Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আধার কার্ডে বড় পরিবর্তন, নিরাপত্তা থেকে সুবিধা সম্পূর্ণ বিবরণ জানুন…

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দাঁড়িয়ে আধার কার্ড (Aadhaar Card) শুধুমাত্র পরিচয় পত্র নয়। এটি প্রতিটি ভারতীয় নাগরিকের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার থেকে শুরু করে স্কুলে ভর্তি করা। অথবা ব্যাংকের অ্যাকাউন্ট খোলা এবং সিম কার্ড কেনা সবকিছুর ক্ষেত্রে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। তবে এবার আধার কার্ডের পরিবর্তন হতে চলেছে। কী কী পরিবর্তন হচ্ছে সেটি জানুন।

    আধার কার্ডে আপডেট, জানুন নতুন ফিচার (Aadhaar Card)

    এনডিটিভির এক প্রতিবেদন অনুযায়ী, আধার কার্ড (Aadhaar Card) সংক্রান্ত বিভিন্ন অপরাধ যেমন সিম কার্ড জালিয়াতি, অননুমোদিত ঋণ গ্রহ এর মতন অবৈধভাবে টাকা তুলে নেওয়া ইত্যাদি রোধ করতেই এই পদক্ষেপের ভাবনা। যদিও এখনও পর্যন্ত সরকারের তরফে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

     Aadhaar Card Update on know the new features

    আরও পড়ুন: রেলের বড় ঘোষণা! যাত্রীদের জন্য এই সময় হাওড়া-শিয়ালদা থেকে স্পেশাল ট্রেনে ভ্রমণের সুযোগ,জানুন রুট

    কিন্তু সম্প্রতি এক সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে আধার কার্ডের ‘নিউ লুক’ প্রসঙ্গে কিছু তথ্য মিলেছে। তাছাড়া একাধিক প্রতিবেদন অনুযায়ী, নতুন কার্ডের নকশায় যার কার্ড কেবলমাত্র তার ছবি এবং একটি কিউআর কোড থাকার কথা রয়েছে।

    নতুন আধার কার্ডের কী কী বৈশিষ্ট্য থাকছে?

    সূত্রের খবর, নতুন এই আধার কার্ডের সামনের দিকে একটি কিউআর কোড থাকবে। যেখানে প্রয়োজনীয় সব তথ্য সুরক্ষিত এবং সংরক্ষিত থাকবে। এছাড়াও বিভিন্ন অনুমোদিত সংস্থা ব্যক্তিগত তথ্য ছাড়াই পরিচয় যাচাই করে নিতে পারবে।

    যার আধার কার্ড তার নাম, ঠিকানা, জন্মতারিখ এবং ১২-সংখ্যার আধার নম্বর-সহ সব ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্য কার্ড থেকে সম্পূর্ণভাবে সরিয়ে ফেলা হবে। এছাড়াও এই নতুন আধার কার্ডে অনেক বেশি আধুনিকতার ছোঁয়া থাকবে। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে চালু করা হয়েছে নয়া অ্যাপ। এই নতুন মোবাইল অ্যাপটির ফলে দেশজুড়ে নাগরিকদের তথ্য যথেষ্ট সুরক্ষিত বলে মনে করা হচ্ছে (Aadhaar Card)‌।

    Click here to Read More
    Previous Article
    রাজ্য সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্তদের জন্য বিরাট সুখবর, গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল অর্থ দফতর
    Next Article
    টাকা ভর্তি বিমান ভেঙে পড়ল রাস্তায়! মৃত অন্তত ১৫, ধ্বংসস্তূপেই নোট কুড়োনোর ভিড়

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment