Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    প্রতি সোমবার বসছে ‘জনতার দরবার’, কীভাবে দেখা পাবেন মুখ্যমন্ত্রীর?

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই সাধারণ মানুষের সমস্যা ও অভিযোগ সরাসরি শোনার উদ্যোগ নিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই কারণেই প্রতি সোমবার সল্টলেকের BJP পার্টি অফিসে বসছে ‘জনতার দরবার’ (Janatar Darbar)। সোমবার সকাল থেকেই সেখানে চাকরিপ্রার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের ভিড় দেখা যায়। অনেকেই চাকরির দাবি ও দীর্ঘদিনের সমস্যার সমাধানের আশায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছেন।

    জনতার দরবারে (Janatar Darbar) বাড়ছে ভিড়

    এদিন ছিল শুভেন্দু অধিকারীর জনতার দরবারের (Janatar Darbar) দ্বিতীয় দিন। আগে জানানো হয়েছিল, কয়েকটি চাকরিপ্রার্থী সংগঠনের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। কিন্তু সকাল থেকেই সল্টলেকের BJP অফিসের সামনে বড় ভিড় জমে যায়। জানা গিয়েছে, প্রায় ১৫টি সংগঠনের প্রতিনিধিরা সেখানে পৌঁছেছিলেন।

    তাঁদের অনেকেরই দাবি, আন্দোলনের সময় শুভেন্দু তাঁদের পাশে ছিলেন। এবার মুখ্যমন্ত্রী হওয়ার পর নিয়োগ প্রক্রিয়ায় দ্রুত পদক্ষেপ হবে বলেই তাঁরা আশা করছেন। চাকরিহারা প্রার্থীদের একাংশ নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকের আবেদনও জানাতে চান। দীর্ঘদিন ধরে আটকে থাকা নিয়োগ প্রক্রিয়ার দ্রুত সমাধান চান তাঁরা।

    কীভাবে মিলছে সাক্ষাৎ?

    মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য BJP দফতরে (Janatar Darbar) বিশেষ রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে। সেখানে নাম নথিভুক্ত করার পর প্রত্যেককে একটি করে টোকেন দেওয়া হচ্ছে। সেই টোকেনে নম্বর লেখা থাকছে। নম্বর ডাকা হলেই উপরে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ মিলছে। নিরাপত্তার কারণে একসঙ্গে পাঁচজনের বেশি কাউকে ভিতরে যেতে দেওয়া হচ্ছে না।

    প্রতি সোমবার বসবে দরবার

    জানা গিয়েছে, প্রতি সোমবার সকাল ৯টা থেকে এই জনতার দরবার (Janatar Darbar) বসবে। সাধারণ মানুষের অভিযোগ ও দাবি সরাসরি শোনার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে দ্বিতীয় দিনেই যেভাবে ভিড় বেড়েছে, তাতে নিরাপত্তা ও নিয়ন্ত্রণ বজায় রাখতে বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    Job seekers teachers are happy to meet CM Suvendu Adhikari.

    আরও পড়ুনঃ PM Kisan-এর টাকা পেতে আর কতদিন অপেক্ষা? জেনে নিন নতুন আপডেট

    অন্যদিকে, এদিন পুলিশকর্তাদের নিয়েও গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর। সেখানে DG, ADG আইনশৃঙ্খলা ও ডিরেক্টর অফ সিকিউরিটি উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে। আইনশৃঙ্খলা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও হতে পারে বলে প্রশাসনিক মহলের অনুমান।

    Click here to Read More
    Previous Article
    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে চাকরিপ্রার্থীদের ভিড়, কী দাবি তাঁদের?
    Next Article
    কেন্দ্রীয় হারে DA পাবেন রাজ্য সরকারি কর্মীরা? কতটা বাড়বে মহার্ঘ ভাতা? চৰ্চা তুঙ্গে

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment