Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রেডি রাখুন ছাতা! কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির তোলপাড় দক্ষিণবঙ্গে, ভিজবে কলকাতাও

    3 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক: হাঁসফাঁস গরম কমেছে অনেকটাই। দিনভর মেঘলা আকাশ। কোথাও কোথাও হচ্ছে বৃষ্টি। আবহাওয়া দপ্তর বলছে আপাতত একই রকম থাকবে আবহাওয়া। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবারও। রয়েছে কালবৈশাখীর সম্ভাবনাও। ভারী বৃষ্টি কোথায় কোথায়? আবহাওয়ার খবর।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    আজ শুক্রবার দক্ষিণবঙ্গের হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। ঝড়ের সাথে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে নদিয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়।

    এদিন মোটের উপর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম-বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা। হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া বাদে বাকি জেলাগুলিতে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার বইতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

    আসলে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আবার পশ্চিমবঙ্গ, অসম হয়ে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। এর কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আর ঝড়-বৃষ্টির সম্ভাবনা। ৭ তারিখ পর্যন্ত রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা ঝড়-বৃষ্টির জেরে এক ধাক্কায় তাপমাত্রা নেমেছে দক্ষিণবঙ্গে। আগামী সাত দিনে তাপমাত্রার আর বড়সড় পরিবর্তন হবে না।

    south bengal weather(222)

    আরও পড়ুন: ভোট মিটতেই নয়া পে কমিশন নিয়ে বড় খবর, সরকারি কর্মীদের জন্য নয়া আপডেট

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, ঝড়, কালবৈশাখী কোথাও কোথাও আবার শিলাবৃষ্টি। আজও ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। দোসর হবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। সতর্কতা জারি রয়েছে এই সব জেলায়। উত্তরবঙ্গের সব জেলাতেই কম-বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৭ মে পর্যন্ত।

    Click here to Read More
    Previous Article
    বিলিয়ার্ডসে বিশ্বজয়ী কলকাতার সৌরভ! সদ্যপ্রয়াত বাবার উদ্দেশ্যে উৎসর্গ করলেন ট্রফি
    Next Article
    পুর নিয়োগ কাণ্ডে রথীন ঘোষকে ফের ডাক ইডির! বুধবার হাজিরার নির্দেশ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment