Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    প্রয়োজন মাত্র ৪৩ রান! ঐতিহাসিক রেকর্ড গড়ে ফেলবেন শুভমান গিল, পেছনে ফেলবেন এই তারকাকে

    4 hours ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ পরপর দুইবার সংক্ষিপ্ততম ফরম্যাটে টানা দুইবার বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল (Indian Cricket Team)। কিন্তু ২০২৩ সালে ভারতীয় দল যেভাবে ফাইনালে হেরেছিল চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, সেই ক্ষত যেন কিছুতেই মিটছে না। শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বাধীন ভারত যদি দক্ষিণ আফ্রিকার মাটিতে দাঁড়িয়ে বিশ্বকাপ (2027 ODI World Cup) খেতাব জয় করতে পারে, তবেই সেই ক্ষত কিছুটা জুড়াতে পারে।

    এরই মাঝে এক বড় মাইলফলকের সামনের দাঁড়িয়ে শুভমান গিল নিজে। জাতীয় দলের জার্সি গায়ে আগামী শনিবার থেকে আফগানিস্থানের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলতে নামছে ভারত। এই টুর্নামেন্ট থেকেই আসন্ন ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ভারতীয় দল, এমনটা অনেকেই মনে করছেন। আর এই ম্যাচে গিল নিজেও একটি রেকর্ড নিজের নামে করে নিতে চান।

    আরও পড়ুন: ইতিহাস বদলে দিলো ভারতীয় দল! কোহলি, ধোনি যে কাজ পারেননি তাই করে দেখালেন শুভমান গিল

    এখনো পর্যন্ত ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম ৩০০০ ওডিআই রানের গণ্ডি টপকানোর রেকর্ডটি রয়েছে শিখর ধাওয়ানের নামে। ৭২ ম্যাচে এই মাইলফলক ছুঁয়েছিলেন ধাওয়ান। কিন্তু আফগানিস্থানের বিরুদ্ধে ম্যাচে ৪৩ রান করতে পারলেই গিল ৬১ ম্যাচে ৩০০০ ওডিআই রানের গণ্ডি ছুঁয়ে টপকে যাবেন ধাওয়ানকে।

    আরও পড়ুন: সূর্যকুমার ও শ্রেয়স আইয়ার প্রসঙ্গে মুখ খুললেন রোহিত! ফাঁস করলেন আসল কারণ

    ভারতীয় দলের প্রাক্তন অল রাউন্ডার সুরেশ রায়না মনে করছেন যে রোহিত শর্মা বা বিরাট কোহলির বদলে শুভমান অধিনায়ক থাকায় আসন্ন বিশ্বকাপে অনেক খোলা মনে বিশ্বকাপ খেলতে নামতে পারবেন রোহিত ও বিরাট। এই মুহূর্তে জাতীয় দলের হয়ে কেবল ওডিআই ফরম্যাটেই মাঠে নামেন দুই মহাতারকা। তারা যে আসন্ন ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপকে পাখির চোখ হিসেবে ধরে এগোচ্ছেন তা একপ্রকার স্পষ্ট। ফিটনেস সংক্রান্ত কোনও সমস্যা না থাকলে তারা সহজেই সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন বলে বিশ্বাস অনুগামীদের।

     

    Click here to Read More
    Previous Article
    দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টা জেরার পর বেরিয়ে এলেন অভিষেক ব্যানার্জি
    Next Article
    চাপ পড়তেই ‘মুচলেখা’ মাস্ট, সমস্ত জেলায় বিক্ষোভ! দাবি ‘কাটমানি’ ফেরানোর

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment