Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রবিবার টানা ১২ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু! বিকল্প কোন রুটে গাড়ি চলাচল? জানুন

    1 month ago

    বাংলা হান্ট ডেস্কঃ আগামী রবিবার ফের একটানা ১২ ঘণ্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu) তথা দ্বিতীয় হুগলি সেতু। মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য সেতু সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে বিস্তারিত ঘোষণা করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)।

    বিদ্যাসাগর সেতু বন্ধ, বিকল্প রুট জানুন | (Vidyasagar Setu)

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী রবিবার (২৮ জুন) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা অবধি একটানা ১২ ঘণ্টার জন্য বিদ্যাসাগর সেতু সম্পূর্ণ বন্ধ থাকবে। ওই সময় হুগলি রিভার ব্রিজ কমিশনার্সের তরফে সেতুর হোল্ডিং ডাউন কেবল, স্টে কেবল ও বেয়ারিং বদলের কাজ করা হবে। সেই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা ও জনসাধারণের নিরাপত্তার লক্ষ্যে সেতু সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    আরও পড়ুনঃ সরকারি বাসে বিনা ভাড়ায় সফর করতে চান? পিঙ্ক কার্ড পাওয়ার নিয়ম জেনে নিন

    বিদ্যাসাগর সেতু বন্ধ থাকায় বিকল্প কোন পথে যানবাহন চলাচল করবে সেটাও জানিয়েছে কলকাতা পুলিশ। জিরুট আইল্যান্ডের দিক থেকে এজেসি বোস রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা পশ্চিমমুখী গাড়িগুলিকে টার্ফ ভিউ রোড হয়ে গ্রেড রোড> হেস্টিংস ক্রসিং> সেন্ট জর্জেস গেট রোড> স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

    সিজিআর রোড ধরে খিদিরপুরের দিক থেকে আসা পূর্বমুখী যানবাহনগুলি আবার হেস্টিংস ক্রসিং থেকে বাঁ দিকে ঘুরে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড ও হাওড়া ব্রিজ ব্যবহার করতে পারবে। কে পি রোড ধরে জে অ্যান্ড এন আইল্যান্ডের দিক থেকে আসা বিদ্যাসাগর সেতুমুখী গাড়িগুলি ১১ নং ফারলং গেট থেকে হেস্টিংস ক্রসিং হয়ে স্ট্র্যান্ড রোড ও হাওড়া ব্রিজের দিকে চলে যাবে।

    Vidyasagar Setu

    এছাড়া ওয়াই পয়েন্ট র‍্যাম্প দিয়ে যেসব গাড়ির বিদ্যাসাগর সেতু হয়ে যাওয়ার কথা সেগুলিকে ওয়াই পয়েন্ট থেকেই কে পি রোড, ১১ নং ফারলং গেট ও রেড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে পাঠিয়ে দেওয়া হবে। দরকার পড়লে শহর কলকাতার আরও নানা সংযোগকারী রাস্তা দিয়ে গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হতে পারে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

    দীর্ঘদিন ধরেই বিদ্যাসাগর সেতুতে মেরামতির কাজ চলছে। এই জন্যই রবিবার ফের ১২ ঘণ্টার জন্য সেতুতে যানবাহন চলাচল বন্ধ রাখা হচ্ছে। ফলে সেদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ওই রাস্তা দিয়ে কোথাও যাওয়ার প্ল্যান থাকলে বিকল্প রুট ব্যবহার করুন।

    Click here to Read More
    Previous Article
    বৃষ্টির ইঙ্গিত, কিন্তু গরমের দাপট কমবে তো? আজ দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর জানুন
    Next Article
    কুণাল ঘোষের সভায় বিস্ফোরক মমতা, দলত্যাগীদের নিয়ে কড়া মন্তব্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর, কী বললেন?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment