Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রাজ্যে পালাবদলের পরেই ইস্তফা, মহিলা কমিশনের সভাপতির পদ থেকে সরলেন লীনা গঙ্গোপাধ্যায়

    3 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের মহিলা কমিশনের সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন লীনা গঙ্গোপাধ্যায় (Leena Ganguly)। দীর্ঘ ৯ বছর পর মহিলা কমিশনের সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন তিনি। তাঁর পদত্যাগের গুঞ্জন অবশ্য আগে থেকেই শোনা গিয়েছিল। গত এপ্রিলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরেই শোনা গিয়েছিল, মহিলা কমিশনের সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে পারেন লীনা। আর এবার রাজ্য রাজনীতিতে পরিবর্তন আসতেই পদ ছাড়লেন তিনি।

    রাজ্যের মহিলা কমিশনের সভাপতির পদ থেকে সরলেন লীনা (Leena Ganguly)

    বিতর্কের সূত্রপাত হয় গত এপ্রিল মাসে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনা থেকে। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ সিরিয়ালের শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় অভিনেতার। ওই সিরিয়ালের প্রযোজনা সংস্থা ছিল ম্যাজিক মোমেন্টস যা লীনার সংস্থা।

    Leena Ganguly left women commission chairperson designation

    রাহুলের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য: রাহুলের মৃত্যুর ঘটনাকে ঘিরে একাধিক প্রশ্ন ওঠে। শুটিং ইউনিটের সদস্যদের বক্তব্য এবং পুলিশের হাতে আসা ফুটেজের মধ্যে অসামঞ্জস্য দেখা দেওয়ায় রহস্য আরও বাড়ে। রাহুলের মৃত্যুর নেপথ্যে কারণ না থানা পর্যন্ত সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ না করার সিদ্ধান্তও নেয় আর্টিস্ট ফোরাম। তারপর থেকেই গুঞ্জন ওঠে, মহিলা কমিশনের সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে চান লীনা।

    আরও পড়ুন : উত্তরবঙ্গের জন্য বিরাট উপহার, ৯ টি প্রকল্পের জন্য ৭৫০ কোটি টাকা বরাদ্দ রেলের

    কী বিবৃতি সংস্থার: অন্যদিকে ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থার তরফে একটি বিবৃতিতে জানানো হয়, ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সকে ইদানিং প্রায়ই শুধুমাত্র লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Ganguly) সংস্থা হিসেবে উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয়, লীনা ২০১০ সাল থেকে একজন লেখক এবং সৃজনশীল প্রধান হিসেবে যুক্ত সংস্থার সঙ্গে। ২০১১ সালে বোর্ডে যোগ দেন তিনি। তবে তিনি কোনও প্রোমোটার বা অপারেশনাল এক্সিকিউটিভ নন।

    আরও পড়ুন : সরকার বদলেই কাটল জট, কবে থেকে শুরু চিংড়িঘাটা মেট্রোর কাজ? জানিয়ে দিলেন অগ্নিমিত্রা

    প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই রাজ্যের মহিলা কমিশনের সভাপতির পদে ছিলেন লীনা গঙ্গোপাধ্যায়। নয় বছর এই দায়িত্ব সামলানোর পর এবার তাঁর পদত্যাগে গুঞ্জন ছড়িয়েছে ওয়াকিবহাল মহলে।

    Click here to Read More
    Previous Article
    ২৭৪২ কোটি টাকার কয়লা পাচার! লালার আগাম জামিন নিয়ে সুপ্রিম কোর্টে বিস্ফোরক দাবি ED-র
    Next Article
    জেলের ভিতরের জীবন কেমন? এবার সাধারণ মানুষও পাবেন সেই স্বাদ

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment