Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবিপূরণ! সপ্তম বেতন কমিশন গঠন করল সরকার

    6 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন রাজ্য সরকারি কর্মচারীরা (Government Employees)। এবার তাঁদের সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। কারণ অবশেষে নয়া পে কমিশন গঠন করল রাজ্য সরকার। ইতিমধ্যেই চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে সেকথা।

    সপ্তম বেতন কমিশন গঠন রাজ্যের | (7th Pay Commission)

    রাজ্যপাল আর এন রবি কমিশন গঠনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছেন। গঠিত হয়েছে চার সদস্যের উচ্চপর্যায়ের কমিটি। অবসরপ্রাপ্ত আইএএস তথা কেন্দ্রের অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক দফতরের প্রাক্তন সচিব অতনু চক্রবর্তীকে এই বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে।

    আরও পড়ুনঃ বেতন বাড়ছে রাজ্যের ৫৫ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর! বিরাট সিদ্ধান্ত সরকারের

    অতনু ছাড়া কমিশনের বাকি তিন সদস্য হলেন, রাজ্য সরকারের অর্থ দফতরের সচিব তথা আইএএস দেবী প্রসাদ করণম, আইআইএম কলকাতার অর্থনীতির অধ্যাপক ড. পার্থ প্রতিম পাল ও সেন্টার ফর পলিসি রিসার্চের সিনিয়র ফেলো ড. পার্থ মুখোপাধ্যায়।

    অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি, সরকার পোষিত ও আধা সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি, পেনশনারদের পেনশন বৃদ্ধি, কর্মচারীদের পদোন্নতি সব নীতি নির্ধারণ করবে এই বেতন কমিশন। সেই সঙ্গেই সরকারি কর্মচারীদের ডিএ ও ডিআর বৃদ্ধির বিষয়েও প্রয়োজনীয় সুপারিশ করবে তাঁরা। আগামী ছয় মাসের মধ্যে কমিশনকে রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে।

    7th pay Commission(10)

    রাজ্যে পালাবদলের পর থেকেই সপ্তম বেতন কমিশন ও ডিএ সংক্রান্ত দাবিদাওয়া পূরণের আশায় বুক বেঁধেছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা। ডিএ নিয়ে সুখবর আগেই মিলেছে। একধাক্কায় ২০% হারে মহার্ঘ ভাতা বাড়িয়েছে সরকার। এবার সপ্তম বেতন কমিশন গঠন করল রাজ্য।

    শোনা যাচ্ছে, ২০২৭ সালের মার্চের মধ্যে সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার কথা বিবেচনা করছে রাজ্য সরকার। শেষমেশ তা বাস্তবায়িত হলে রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের বেতন কাঠামো পরিবর্তনের অপেক্ষার অবসান ঘটবে।

    Click here to Read More
    Previous Article
    পালা বদল হতেই কল্যাণের পুজো নিয়ে অনিশ্চয়তা! রথের দিন হল না খুঁটি পুজো | Kalyan Banerjee | Durga Puja
    Next Article
    ৫ টাকার মা ক্যান্টিনেই লক্ষ টাকার দুর্নীতি? অভিযোগে বিদ্ধ প্রাক্তন তৃণমূল কাউন্সিল রুপা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment