Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রবিবার দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচলে নিষেধাজ্ঞা, কখন বন্ধ থাকবে?

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: রবিবার ফের বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge)। পুনর্গঠন ও মেরামতির জন্য আজ বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু। এর জেরে ব্যাহত হবে যান চলাচল। কলকাতা থেকে হাওড়ার উদ্দেশ্যে যে গাড়িগুলি যাচ্ছে তাদের জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে।

    রবিবার বন্ধ বিদ্যাসাগর সেতু, জেনে নিন সময় (Second Hoogly Bridge)

    সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। এই সেতু বন্ধ থাকায় ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে কোলাঘাটের দিক থেকে আসা দ্বিতীয় হুগলি সেতু গামী গাড়িগুলিকে নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। পাশপাশি বাস ও গাড়িগুলিকে আন্দুল রোড হয়ে আলমপুর মোড় দিয়ে ১৬ নম্বর জাতীয় সড়কের দিকে ঘুরিয়ে দেওয়া হয় (Second Hoogly Bridge)।

    Second Hoogly Bridge to remain closed on Sunday; check the timings

    আরও পড়ুন: ১০ ঘণ্টার মেগা ব্লকে থমকে লোকাল পরিষেবা, শিয়ালদহ শাখার বাতিল ট্রেনের তালিকা প্রকাশ

    শুক্রবার রাত ৮ থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত বন্ধ চিংড়িহাটা উড়ালপুল৷ এ ক্ষেত্রে ই এম বাইপাস ও বেলাঘাটার মেইন রোডের সংযোগস্থল চিংড়িহাটা মোড় থেকে যেই উত্তরমুখী গাড়িগুলি উল্টোডাঙা ও সল্টলেকের দিকে যেতে গিয়ে চিংড়িহাটা উড়ালপুল ধরবে সেই গাড়িগুলিকে এই সময়টুকু ব্রডওয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

    May be an image of text

    পাশাপাশি বিল্ডিং মোড় থেকে ঘুরে গাড়িগুলি সল্টলেকের দিকে যেতে পারবে৷ ফের ৩ জুলাই রাত ৮ থেকে ৬ জুলাই সকাল ৮ পর্যন্ত একইভাবে পিলার ৩২৬ ও ৩২৭ এর সেগমেন্ট লঞ্চিয়ের কাজের জন্য চিংড়িহাটা উড়ালপুল বন্ধ থাকবে বলে জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে কলকাতা পুলিশ (Second Hoogly Bridge)।

    Click here to Read More
    Previous Article
    অন্নপূর্ণা যোজনার ফর্ম রিজেক্ট হলে ফের আবেদন করা যাবে? গুরুত্বপূর্ণ তথ্য দিলেন মন্ত্রী
    Next Article
    ‘আমরাও নোংরামি করতে জানি’, পেনাল্টি থেকে গোল করে প্যারাগুয়েকে হারিয়ে হুঙ্কার এমবাপ্পের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment