Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘প্রতিপক্ষ থেকে হয়ে উঠেছিলে বন্ধু!’ কিউয়ি তারকা উইলিয়ামসনের অবসরের দিনে মনছোঁয়া বার্তা কোহলির

    1 hour ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ক্রিকেট বিশ্বকে কিছুটা চমকে দিয়ে আচমকাই অবসরের ঘোষণা করেছেন নিউজিল্যান্ডের (New zealand) কিংবদন্তি ক্রিকেটার কেন উইলিয়ামসন (Kane Williamson)। এই মুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছিল নিউজিল্যান্ড। প্রথম টেস্টে ব্যর্থ হওয়ার পর সিরিজের মাঝপথেই ক্রিকেটকে বিদায় জানালেন কিউয়ি তারকা। তার অবসরের সিদ্ধান্ত জানার পর তাকে মন থেকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের এই প্রজন্মের সেরা ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli)।

    নিজের অবসরের সিদ্ধান্ত নিয়ে কথা বলতে গিয়ে উইলিয়ামসন জানিয়েছেন, “আমি দীর্ঘক্ষণ নিজের এই সিদ্ধান্তটা নিয়ে ভেবেছি এবং তারপর আমার মনে হয়েছে সরে দাঁড়ানোর এটাই সঠিক সময়। যখনই আমি নিউজিল্যান্ডের জার্সি গায়ে মাঠে নেমেছি আমি নিজের সেরাটা দিয়েছি। দেশের হয়ে এতবার মাঠে নামতে পেরে আমি গর্বিত এবং নিজেকে ভাগ্যবান মনে করছি। আমাদের দল সঠিক দিকে এগোচ্ছে এবং আমি মনে করি ইতিবাচক ফলাফল আসবেই।”

    নিউজিল্যান্ডের জার্সি গায়ে চাপিয়ে সব ফরম্যাট মিলিয়ে ১৯,৩৪৬ রান করেছেন উইলিয়ামসন। এর মধ্যে টেস্ট ফরম্যাটেই সবচেয়ে সফল তিনি। ১৯৫ টি টেস্ট খেলে ৫৪.০৬ গড়ে ৯৫১৫ রান করেছেন কেন। দশ হাজার রানের ক্লাবে প্রবেশের সুবর্ণ সুযোগ ছিল তার কাছে। কিন্তু সিরিজের মাঝ পথেই সেই মাইল ফলকের মায়া কাটিয়ে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ২০২১ সালে অধিনায়ক হিসেবে নিউজিল্যান্ডকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জেতানো এই মহাতারকা।

    আরও পড়ুন: মাঠে নামলেই তৈরি হবে রেকর্ড! ভারতীয় দলের জার্সিতে ইতিহাস বদলাতে চলেছেন রোহিত শর্মা

    কেনের ক্রিকেটকে বিদায় এর দিনে আবেগঘন ও বার্তা দিয়েছেন বিরাট কোহলিও। দুজনে সেই ২০০৮ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ থেকে একে অপরের বিরুদ্ধে মাঠে নামছেন। উইলিয়ামসনের অবসরের দিনের কোহলি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “প্রতিপক্ষ থেকে বন্ধু হয়ে ওঠার এই দীর্ঘ পথচলা। এত বছর ধরে তোমার ব্যাটিং ও তোমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করেছি ঠিকই, তবে তার চেয়েও বেশি আমি আমাদের বন্ধুত্ব এবং খেলা ও তার বাইরের নানা বিষয়ে আমাদের অভিন্ন দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিই। ভাই, তোমার জন্য সবসময়ই আমার সেরা শুভকামনা রইলো। তুমি তোমার দায়িত্ব ভালোভাবে পালন করেছ; এখন সময় হয়েছে সবটুকু উপভোগ করার এবং একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বিশ্রাম নেওয়ার। দারুণ সময় কাটিয়েছ বন্ধু, তবে জীবনের আসল শুরুটা তো এখন হবে।”

    আরও পড়ুন: প্রয়োজন মাত্র ৪৩ রান! ঐতিহাসিক রেকর্ড গড়ে ফেলবেন শুভমান গিল, পেছনে ফেলবেন এই তারকাকে

    দেশকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জেতানোর পাশাপাশি টি-টোয়েন্টি ও ওডিআই দুই ফরম্যাটেই দেশকে নেতৃত্ব দিয়ে তুলেছিলেন ফাইনালে। অল্পের জন্য আরও আইসিসি ট্রফি জেতা অধরা থেকে গিয়েছে। আইপিএলের মঞ্চেও ব্যাটার এবং অধিনায়ক হিসেবে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন বারবার। তার এই আচমকা অবসরের সিদ্ধান্তে গোটা বিশ্বজুড়ে অনেক ক্রিকেটপ্রেমীরই তাই মন খারাপ।

     

    Click here to Read More
    Previous Article
    সই জালকাণ্ডে এবার মদন মিত্রের কাছে পৌঁছল CID-র নোটিস! কী জানালেন মমতার বিশ্বস্ত সঙ্গী?
    Next Article
    আদানি, রিলায়েন্স, বেদান্ত… চিনকে টেক্কা দিতে জোট বাঁধছেন ভারতের ৩ ধনকুবের, সামনে এল ‘মেগা প্ল্যান’

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment