Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    গুগল ম্যাপেই খোঁজ মিলবে নিকটবর্তী আধার কেন্দ্রের! জানা যাবে খুঁটিনাটিও, বড় পদক্ষেপ UIDAI-র

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক: আপনার নিকটবর্তী আধার পরিষেবা কেন্রদ্র কোথায় আছে জানেন না? কোনও চিন্তা নেই গুগল ম্যাপস (Google Maps) আছে তো! ভারতের বিভিন্ন প্রান্তে কোথায় আধার কেন্দ্র রয়েছে, তা খুঁজে পাওয়া এবার আরও সহজ হতে চলেছে। এই লক্ষ্যেই ভারতের অনন্য পরিচয় কর্তৃপক্ষ হাত মিলিয়েছে মার্কিন প্রযুক্তি সংস্থা Google-এর সঙ্গে। শীঘ্রই গুগল ম্যাপস-এ সরাসরি দেখা যাবে অনুমোদিত আধার কেন্দ্রগুলি কোথায় রয়েছে ও তার বিস্তারিত তথ্য। কেন্দ্রীয় সরকারের দাবি, এর ফলে দেশজুড়ে আধার পরিষেবা আরও সহজলভ্য ও সাধারণ মানুষের অনেক সুবিধাও হবে।

    এবার গুগল ম্যাপেই (Google Maps) খোঁজ মিলবে নিকটবর্তী আধার কেন্দ্রের!

    জানা যাচ্ছে আগামী মার্চ মাস থেকেই সম্ভবত এই পরিষেবা চালু হতে পারে। নতুন এই ব্যবস্থায় গ্রাহকরা বুঝতে পারবেন কোন কেন্দ্রে প্রাপ্তবয়স্ক ও শিশুদের নাম নথিভুক্ত করা যায় বা কোথায় শুধুমাত্র ঠিকানা বা মোবাইল নম্বর অথবা অন্যান্য তথ্য আপডেটের সুবিধা রয়েছে। এছাড়াও কেন্দ্রগুলির কাজের সময়সূচি, পার্কিং সুবিধা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য পরিকাঠামোর তথ্য এই সমস্ত বিষয়গুলিও ম্যাপে উল্লেখ থাকবে।

    আরও পড়ুন:ধর্মীয় কাজেও AI-র এন্ট্রি! পুরোহিতদের মতোই পুজোর দায়িত্ব সামলাবে ‘বুদ্ধারয়েড’

    তথ্যপ্রযুক্তি মন্ত্রকের মতে, কেন্দ্রের এই উদ্যোগ ভুল তথ্য বা ভুয়ো কেন্দ্রের সমস্যার অবসানও ঘটাবে। দেশজুড়ে প্রায় ৬০ হাজারের বেশি আধার পরিষেবা কেন্দ্র রয়েছে, যেগুলির মধ্যে থেকে সঠিক ও যাচাইকৃত কেন্দ্র খুঁজে পেতে সাধারণ মানুষকে আর বিভ্রান্ত হতে হবে না। গুগল ম্যাপে আধার কেন্দ্র সার্চ করলে কেবলমাত্র অনুমোদিত ও আসল কেন্দ্রগুলিই প্রদর্শিত হবে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে।

    এই নিয়ে UIDAI-এর সিইও ভুবনেশ কুমার জানান, সংস্থা সব সময় আধার-ধারীদের সুবিধাকে অগ্রাধিকার দেয়। গুগলের সঙ্গে এই সহযোগিতা সাধারণ মানুষকে দ্রুত ও নির্ভুল তথ্য পেতে সাহায্য করবে। অংশীদারিত্বের পরবর্তী ধাপে গুগল বিজনেস প্রোফাইলের মাধ্যমে আধার কেন্দ্র সংক্রান্ত তথ্য আপ-টু-ডেট রাখা এবং নাগরিকদের প্রতিক্রিয়া সংগ্রহের ব্যবস্থাও চালু করার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।

    Now you can find the nearest Aadhaar center on Google Maps!

    আরও পড়ুন: ইতিহাসের রসিকতা? ভারতকে পরাধীন করা ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়ে গেল দেউলিয়া

    গুগল ইন্ডিয়ার প্রতিনিধি রোলি আগরওয়াল এই বিষয়ে জানিয়েছেন, এই যৌথ উদ্যোগের মূল লক্ষ্য হল সরকারি পরিষেবাকে আরও স্বচ্ছ ও সহজলভ্য করা। তিনি আরও বলেন, প্রয়োজনীয় সরকারি পরিকাঠামো ও সাধারণ মানুষের মধ্যে যে ব্যবধান রয়েছে, তা কমাতে এই পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ভবিষ্যতে গুগল ম্যাপের মাধ্যমেই সরাসরি আধার কেন্দ্রের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করার সুবিধা চালু হলে পরিষেবা আরও কার্যকর হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    আজকের রাশিফল ২৭ ফেব্রুয়ারি, ভাগ্য প্রসন্ন হবে এই চার রাশির
    Next Article
    পরপর বন্ধ শহরের নামী প্রেক্ষাগৃহ, বিনোদিনী-প্রিয়ার পর এবার ঝাঁপ বন্ধ নবীনারও

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment