Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    PSC-র মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই ১১ হাজার কর্মী নিয়োগ! বিরাট ঘোষণা পঞ্চায়েতমন্ত্রীর

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। রাজ্যের পঞ্চায়েত দফতরে কর্মী নিয়োগ (Panchayat Recruitment) নিয়ে বিরাট ঘোষণা করলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিধানসভায় বাদল অধিবেশন শুরুর দিনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যে পিএসসির মাধ্যমে ১১ হাজার কর্মী নিয়োগ করা হবে।

    পঞ্চায়েত দফতরে নিয়োগ নিয়ে বড় ঘোষণা | (Panchayat Recruitment)

    সোমবার থেকে রাজ্য বিধানসভার বাদল অধিবেশন শুরু হয়েছে। এদিন বিধানসভায় নিজের ঘরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী। সেখানে তাঁকে নিয়োগ নিয়ে প্রশ্ন করা হলে আগামী ডিসেম্বরের মধ্যে পঞ্চায়েত দফতরে ১১ হাজার কর্মী নিয়োগের কথা জানান তিনি। একইসঙ্গে বলেন, এবার ভিন্ন পদ্ধতিতে নিয়োগ হবে।

    আরও পড়ুনঃ বেসরকারি বাসেও এবার বিনামূল্যে যাতায়াত! কোন রুট, কারা সুবিধা পাবেন জানুন

    দিলীপ বলেন, “কর্মচারীর অভাবে পঞ্চায়েতের কাজ করা যাচ্ছে না। পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পঞ্চায়েত দফতরে ১১ হাজার কর্মী নিয়োগ করা হবে। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়া শুরু করবে।“

    রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী জানান, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর ১ লক্ষ কর্মসংস্থানের আশ্বাস দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী পঞ্চায়েত দফতরে নিয়োগ শুরু হচ্ছে। তবে এবার থেকে আর জেলা স্তর নয়, বরং কেন্দ্রীয়ভাবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

    Dilip Ghosh panchayat recruitment

    এতদিন পঞ্চায়েত আইনের মাধ্যমে পঞ্চায়েত দফতরে কর্মী নিয়োগ হত। তবে এবার তা পাবলিক সার্ভিস কমিশনের হাতে তুলে দিতে উদ্যোগী রাজ্য সরকার। সেই কারণে তাঁদের হাতে নিয়োগ প্রক্রিয়ার ভার তুলে দিতে হলে আইন সংশোধন করা দরকার।

    প্রসঙ্গত, পঞ্চায়েতের অনেক কাজ আটকে থাকা নিয়ে এর আগেই সরব হয়েছিলেন দিলীপ। পঞ্চায়েতের নেতাদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী। এবার নিয়োগ নিয়ে বড় ঘোষণা করলেন তিনি। ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েত দফতরে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়ে দিলেন তিনি।

    Click here to Read More
    Previous Article
    "ভাগ্যিস ফেব্রুয়ারীর ৩১ বলেননি"- অভিষেকের মন্তব্যের পাল্টা তমঘ্ন ঘোষ
    Next Article
    ‘DA ২০% দেবে সেটা নিয়ে চলে গেছে..,’ রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে বিস্ফোরক অভিযোগ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment