Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রাজ্য সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্তদের জন্য বিরাট সুখবর, গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল অর্থ দফতর

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভোটের মুখে রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) জন্য বিরাট সুখবর। বাড়ল অ্যাডহক বোনাস (Bonus)। গত বারের চেয়ে এ বার বেতনের ঊর্ধ্বসীমা আরও ২ হাজার টাকা বাড়ানো হয়েছে। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার (Government Of West Bengal) জানিয়েছে, যে সরকারি কর্মীদের বেতন ৪৬ হাজার টাকার মধ্যে, তাঁরা চলতি অর্থবর্ষে বর্ধিত এই অ্যাডহক বোনাস পাবেন।

    সরকারি কর্মীদের বোনাস বাড়ল অনেকটাই | Government Of West Bengal

    ৭ হাজার ৪০০ টাকা করে এবার অ্যাডহক বোনাস পাবেন সরকারি কর্মীরা। ৬ হাজার ৮০০ থেকে ৬০০ টাকা বেড়ে এবার অ্যাডহক বোনাস ৭ হাজার ৪০০। স্পষ্ট করা হয়েছে, রাজ্য সরকারের যে কর্মীরা ‘প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস স্কিম’ এর আওতায় আসেন না এবং ৩১ মার্চ, ২০২৬ অনুযায়ী যাঁদের সংশোধিত বেতন মাসিক ৪৬ হাজার টাকা বা তার কম, তাঁরা প্রত্যেকে এই ৭ হাজার ৪০০ টাকা করে বোনাসটা পাবেন।

    কিছু ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মী ও ছ’মাসের পরিষেবা সম্পন্ন কর্মীরাও এই বোনাস পেতে পারেন। তবে তার জন্য নির্দিষ্ট শর্ত মানতে হবে। সরকারের এই ঘোষণার ফলে রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মচারী, পঞ্চায়েত, পুরসভা এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরা উপকৃত হবেন।

    জানিয়ে রাখি, এই বোনাসের মধ্যে বাড়ি ভাড়া, চিকিৎসার খরচ বা ভর্তুকি বাবদ কোনও ভাতা কিন্তু সংযুক্ত নয়। হিন্দু সম্প্রদায়ের কর্মীরা দুর্গাপুজোর আগে এই বোনাস পাবেন। মুসলিম সম্প্রদায়ের সরকারি কর্মীরা পাবেন ইদের আগে।

    Government Of West Bengal(35)

    আরও পড়ুন: সপ্তাহ শেষে বাড়ল হলুদ ধাতুর দর! আজ বাজারে ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম কত?

    উৎসবের অগ্রিম ভাতা বাড়ানো হয়েছে ২০০০ টাকা। ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২২ হাজার। অগ্রিমের ক্ষেত্রে বেতনের উর্ধ্বসীমা ৫২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫৪ হাজার করা হয়েছে। ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে অবসর নেবেন যাঁরা এবং যাঁদের পেনশন ৪০ হাজার টাকা বা তার কম ৩,৮০০ টাকা করে উৎসবভাতা পাবেন তাঁরা।

    উল্লেখ্য, শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরাও এই সুবিধা পাওয়ার যোগ্য। সরকার অধীনস্থ সংস্থার যাঁদের মাসিক বেতন ১,০০০ টাকা বা তার কম, তাঁরা ৩,৫০০ টাকা বোনাস পাবেন এবার।

    Click here to Read More
    Previous Article
    এবার শহরে ‘পিঙ্ক বুথ’, মহিলাদের জন্য আরও নিরাপদ হতে চলেছে কলকাতা! বড় ঘোষণা মমতার
    Next Article
    আধার কার্ডে বড় পরিবর্তন, নিরাপত্তা থেকে সুবিধা সম্পূর্ণ বিবরণ জানুন…

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment