Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দেশের পতাকার মান রাখলো ইস্টবেঙ্গল! কুয়েতের ক্লাবকে টেক্কা দিয়ে ACL 2-এর যোগ্যতা অর্জন লাল-হলুদ শিবিরের

    1 hour ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ঠিকমতো হয়নি দলের প্রাক-মরশুম প্রস্তুতি। চোটের কারণে দলের তারকা ডিফেন্ডার মাঠের বাইরে। দলের সব বিদেশী এখনও যোগ দেয়নি শিবিরে। এমন একাধিক সমস্যা নিয়েই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর (ACL 2) যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচ খেলতে নেমেছিল আন্তোনিও লোপেজ হাবাসের (Antonio Lopez Habas) ইস্টবেঙ্গল (East Bengal)। সেই ম্যাচে প্রথমে পিছিয়ে গিয়েও অসাধারণ ভাবে প্রত্যাবর্তন করে এসিএল টু-এর যোগ্যতা অর্জন করলো লাল-হলুদ শিবির। স্বাধীনতা দিবসের ঠিক দুই দিন আগে ভারতের পতাকার গৌরব বৃদ্ধি করলো শতাব্দীপ্রাচীন এই ক্লাব।

    এদিন কেবলমাত্র দুই বিদেশি নিয়ে কুয়েতের ক্লাব আল আরবি এফসি-র বিরুদ্ধে মাঠে নেমেছিল গতবারের আইএসএল চ্যাম্পিয়নরা। ইস্টবেঙ্গলের জয়ের ব্যাপারে অনেকেই আশাবাদী ছিলেন না। অনেক ক্রীড়া বিশেষজ্ঞরা দাবি করেছিলেন এই ম্যাচে হারলেই বরং বেশি ভালো হবে লাল-হলুদ শিবিরের জন্য। কারণ সেক্ষেত্রে তারা সুযোগ পাবে তৃতীয় সারির টুর্নামেন্ট এএফসি চ্যালেঞ্জ লিগ খেলার সুযোগ, যেখানে ট্রফি জেতার সুযোগ খাতায় কলমে থাকবে মশাল ব্রিগেডের সামনে।

    আরও পড়ুন: দূর্গাপুজোর আগেই বড় উপহার পেলো কলকাতা, শহরে আসছে ভিনিসিয়সের ব্রাজিল, মুখোমুখি হবে ভারতীয় দলের

    কিন্তু দেশের সম্মান রক্ষায় এদিন ইস্টবেঙ্গলের স্বদেশি ফুটবলাররাই জান লড়িয়ে দেন। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ডিফেন্ডার সন্দীপ মাণ্ডির ভুলে পেনাল্টি পায় কুয়েতের ক্লাবটি। ৭৬ মিনিট নাগাদ সেই পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যান আল আরবি। কিন্তু হার মানেনি ইস্টবেঙ্গল।

    আরও পড়ুন: ১২ বছরের পথচলা অবশেষে পরিণত হলো বিবাহ-বন্ধনে! বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জর্জিনা

    ম্যাচের অন্তিম লগ্নে ফ্রি কিক থেকে আসা ভাসানো বলে হেড করে ইস্টবেঙ্গলকে সমতায় ফেরান দলের লেফট ব্যাক জয় গুপ্তা। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। আর সেই অতিরিক্ত সময়ে আরও তিনটি গোল করে ৪-১ ফলে জয় তুলে নেয় লাল-হলুদ শিবির। ইস্টবেঙ্গলের হয়ে দ্বিতীয় গোলটি করেন গত মরশুমে লিগের শেষ ম্যাচে জয়সূচক গোল করে ইস্টবেঙ্গলের ২২ বছরের অপেক্ষার অবসান ঘটানো প্যালেস্টাইন মিডফিল্ডার মহম্মদ রশিদ।

    আরও পড়ুন: বাবার মৃত্যুতে শোকাহত মেসি দিলেন ফুটবল ছাড়ার ইঙ্গিত! পাশে দাঁড়ালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

    এরপর ১১৭ ও ১২০ মিনিটে বাকি গোলদুটি করেন ডেভিড ও রোহিত দানু। ম্যাচের পর বৃষ্টিভেজা যুবভারতী ঘাসে আবেগে বয়ে যান ইস্টবেঙ্গলের ফুটবলাররা। অঝোরে কাঁদছিলেন পেনাল্টি খরচ করা সন্দীপ। তাকে জড়িয়ে ধরে মনোবল বাড়ান দলের বাকি ফুটবলাররা। গ্যালারিতে আনন্দে উচ্ছাসে বয়ে যান সমর্থকরা। এই নিয়ে ১৭ বার কোনও এএফসি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রেকর্ড তৈরি করলো লাল-হলুদ শিবির। আর কোনও ভারতীয় ক্লাব এতবার কোনও মহাদেশীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেনি।

     

    Click here to Read More
    Previous Article
    বেলেঘাটায় উত্তেজনা! বিধায়ক কুণাল ঘোষের পার্টি অফিসে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment