Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রবিবার ৮ ঘন্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, যানজট এড়াতে জানুন বিকল্প রুট

    50 minutes ago

    বাংলাহান্ট ডেস্ক : আগামী রবিবার ফের বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (Second Hooghly Bridge)। ৮ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, মেরামত এবং রক্ষণাবেক্ষণের কাজের জন্য আবার বন্ধ করে দেওয়া হচ্ছে যান চলাচল।

    আগামী রবিবার বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge)

    বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩১ মে সকাল ৬ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত কোনও যান চলাচল করতে পারবে না দ্বিতীয় হুগলি সেতুতে। জানা যাচ্ছে, সেতুর স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল, বেয়ারিং বদল সহ একাধিক মেরামতির কাজ করা হবে। তার জেরে ওইদিন বিদ্যাসাগর সেতুতে সম্পূর্ণ ভাবে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য বিকল্প রুটও জানিয়ে দিয়েছে পুলিশ।

    Second Hooghly Bridge will be closed on Sunday

    ঘুরিয়ে দেওয়া হবে গাড়ি: রবিবার সেতুতে কাজ চলার জন্য জিরাট আইল্যান্ডের দিক থেকে বিদ্যাসাগর সেতুর দিকে আসা সমস্ত গাড়িকে টার্ফ ভিউ থেকে ঘুরিয়ে দেওয়া হবে। টার্ফ ভিউ রোড থেকে গাড়ি গুলি হেস্টিংস ক্রসিং হয়ে হাওড়া ব্রিজের দিকে যাবে। এছাড়া হেস্টিংস ক্রসিং থেকে খিদিরপুর রোড (Second Hooghly Bridge) হয়েও যাওয়া যাবে।

    আরও পড়ুন : পরিচয় ভাঁড়িয়ে মুম্বই থেকে কেনা হয় বিষ্ফোরক, দিল্লি বিষ্ফোরণ কাণ্ডে নয়া মোড়

    বিকল্প রুট কী: খিদিরপুর রোড হয়ে জে অ্যান্ড এন আইল্যান্ডের দিক থেকে আসা গাড়ি গুলিকে ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিং এর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। হেস্টিংস থেকে স্ট্র্যান্ড রোড ধরে গাড়ি গুলি হাওড়া ব্রিজের দিকে যাবে। খিদিরপুরের দিক থেকে সার্কুলার গার্ডেনরিচ রোড ধরে যে সমস্ত গাড়ি আসবে, তাদের হেস্টিংস ক্রসিং থেকে বাঁ দিকে সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড-হাওড়া ব্রিজের দিকে পাঠিয়ে দেওয়া হবে।

    আরও পড়ুন : উদ্ধার সুইসাইড নোট, কী মিলল অনীক দত্তের প্রাথমিক ময়না তদন্তের রিপোর্টে?

    অন্যদিকে খিদিরপুর রোড দিয়ে যে গাড়ি গুলি ঘোড়াপাসের কাছে ওয়াই পয়েন্টের ব়্যাম্প দিয়ে বিদ্যাসাগর সেতুর দিকে যাবে সেই গাড়িগুলিকে ১১ ফার্লং গেট থেকে রেড রোড দিয়ে হাওড়া ব্রিজের দিকে পাঠিয়ে দেওয়া হবে।

    Click here to Read More
    Previous Article
    Banglahunt Exclusive: দিয়েছিলেন ‘গো ব্যাক মোদী’ পোস্টার! পালাবদলের পর বেআইনি হোর্ডিং বন্ধের পদক্ষেপে বিপাকে তৃণমূল ঘনিষ্ঠ কেষ্ট সাহা
    Next Article
    দিল্লিতে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তৃণমূলের গোপন বৈঠক! বিস্ফোরক দাবির মাধ্যমে কী জানালেন শমীক?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment