Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রাজ্য সরকারি কর্মীদের শিকে ছিঁড়ছে! ৩৮% DA নিয়ে সামনে বড়সড় আপডেট

    1 month ago

    বাংলাহান্ট ডেস্ক: রাজ্যে প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই (West Bengal Budget 2026) সরকারি কর্মীদের (Government Employees) জন্য এসেছে বড়সড় সুখবর। একধাক্কায় ২০% ডিএ (Dearness Allowance) বৃদ্ধির অনুমোদন করেছে সরকার। পয়লা অক্টোবর থেকে ৩৮% হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা।

    রাজ্য সরকারি কর্মীদের লটারি | Government Employees

    রাজ্যের সরকারি কর্মচারী, আধা-সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষকবৃন্দ সকলে পাবেন বর্ধিত হারে ডিএ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বাজেটে ২০% ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ-এর ফারাক কমে ২২ শতাংশে দাঁড়িয়েছে। সেই ব্যবধানও ধীরে ধীরে মিটিয়ে দেওয়া হবে।

    এদিকে প্রতিশ্রুতি মতোই রাজ্যে এসেছে সপ্তম পে কমিশন। নতুন সরকার গঠনের পর পরই বাংলায় সপ্তম পে কমিশন গঠনে অনুমোদন দিয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ২০২৭ সালের জানুয়ারি মাসের মধ্যেই রাজ্যে সপ্তম বেতন কমিশন চালু হবে। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে।

    সরকারি কর্মচারীদের পাশাপাশি পেনশন প্রাপকেরাও অতিরিক্ত ২০ শতাংশ ডিয়ারনেস রিলিফ পাবেন। বর্ধিত মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস রিলিফ বৃদ্ধি ১ অক্টোবর থেকে কার্যকর হবে। ডিএ বৃদ্ধি ও নয়া পে কমিশন, সবমিলিয়ে সরকারি কর্মীদের রীতিমতো লটারি।

    ২০ শতাংশ ডিএ বৃদ্ধির পর সরকারি কর্মীদের বেতনও বাড়বে বেশ কিছুটা। ধরে নেওয়া যাক, যদি কারও মাসিক বেতন যদি ২০ হাজার টাকা হয়, আগে ১৮ শতাংশ ডিএ যোগ করলে হাতে অতিরিক্ত ৩৬০০ টাকা পেতেন। অক্টোবর থেকে ৩৮ শতাংশ হারে ডিএ যোগ করলে অতিরিক্ত ৭৬০০ টাকা পেতে চলেছেন।

    Big decision for government employees! If you delay, your CL will be cut

    আরও পড়ুন: বাজেটের পরই ৯০ দিনের ডেডলাইন! সিভিক ভলান্টিয়ারদের নিয়ে বড় নির্দেশ স্বরাষ্ট্র দফতরের

    একই ভাবে কোনও সরকারি কর্মীর বেসিক বেতন ৫০ হাজার টাকা হলে, ১৮ শতাংশ ডিএ যোগ করলে অতিরিক্ত তিনি এতদিন ৯ হাজার টাকা অতিরিক্ত পেতেন। এবার ২০% ডিএ বৃদ্ধির পর ৩৮ শতাংশে পৌঁছে যাওয়ায় ১৯ হাজার টাকা বেতন বাড়বে তাদের।

    আবার আগামী বছরের শুরু থেকেই সপ্তম পে কমিশন লাগু হওয়ার কথা। তা হলে নূন্যতম বেতন বাড়বে অনেকটাই। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, নয়া পে কমিশনের অধীনে আড়াই গুণ বাড়তে পারে বেসিক পে।

    Click here to Read More
    Previous Article
    তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ধসে বিপর্যয়, উদ্ধার কাজে নামল সেনা
    Next Article
    ঝাঁ চকচকে দেশের আড়ালে সঙ্কটের থাবা! সোশ্যাল মিডিয়ায় ফাঁস চিনের আসল ছবি, হতবাক গোটা বিশ্ব

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment