Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রাজনীতিমুক্ত হবে খেলার মাঠ! প্রতিভারা পাবে সঠিক সুযোগ, ক্রীড়ামন্ত্রী হয়েই লক্ষ্য স্থির নিশীথের

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের ফলাফলে রাজ্যে পরিলক্ষিত হয়েছে গেরুয়া ঝড়। এমতাবস্থায়, ১৫ বছরের তৃণমূল সাম্রাজ্যের পতন ঘটিয়ে নতুন সরকার গড়েছে বিজেপি। এই আবহে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি, গত সোমবার সরকারিভাবে নতুন ক্রীড়ামন্ত্রীর নামও ঘোষণা করা হয়। যেখানে এই দায়িত্ব দেওয়া হয়েছে নিশীথ প্রামাণিককে (Nisith Pramanik)। এদিকে, দায়িত্ব পেয়েই ক্রীড়ামন্ত্রী হিসেবে নিজের লক্ষ্য উপস্থাপিত করেছেন তিনি।

    কী জানিয়েছেন নিশীথ (Nisith Pramanik):

    নিশীথ স্পষ্ট জানিয়েছেন, বঙ্গে ক্রীড়াঙ্গনগুলিকে রাজনীতি মুক্ত করে সার্বিকভাবে ক্রীড়াকে এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর অন্যতম লক্ষ্য। এর পাশাপাশি, কমিটিগুলিতে থাকা পরিবারতন্ত্রের প্রভাবও তিনি মুক্ত করতে চান। তিনি এটাও জানিয়েছেন, বঙ্গে প্রতিভার অভাব নেই। তাই, সেই প্রতিভা যাতে সঠিক সুযোগ পায় সেই দিকেও মনোনিবেশ করবেন তিনি।

    Nisith Pramanik shares his goals as Sports Minister.

    নিশীথ স্পষ্ট জানিয়েছেন, ‘আমাদের দেখতে হবে বাংলার ক্রীড়াঙ্গনগুলি যাতে রাজনীতি মুক্ত হতে পারে। স্পোর্টস কমিটিগুলিতেও পরিবারতন্ত্রের ছায়া রয়েছে। সেগুলি থেকেও স্পোর্টস সেক্টরকে মুক্ত করতে হবে।’

    আরও পড়ুন: শ্রেয়স আইয়ার বা সঞ্জু স্যামসন নন, ২৭ বছর বয়সি এই খেলোয়াড় হবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক? বাড়ছে জল্পনা

    তাঁর মতে, ‘প্রতিভারা যাতে পর্যাপ্ত পরিচর্যা পায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তাঁদের সঠিক প্ল্যাটফর্ম এবং পরিকাঠামো দিতে হবে। অনেক প্রতিভাই নষ্ট হয়ে গিয়েছে। এমনকি, অনেকে জন্য ভিনরাজ্যে চলে গিয়েছেন। তবে, এবার আমরা কেন্দ্র এবং রাজ্য এক হয়ে ক্রীড়াক্ষেত্রে দ্রুততার সঙ্গে কাজ করব।’

    আরও পড়ুন: ঝড়ের গতিতে চলছে কাজ! অর্থবর্ষ শেষ হওয়ার আগেই যা করে দেখাল ভারতীয় রেল… জানলে চমকে উঠবেন

    এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ক্রীড়া ও যুব কল্যাণ দফতর পাশাপাশি নিশীথ পেয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের দায়িত্বও। তিনি এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তবে, নবনির্বাচিত বিজেপি সরকারের নতুন দায়িত্ব পেলেন নিশীথ। এদিকে, ক্রীড়ামন্ত্রী হওয়ার পর তিনি বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা পাচ্ছেন। পাশাপাশি, মোহনবাগানও শুভকামনা জানিয়েছে।

    Click here to Read More
    Previous Article
    অভিষেকের ‘ভোট হিংসা’র তত্ত্ব খারিজ, হিজলি শরিফের আগুন ‘শর্ট সার্কিট’ থেকে, জানাল পুলিশ
    Next Article
    বদলে গেল নিয়ম! পেনশনভোগীদের বড় স্বস্তি দিল সরকার, এই ভাতা নিয়ে ঝামেলা শেষ

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment