Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    প্রকাশ ট্রাইব্যুনালের দ্বিতীয় তালিকা! আপনার নাম আছে কি না এভাবেই দেখুন

    4 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ দ্বিতীয় দফার ভোটের আগে ফের নতুন করে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ভোটারদের তালিকা (Second Tribunal Voter List) প্রকাশ করল নির্বাচন কমিশন। যাঁদের নাম নিয়ে এতদিন জটিলতা চলছিল এবং যাঁরা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন, তাঁদের মামলার শুনানির পর এই নতুন লিস্ট প্রকাশ করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সোমবার রাত পর্যন্ত যাঁদের মামলার নিষ্পত্তি হয়েছে, তাঁদের নাম এই তালিকায় রাখা হয়েছে। ফলে অনেকেই এবার ভোট দেওয়ার সুযোগ পেতে পারেন।

    ট্রাইব্যুনালের দ্বিতীয় ভোটার লিস্ট প্রকাশ | Second Tribunal Voter List

    নির্বাচন কমিশন সোমবার গভীর রাতে এই সাপ্লিমেন্টরি লিস্ট (Second Tribunal Voter List) প্রকাশ করে। এর আগেও প্রথম দফার ভোটের আগে একবার ট্রাইব্যুনালের তালিকা প্রকাশ হয়েছিল। সেই তালিকায় যাঁদের নাম ছিল, তাঁরা ২৩ এপ্রিল ভোট দিতে পেরেছিলেন। এবার দ্বিতীয় দফার ভোটের আগে ফের নতুন তালিকা প্রকাশ করা হল। এই তালিকায় নাম থাকলে ২৯ এপ্রিল ভোট দিতে পারবেন সংশ্লিষ্ট ভোটাররা।

    এই বিষয়ে আগেই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছিল, ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনালে যেসব মামলার নিষ্পত্তি হবে, সেই সব নাম প্রকাশ করতে হবে। সেই নির্দেশ মেনেই কমিশন নতুন তালিকা (Second Tribunal Voter List) প্রকাশ করেছে।

    আসলে SIR নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর থেকেই এই পুরো প্রক্রিয়া শুরু হয়। কমিশন ২৮ ফেব্রুয়ারি যে ভোটার তালিকা প্রকাশ করেছিল, সেখানে প্রায় ৬০ লক্ষ নাম বিচারাধীন অবস্থায় ছিল। সেই সব নাম যাচাই করার জন্য ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচার বিভাগীয় অফিসাররা শুনানি করে একের পর এক মামলার নিষ্পত্তি করছেন।
    অনেকের নাম ফের ভোটার তালিকায় যুক্ত হয়েছে। আবার অনেকের নাম বাদও গিয়েছে। যাঁদের নাম বাদ পড়েছিল, তাঁদের আপিল করার সুযোগ দিয়েছিল কমিশন। সেই আবেদনগুলিরই শুনানি চলছে ট্রাইব্যুনালে।

    কমিশনের বক্তব্য, যাঁদের নাম নতুন করে তালিকায় (Second Tribunal Voter List) যুক্ত হয়েছে, তাঁরা ভোট দিতে পারবেন। আর যাঁদের আবেদন খারিজ হয়েছে, তাঁরা এবার ভোট দিতে পারবেন না। নিজের নাম দেখতে হলে ceowestbengal.wb.gov.in ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ‘Supplementary List’ অপশনে ক্লিক করে জেলা, বিধানসভা কেন্দ্র এবং ভাষা বেছে ক্যাপচা দিলেই তালিকায় নাম আছে কি না দেখা যাবে।

    Basirhat became agitated as soon as the final list of SIR was published

    আরও পড়ুনঃ সোনা পাপ্পু কাণ্ডে ED-র বড় অভিযান! উদ্ধার ১০ লক্ষ, রেশন দুর্নীতিতে আরও ১৮ লক্ষ বাজেয়াপ্ত

    এছাড়াও ভোটার কার্ড নম্বর দিয়েও নাম খোঁজা যাবে। ‘Search Your Name in Electoral Roll’ অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিলেই জানা যাবে ট্রাইব্যুনালে মামলার নিষ্পত্তি (Second Tribunal Voter List) হয়েছে কি না এবং ভোটার তালিকায় নাম রয়েছে কি না।

    Click here to Read More
    Previous Article
    গাড়ি নিয়ে বেরোবেন? সাবধান!ভোটের দিন কলকাতায় কোন কোন রাস্তা বন্ধ, কোথায় ওয়ান ওয়ে—রইল আপডেট
    Next Article
    প্রাক নির্বাচনী সংঘর্ষে উত্তপ্ত আরামবাগ! জোড়া রিপোর্ট কমিশনে, কী জানালেন CEO মনোজ আগরওয়াল?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment