Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বদলে গেল নিয়ম! পেনশনভোগীদের বড় স্বস্তি দিল সরকার, এই ভাতা নিয়ে ঝামেলা শেষ

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক: পেনশনভোগীদের (Pensioners) জন্য দারুণ স্বস্তির খবর। এবার থেকে চিকিৎসার খরচের টাকা পাওয়ার জন্য আর বিল জমা দিতে হবে না অবসরপ্রাপ্তদের। বিল ছাড়াই কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীরা চিকিৎসার খরচ (Fixed Medical Allowance) পাবেন বলে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হতে চলেছেন হাজার হাজার পেনশনার।

    পেনশনভোগীদের চিকিৎসার খরচের টাকা নিয়ে স্বস্তি | Pensioners

    ন্যাশনাল পেনশন সিস্টেমে নথিভুক্ত পেনশনভোগীদের জন্য ফিক্সড মেডিকেল অ্যালাউন্স প্রক্রিয়া সহজ করে কেন্দ্র জানিয়েছে এবার থেকে চিকিৎসা খরচের বিল জমা দিতে হবে না। সেই বাবদ প্রাপ্য টাকা সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।

    বলা হয়েছে, পেনশন বিতরণকারী ব্যাঙ্কগুলো তাদের সেন্ট্রাল পেনশন প্রসেসিং সেন্টার (সিপিপিসি)-এর মাধ্যমে চিকিৎসার খরচের অর্থ সরাসরি পেনশনভোগীর অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। নয়া নির্দেশিককে জারি করে অর্থমন্ত্রক জানিয়েছেও, সেন্ট্রাল পেনশন অ্যাকাউন্টিং অফিস (CPAO) পেনশনভোগীর যোগ্যতা যাচাই করার পর ব্যাঙ্ককে একটি স্পেশাল সিল অথোরিটি দেওয়া হবে। এরপর টাকা সরাসরি ঢুকবে।

    প্রতি তিন মাস অন্তর অন্তর সরাসরি পেনশনভোগীর অ্যাকাউন্টে স্থানান্তর হয়ে যাবে টাকা। কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের প্রতি নভেম্বর মাসে একটি জীবন শংসাপত্র বা লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে এই সুবিধা পাওয়ার জন্য। এই সার্টিফিকেট সশরীরে জমা দেওয়া যেতে পারে বা অনলাইনেও সাবমিট করা যেতে পারে। সুবিধা বজায় রাখতে এই শংসাপত্র সঠিক সময়ে জমা দেওয়া জরুরি।

    pensioners

    আরও পড়ুন: রাজনীতিমুক্ত হবে খেলার মাঠ! প্রতিভারা পাবে সঠিক সুযোগ, ক্রীড়ামন্ত্রী হয়েই লক্ষ্য স্থির নিশীথের

    কোনও ক্ষেত্রে পেনশনভোগীর মৃত্যু হলে তারপরেও পরিবারের সদস্যরা এই সুবিধা পেতে থাকবেন। সরকারের এই সিদ্ধান্তে পেনশন প্রাপকদের ঝামেলা অনেকটাই কমল বলে মনে করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    রাজনীতিমুক্ত হবে খেলার মাঠ! প্রতিভারা পাবে সঠিক সুযোগ, ক্রীড়ামন্ত্রী হয়েই লক্ষ্য স্থির নিশীথের
    Next Article
    সেবাশ্রয় প্রকল্পের কাঠামোয় বন্ধ খেলার মাঠসরব বিজেপি প্রার্থী দীপক হালদার

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment