Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পরপর বন্ধ শহরের নামী প্রেক্ষাগৃহ, বিনোদিনী-প্রিয়ার পর এবার ঝাঁপ বন্ধ নবীনারও

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : একসময় হল গমগম করত দর্শকের ভিড়ে। বহু হাউসফুল শোয়েরও সাক্ষী থেকেছে। শহর কলকাতার ‘প্রাইম লোকেশন’এ অবস্থিত সেই নবীনা (Navina) সিনেমা হল নাকি বন্ধ হয়ে গিয়েছে। শহরের একের পর এক প্রেক্ষাগৃহ বন্ধের খবরে গুঞ্জন ছড়িয়েছে টলিপাড়ায়।

    বন্ধ হয়ে গেল নবীনা (Navina) প্রেক্ষাগৃহ

    এর আগেই শোনা গিয়েছিল, দর্শক না থাকার অভিযোগে বন্ধ হয়ে গিয়েছে বিনোদিনী এবং প্রিয়া সিনেমা হল। গত তিন দিন ধরে বন্ধ রয়েছে বিনোদিনী থিয়েটার, যা আগে নাম ছিল স্টার থিয়েটার। বুধবার থেকে বন্ধ রয়েছে প্রিয়াও। এর মাঝেই জানা গেল, বন্ধ হয়ে গিয়েছে নবীনাও।

    Navina cinema hall reportedly closed

    কেন বন্ধ হল: যদিও নবীনার (Navina) মালিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছে প্রেক্ষাগৃহ। শুধু বাংলা নয়, হিন্দি ছবিও ভালো চলছে না বলে জানিয়েছেন তিনি। জানা যাচ্ছে, শুক্রবার নতুন বাংলা এবং হিন্দি ছবি মুক্তি পেতে চলেছে। আর এদিন থেকেই আবারও খুলতে চলেছে বিনোদিনী এবং প্রিয়া হল।

    আরও পড়ুন : পাতালপথে আর নয়, গঙ্গার বুক চিরে ছুটবে অত্যাধুনিক মেট্রো! কবে শুরু পরিষেবা?

    ফের খুলছে থিয়েটার: এ বিষয়ে বিনোদিনীর মালিক জানান, দুটো নতুন ছবি মুক্তি পেতে চলেছে শুক্রবার প্রোমোটার বৌদি এবং পয়লা বৈশাখ। এই দুটি ছবির সঙ্গে বিনোদিনীতে চালানো হবে প্রজাপতি ২। আর প্রিয়াতে চালানো হবে কেরালা স্টোরি ২ এবং মর্দানি ৩।

    আরও পড়ুন : সাত বছরের প্রেম পর্ব শেষে এক হলেন বিজয়-রশ্মিকা, ভাইরাল ‘বিরোশ’ জুটির বিয়ের ছবি

    প্রিয়া সিনেমা হলের মালিক জানান, দিনে রোজগার ১০ হাজারেরও কম। তার মধ্যে আবার ৫০ শতাংশ যায় পরিবেশকের কাছে। বাকি টাকার অনেকটা যায় বিদ্যুতের খাতে। এছাড়াও প্রোজেকশন খরচ থেকে কর্মীদের বেতন রয়েছে। তাঁর কথায়, তাঁর হল যথেষ্ট ভালো রয়েছে। এখনই রক্ষণাবেক্ষণের কোনও প্রয়োজন নেই। তাছাড়া এই উপার্জনে হল সারানো যায় না বলেও মন্তব্য করেন তিনি।

    Click here to Read More
    Previous Article
    গুগল ম্যাপেই খোঁজ মিলবে নিকটবর্তী আধার কেন্দ্রের! জানা যাবে খুঁটিনাটিও, বড় পদক্ষেপ UIDAI-র
    Next Article
    SIR বৈঠকে উত্তাপ! “এখানে কেন সুব্রত গুপ্ত?” হাই কোর্টে জবাব চাইল রাজ্য

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment