Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    প্যান কার্ডে মোবাইল নম্বর বদলানোর সহজ উপায়, জেনে নিন পুরো প্রক্রিয়া

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: বর্তমান জীবনে আধার কার্ড ও প্যান কার্ড (PAN Card) জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস। যেকোনো সরকারী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য অথবা আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে অথবা ভর্তুকি পেতে পাশাপাশি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে এই দুটি কার্ডের গুরুত্ব অন্যতম।

    প্যান কার্ডে মোবাইল নম্বর আপডেটের সহজ উপায় (Pan Card)

    এই দুটি কার্ড ঠিকঠাক না থাকলে আপনি এই সমস্ত গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন না। তবে আপনার প্যান কার্ডে যদি কোন ভুল থাকে তাহলে আপনাকে আর লাইনে দাঁড়িয়ে সেটি ঠিক করতে হবে না কারণ আপনি বাড়িতে বসে সেই কাজটি সহজে করতে পারবেন। তবে গুরুত্বপূর্ণ নথি বললেই সবার আগে মাথায় আসে আধার কার্ড ও ভোটার কার্ডের কথা। এইগুলো একটি ব্যক্তির পরিচয় পত্র হিসেবে কাজ করে থাকে।

    PAN Card an easy way to update the mobile number on your

    আরও পড়ুন: লাউপাতার গন্ধে বাড়বে স্বাদ কয়েকগুণ! অল্প উপকরণে বানান সুস্বাদু মুসুর ডালের পাতুরি

    আর এবার আর্থিক বিচারের ক্ষেত্রে যদি পরিচয়পত্রের কথা বলা হয় তাহলে সবার আগে আসবে প্যান কার্ডের কথা (Pan Card)। তবে এই নথিগুলো না থাকলেও দরকারির বিভিন্ন কাজ আটকে যেতে পারে। কিন্তু এবার প্যান কার্ডের নম্বর যদি বদল করতে চান তাহলে অবশ্যই এই নিয়মগুলো আপনাকে মেনে চলতে হবে। নিয়ম গুলো নিচে আলোচনা করা হল।

    এরজন্য সবার প্রথমে এনএসডিএল-এর ওয়েবসাইটে যেতে হবে। তারপর সেখান থেকে ‘চেঞ্জেস অর কারেকশন ইন প্যান ডেটা’ অপশনটি বেছে নিতে হবে। এরপর আবেদনকারীর ধরন বেছে নেওয়া মাস্ট। তারপর প্যান নম্বর ও অন্যান্য তথ্য পূরণ করে ফেলুন। ফর্ম জমা দেওয়ার পর একটা টোকেন নম্বর তৈরি হবে। এটি রেখে দিন।

    এরপর যোগাযোগ সংক্রান্ত তথ্যের অংশে যান। সেখানে মোবাইল নম্বর দিতে হবে। তারপর সংশোধনের ঘরে ক্লিক করে টিক মার্ক করুন। এরপর মোবাইল নম্বর পরিবর্তনের জন্য নির্ধারিত ফি দিতে হবে। এবার আধার ওটিপি-এর মাধ্যমে ই-সাইন করতে হবে। সেই কাজটা হয়ে গেলেই আবেদন জমা পড়ে যাবে (Pan Card)।

    Click here to Read More
    Previous Article
    আকাশ-পাতাল তফাৎ! লক্ষ্মীর ভাণ্ডারের থেকে অন্নপূর্ণা যোজনা কতটা আলাদা জানুন
    Next Article
    "ধর্ষণের ক্ষমা নেই। ধর্ষণ করলে কমা নয়, দাড়ি নয়— একেবারে ফুলস্টপ।"

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment