Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘আজই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা! অগাস্টের টাকা ঢোকার আগেই পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

    13 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ আগস্ট মাসের ১০ তারিখ হয়ে গেলেও অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা অ্যাকাউন্টে না ঢোকায় চিন্তায় আবেদনকারীরা। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) নিজে জানিয়েছেন, আগামী ১৭ আগস্ট থেকে যোগ্য আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাঠানো শুরু হবে। তারপরও বিভ্রান্তি তৈরি হওয়ায় ১০ তারিখ সোমবার তিনি ক্রাইটেরিয়ার কথা জানিয়ে দেবেন বলে উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী।

    অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ বড় বৈঠক | Annapurna Yojana

    মুখ্যমন্ত্রী বলেছিলেন, “কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া ১০ তারিখ সোমবার বলে দেব।” মুখ্যমন্ত্রীর কথায়, ‘আমরা এই মাসের ১৭ অগাস্ট থেকে ৩ হাজার টাকা করে ভেরিফায়েড লোকেদের…মহিলাদের অ্যাকাউন্টে পাঠাব। কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া ১০ তারিখ সোমবার বলে দেব। ১৭ তারিখ থেকে অ্যাকাউন্টে অর্থ যাবে। সরকারি টাকা। নিয়ম মেনে দেওয়া হবে, বিজেপির সংকল্পপত্র মেনে দেওয়া হবে।’

    কারা অন্নপূর্ণা যোজনায় কারা প্রকৃত প্রাপক হবেন, কারা যোগ্য বলে বিবেচিত হবেন সেই মর্মে আজ মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করতে পারেন বলে অনুমান করা হচ্ছে। প্রসঙ্গত, আগস্ট মাসে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে দেরি হওয়ায় সোশ্যাল মিডিয়ায় নানা বিতর্ক ছড়াচ্ছে। এই পরিস্থিতিতে আগের দিনই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “আমাদের সব সোশ্যাল মিডিয়া টিম, যারা যারা রিল বানাচ্ছেন, রিল করছেন খুব নজর রাখছে।”

    আরও পড়ুন: হাতে আর ৫ দিন সময়! বাড়ি বসেই করুন এলপিজি ই-কেওয়াইসি, সহজ পদ্ধতি জানুন

    মুখ্যমন্ত্রী বলেছিলেন, “যারা মিথ্যা তথ্য দিচ্ছেন তাঁদের চিহ্নিত করে রাখছি। মিথ্যা তথ্য যারা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা হবে। জনগণকে বিভ্রান্ত করার কোনও কারণ নেই।” এই পরিস্থিতিতে আবেদনকারীদের সমস্ত চিন্তা দূর করতে জানা যাচ্ছে আজ নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী মালতী রাভা রায়কে নিয়ে সাংবাদিক বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী।

    Annapurna Yojana

    কীভাবে ফর্ম স্ক্রুটিনির কাজ চলছে, সে সংক্রান্ত সমস্ত তথ্য সাধারণ মানুষকে জানাতেই এই বৈঠক বলে জানা যাচ্ছে। আজকের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সেদিকে নজর থাকবে সকলের।

    Click here to Read More
    Previous Article
    টুপটাপ শুরু, দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টি জেলায় জেলায়, আবহাওয়ার লেটেস্ট খবর
    Next Article
    "পৃথিবীর কোন শক্তি পশ্চিমবঙ্গ সরকারের নাম খারাপ করতে পারবে না" - বললেন দেবজিৎ সরকার

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment