয়া মোড় নিয়ে বিস্ফোরক দাবি
    Next Article
    রেলের বড় ঘোষণা! যাত্রীদের জন্য এই সময় হাওড়া-শিয়ালদা থেকে স্পেশাল ট্রেনে ভ্রমণের সুযোগ,জানুন রুট

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment