Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সবথেকে বেশি ট্রেন লেট, রেলের রিপোর্ট কার্ডে ডাহা ফেল হাওড়া, বাংলার মুখরক্ষা করল এই দুই ডিভিশন

    1 day ago

    বাংলাহান্ট ডেস্ক : প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী হয় ভারতীয় রেলে। শিয়ালদহ, হাওড়ার মতো বড় স্টেশনের পাশাপাশি শহর ও শহরতলির লোকাল স্টেশনগুলিতেও (Indian Railways) প্রতিদিন প্রচুর ভিড় হয় যাত্রীদের। তবে অনেক সময়ই একটা বড় অভিযোগ থাকে যাত্রীদের। সেটা হল সময়ানুবর্তিতা।। ট্রেন লেট হওয়া নিয়ে বেশ দুর্নাম আছে ভারতীয় রেলের। কিছু কিছু সময় তো তা ৫-৬ ঘন্টা পর্যন্তও পৌঁছে যায়।

    ট্রেনের সময়ানুবর্তিতা নিয়ে রিপোর্ট কার্ড প্রকাশ রেলের (Indian Railways)

    এই সময়ানুবর্তিতা নিয়ে সম্প্রতি প্রকাশিত রিপোর্ট কার্ডেই দেখা গেল বিভিন্ন স্টেশনের পরিস্থিতি। রিপোর্টে ডাহা ফেল করেছে হাওড়া স্টেশন। বরং তুলনামূলক ভালো ফল করেছে শিয়ালদহ, আলিপুরদুয়ার। সংসদে রিপোর্ট পেশ হতেই সামনে এল হাওড়া স্টেশনের দুর্দশা।

    Indian Railways train timing report card

    ভালো ফল শিয়ালদহের: সমগ্র দেশের মোট ৭০ টি রেল ডিভিশনের সময়ানুবর্তিতা সংক্রান্ত পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে রিপোর্টে। সেখানে দেশের মধ্যে সেরা ডিভিশনগুলির তালিকায় জায়গা পেয়েছে শিয়ালদহ এবং আলিপুরদুয়ার। একদিকে যেমন এই দুই স্টেশন মুখরক্ষা করেছে বাংলার, অন্যদিকে হাওড়া স্টেশনের শোচনীয় অবস্থা রীতিমতো অবাক করেছে। তালিকার ৪২ নম্বরে জায়গা পেয়েছে এই নামী স্টেশন।

    আরও পড়ুন : এই অ্যাপে টিকিট কাটলেই মিলবে ডিসকাউন্ট, বড় ঘোষণা রেলের

    ফেল করেছে হাওড়া: রেলের রিপোর্ট বলছে, ৭০ টি ডিভিশনের মধ্যে ২৩ টি ডিভিশন ৯০ শতাংশের বেশি সময়ানুবর্তিতা বজায় রেখেছে। এই তালিকায় ১৪ নম্বরে রয়েছে শিয়ালদহ স্টেশন। ৯৫-৯৬.৭১ শতাংশ সময়ানুবর্তিতা বজায় রেখেছে এই স্টেশন। সেখানে হাওড়া ডিভিশন রয়েছে ৪২ নম্বরে। সময়ানুবর্তিতা মাত্র ৮৪.০৫ শতাংশ। পূর্ব রেলের (Indian Railways) ডিভিশনগুলির মধ্যে শিয়ালদহ যথেষ্ট ভালো ফল করেছে। মালদহ ডিভিশন ৮৭.৬২ শতাংশ সময়ানুবর্তিতা নিয়ে রয়েছে ৩০ নম্বরে। আসানসোলের সময়ানুবর্তিতা ৭০.৬৩ শতাংশ। এই স্টেশন রয়েছে ৫৫ তে।

    আরও পড়ুন : স্বাদে-গন্ধে অদ্বিতীয়, মাছের ভিড়ে খাঁটি পদ্মার ইলিশ চিনবেন কীভাবে?

    বাংলার মধ্যে ৯৮.১৫ শতাংশ সময়ানুবর্তিতা নিয়ে শীর্ষে রয়েছে আলিপুরদুয়ার। দেশের মধ্যে তালিকায় স্থান সপ্তম। আর জাতীয় স্তরে শীর্ষে রয়েছে কোটা ডিভিশন। এই স্টেশনে সময়ানুবর্তিতা ১০০ শতাংশ। এছাড়াও ভালো ফল করেছে গুন্টাকাল, আজমের, সালেমের মতো ডিভিশন। রেল সূত্রে জানা যাচ্ছে, প্রচণ্ড ট্রাফিক এবং পরিকাঠামোগত চাপের জেরে সময়ানুবর্তিতা বজায় রাখা চ্যালেঞ্জ হতে পারে। হাওড়া দিল্লির মতো ব্যস্ত ডিভিশনে একটি ট্রেন সামান্য দেরি করলেই অন্য ট্রেনের উপর প্রভাব পড়তে পারে।

    Click here to Read More
    Previous Article
    হাবড়ায় পাক জঙ্গি গ্রেফতার, অভিষেককে নিশানা সজলের!
    Next Article
    তিন কামরার বাড়ি থাকলেও মিলবে অন্নপূর্ণার টাকা! তবে মানতে হবে এই শর্ত, জানুন কারা যোগ্য

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment