Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    প্রসূতি মহিলারা পাবেন ৫ হাজার টাকা! পিএম মাতৃ বন্দনা যোজনার শর্তাবলি ও আবেদন পদ্ধতি জানুন

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ দেশের মহিলাদের জন্য বিভিন্ন সময় নানা প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। এমনই একটি স্কিম হল পিএম মাতৃ বন্দনা যোজনা (PM Matru Vandana Yojana)। এর মাধ্যমে প্রসূতি মহিলা তথা গর্ভবতী ও সদ্য মা হওয়া মহিলাদের আর্থিক সহায়তা দেওয়া হয়। তবে সব প্রসূতি মহিলা এই প্রকল্পের (Government Scheme) অধীন টাকা পাওয়ার যোগ্য নন। উপভোক্তা নির্বাচনের ক্ষেত্রে রয়েছে বেশ কিছু শর্ত।

    পিএম মাতৃ বন্দনা যোজনার খুঁটিনাটি | (PM Matru Vandana Yojana)

    পিএম মাতৃ বন্দনা যোজনায় যোগ্য মহিলাদের প্রথম সন্তানের জন্য ৫ হাজার টাকা ও দ্বিতীয় সন্তান মেয়ে হলে ৬ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এই অর্থ ডিবিটির মাধ্যমে সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় সরকার। এক্ষেত্রে বলে রাখি, প্রথম সন্তানের ক্ষেত্রে ৫ হাজার টাকা দু’টি কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তি ৩ হাজার ও দ্বিতীয় কিস্তি হিসেবে ২ হাজার টাকা দেয় কেন্দ্র।

    আরও পড়ুনঃ এখনও অবধি কত আবেদনের নিষ্পত্তি? SIR মামলায় কমিশনকে বিরাট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

    এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পে ৫ হাজার টাকা পাওয়ার ক্ষেত্রে গর্ভাবস্থার রেজিস্ট্রেশন, ANC চেক আপের শর্ত রয়েছে। পাশাপাশি দ্বিতীয় কিস্তি পাওয়ার জন্য সন্তানের জন্ম নথিভুক্তিকরণ ও ১৪ সপ্তাহের প্রথম পর্যায়ের টিকাকরণ সম্পন্ন করার মতো শর্ত পূরণ করতে হয়। দ্বিতীয় সন্তান মেয়ে হলে ৬ হাজার টাকা পাওয়ার ক্ষেত্রেও রয়েছে বেশ কিছু শর্ত।

    পিএম মাতৃ বন্দনা যোজনার যোগ্যতা

    সকল প্রসূতি মহিলা এই সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন। এক্ষেত্রে বেশ কিছু যোগ্যতামান বেঁধে দিয়েছে সরকার।

    ১) মূলত অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে থাকা নির্দিষ্ট শ্রেণির গর্ভবতী ও স্তন্যদানকারী মহিলা।

    ২) দারিদ্রসীমার নীচে থাকা রেশন কার্ডধারী মহিলা।

    ৩) এসসি ও এসটি শ্রেণির মহিলা।

    ৪) ই-শ্রম কার্ডধারী মহিলা।

    ৫) আয়ুষ্মান কার্ডধারী মহিলা।

    ৬) পিএম কিষাণ যোজনার উপভোক্তা মহিলা।

    ৭) জব কার্ডধারী মহিলা।

    ৮) ৪০ শতাংশ অথবা তার বেশি প্রতিবন্ধকতা থাকা প্রসূতি মহিলা।

    ৯) প্রসূতি আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা।

    ১০) এনএফএসএ ২০১৩-এর অধীন রেশন কার্ডধারী মহিলা।

    ১১) আবেদনকারীর বার্ষিক আয় ৮ লক্ষের কম হলে।

    এই মাপকাঠিগুলি ছাড়া কেন্দ্রের বেঁধে দেওয়া বাকি শর্ত পূরণ হলেই এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।

    PM Matru Vandana Yojana

    পিএম মাতৃ বন্দনা যোজনায় আবেদনের বয়স

    সরকারি নিয়ম অনুযায়ী, সন্তানের জন্মের সময় আবেদনকারীর বয়স ১৮ বছর ৭ মাস থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে।

    পিএম মাতৃ বন্দনা যোজনার আবেদন পদ্ধতি

    জানা গিয়েছে, পিএম মাতৃ বন্দনা যোজনায় অনলাইন ও অফলাইন দু’ভাবেই আবেদন করা যায়। অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার অফিশিয়াল পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। অন্যদিকে কোনও আবেদনকারী চাইলে যথাযথ পদ্ধতিতে অফলাইনের মাধ্যমেও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন।

    Click here to Read More
    Previous Article
    অপারেশন টেবিলে শুয়ে রফির গান, সোনুর কাণ্ডে তাজ্জব নেটপাড়া, আদৌ নিরাপদ?
    Next Article
    'আজও অর্ধাঙ্গিনী' সিনেমার স্পেশাল স্ক্রিনিং এ এসে কি বললেন ইন্দ্রাশীষ

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment