Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রাজ্য সরকারি কর্মীদের জন্য কড়া নির্দেশিকা নবান্নের

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় এসেই রাজ্যে কর্মসংস্কৃতি ফেরাতে এবং কাজের গতি বাড়াতে কড়া হাতে পদক্ষেপ নিতে শুরু করছে (Government of West Bengal)। সম্প্রতি কর্মীদের (Government Employees) অফিসে উপস্থিতি এবং বেরোনোর সময় নিয়েও কড়া নিয়ম এনেছে রাজ্য সরকারের জুডিশিয়াল ডিপার্টমেন্ট।এবার হাজিরা নিয়ে আবারও কড়া নবান্ন।

    সরকারি কর্মীদের জন্য কড়াকড়ি সরকারের | Government Employees

    সরকারি কাজে শৃঙ্খলা বজায় রাখা বাধ্যতামূলক। বলা হয়েছে, ১৫ জুন থেকে নবান্নে বাধ্যতামূলক ‘ফেস রিকগনিশন’ বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু হবে। ৩১ জুলাইয়ের মধ্যে পর্যায়ক্রমে রাজ্যের সমস্ত সরকারি দফতরে এই ব্যবস্থা চালু হয়ে যাবে। সকল কর্মকর্তা-কর্মচারীর প্রবেশ ও প্রস্থানের সময় মুখে সনাক্ত যন্ত্রে উপস্থিতি নথিভুক্ত করা বাধ্যতামূলক। ছাড় পাবেন কেবল দফতর প্রধানরা।

    নবান্ন তরফে জানানো হয়েছে, সকাল ১০ টা বেজে ১৫ থেকে ১১টার মধ্যে উপস্থিত হলে ‘লেট’ হিসেবে ধরা হবে। সকাল ১১টার পর অফিসে পৌঁছলে ‘অনুপস্থিত’ চিহ্নিত করা হবে। বিকেল ৫টা বেজে ১৫ মিনিটের আগে অফিস থেকে বেরোলে ‘আর্লি ডিপার্চার’ ধরা হবে। একই দিনে দেরিতে আসা ও আগেভাগে বের হলে একদিনের নৈমিত্তিক ছুটি (CL) কেটে নেওয়া হবে সরকারি কর্মীদের।

    অফিস ত্যাগের সময় বায়োমেট্রিক রেকর্ড না করলে অনুপস্থিত ধরে নেওয়া হবে। মাসে প্রতি তিনদিন দেরি হলে বা তাড়াতাড়ি প্রস্থানের জন্য একদিনের CL/CCL কেটে নেওয়া হবে। আরও বলা হয়েছে, সরকারি বৈঠক বা দাপ্তরিক কাজের কারণে দেরি বা তাড়াতাড়ি চলে গেলে সংশ্লিষ্ট অফিস প্রধান প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন।

    government employees(54)

    আরও পড়ুন: রাশিয়ার সঙ্গে সম্পর্ক দুর্বল করার চেষ্টা হবে ব্যর্থ! ভারতের পাশে থেকে আমেরিকার উদ্দেশ্যে স্পষ্ট বার্তা পুতিনের

    সদর দফতরের ৮ কিলোমিটারের মধ্যে বসবাসের ক্ষেত্রে বিদ্যমান ছাড় বহাল থাকার কথা বলা হয়েছে। সরকার তরফে জানানো হয়েছে, প্রশাসনিক দক্ষতা, সময়ানুবর্তিতা ও ডিজিটাল রেকর্ড সংরক্ষণের উদ্দেশেই কর্মীদের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। ক্ষমতায় আসার পর থেকে সরকারি কর্মচারীদের জন্য একের পর এক কড়া সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবার সেই তালিকায় জুড়ল আরও এক।

    Click here to Read More
    Previous Article
    প্রিয়াঙ্কা টিব্রেওয়ালএর বিরুদ্ধে বিরাট অভিযোগ 'নতুন TMC' এর CM-এর কাছে জবাব চাইলেন ঋতব্রতরা
    Next Article
    এখনও পাননি অন্নপূর্ণা যোজনা! আগামী ৭ দিনে অ্যাকাউন্টে ঢুকবে টাকা? জেনে নিন ৫ মিনিটে

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment