Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পুজো মণ্ডপ খুঁজতে আর হন্যে হয়ে ঘুরতে হবে না! QR কোড স্ক্যান করলেই মোবাইলে রোডম্যাপ

    4 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : দুর্গাপুজোর (Durga Puja) আর খুব বেশি দেরি নেই। উৎসবের মরশুমে শহরের রাস্তায় মানুষের ঢল নামার আগেই দর্শনার্থীদের সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতি শুরু করে দিল প্রশাসন। খড়্গপুরে এবার সেই প্রস্তুতিতে প্রযুক্তির ব্যবহারেও বিশেষ জোর দেওয়া হচ্ছে। পুজো ঘুরতে গিয়ে যাতে কোনওরকম সমস্যায় পড়তে না হয়, সেই লক্ষ্যেই একাধিক নতুন পরিষেবা নিয়ে হাজির পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।

    দুর্গাপুজোর (Durga Puja) রোডম্যাপ এবার ফোনেই

    রবিবার খড়্গপুর আইআইটির নেতাজি ইন্ডোর অডিটোরিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠানে শহরের দুর্গাপুজোগুলিকে কেন্দ্র করে তৈরি গাইড ম্যাপ প্রকাশ করা হয়েছে। উৎসবের সময়ে পুলিশি ব্যবস্থা কীভাবে আরও কার্যকর করা যায়, তা নিয়ে পুজো কমিটি, প্রশাসন এবং পুলিশের মধ্যে আলোচনাও হয়েছে এদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা খড়্গপুরের বিধায়ক দিলীপ ঘোষ।

    এবারের গাইড ম্যাপের ক্ষেত্রে কাগজের পরিবর্তে ডিজিটাল ব্যবস্থাকে সামনে রাখা হয়েছে। ম্যাপে থাকা কিউআর কোড মোবাইল দিয়ে স্ক্যান করলেই দর্শনার্থীরা প্রয়োজনীয় পুজো সংক্রান্ত তথ্য দেখতে পারবেন। ফলে অপরিচিত এলাকায় ঘুরতে গিয়ে কোনও মণ্ডপ খুঁজে বের করার ক্ষেত্রে মোবাইলেই সাহায্য পাওয়া যাবে। পুজোর ভিড়ের মধ্যে এই পরিষেবা বিশেষভাবে কার্যকর হতে পারে বলে মনে করছে পুলিশ।

    তবে শুধু মণ্ডপে পৌঁছনোর সুবিধা নয়, উৎসবের সময়ে বিভিন্ন বয়সের মানুষের নিরাপত্তার কথাও মাথায় রাখা হয়েছে। বয়স্ক দর্শনার্থীদের জন্য চালু হয়েছে বিশেষ হেল্পলাইন ‘প্রত্যাশা’। কোনও প্রবীণ মানুষ সমস্যায় পড়লে ৯১৪৭০৭৯৩৮৫ নম্বরে যোগাযোগ করে সহায়তা চাইতে পারবেন। শিশুদের নিরাপত্তার জন্য ‘চিলড্রেন আইডেন্টিটি কার্ড’ ব্যবহার করা হচ্ছে। একইসঙ্গে শহরের বিভিন্ন এলাকায় পরিস্থিতির উপর নজর রাখতে জিপিএস প্রযুক্তিনির্ভর ‘সুরক্ষা’ ব্যবস্থাও চালু করা হয়েছে।

    পুজো মানেই বিপুল মানুষের সমাগম। সেই কারণে নিরাপত্তার পাশাপাশি পরিবেশের বিষয়টিও এবারের পরিকল্পনায় রাখা হয়েছে।
    এই প্রসঙ্গে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, ‘দুর্গাপুজোকে সুরক্ষিত ও পরিবেশবান্ধব করে তুলতে এবার খড়্গপুর শহর সারা পশ্চিমবঙ্গের কাছে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে। পরিবেশ রক্ষার্থে মণ্ডপের প্লাস্টিক বর্জ্য বা পুজোর জৈব সামগ্রী যত্রতত্র বা জলাশয়ে না ফেলে নির্দিষ্ট প্রক্রিয়াকরণ বা ডাম্পিং জোনে ফেলার ওপর জোর দেওয়া হবে।’

    QR code facilities to get the  durga Puja pandal road map in mobile

    আরও পড়ুন : যুব শক্তি ভরসা কার্ডে ৩০০০ টাকা! যোগ্যতা ও আবেদন পদ্ধতি জানুন…

    এবার খড়্গপুরের পুজো ব্যবস্থাপনায় একসঙ্গে একাধিক দিককে গুরুত্ব দেওয়া হচ্ছে। সব মিলিয়ে উৎসবের আগে থেকেই প্রস্তুতি জোরদার করছে প্রশাসন। পুজোর ভিড় শুরু হলে এই ব্যবস্থাগুলি বাস্তবে কতটা কার্যকর হয়, সেটাই এখন দেখার।

    Click here to Read More
    Previous Article
    এক আইডিতেই পড়ুয়ার মার্কশিট থেকে ডিগ্রি, বাংলায় শুরু নয়া ব্যবস্থা
    Next Article
    যুব শক্তি ভরসা কার্ডে ৩০০০ টাকা! যোগ্যতা ও আবেদন পদ্ধতি জানুন…

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment