Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পেট্রোল-ডিজেলের দামে চড়াই-উতরাই, আজ শহরে কত? কম দামে কোন শহর জানুন

    5 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: ইরান ও ইসরায়েলের যুদ্ধের ফলে বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানি তেল (Fuel Price) ও গ্যাসের আকাল। যার ফলে ক্রমশই পারদ চড়ছে জ্বালানি তেল ও গ্যাসের দাম। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে আজ অপরিশোধিত তেলের দাম কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে। এর ফলে ফের একবার পকেটে চাপ পড়তে চলেছে মধ্যবিত্তের। জেনে নিন শহরে আজ কোথায় কত টাকা দাম থাকছে পেট্রোল ও ডিজেলের।

    পেট্রোল-ডিজেলের দামে আজ কী টুইস্ট জানুন? (Fuel Price)

    ৭ এপ্রিল ভারতের বিভিন্ন বড় শহরে পেট্রোল ও ডিজেলের খুচরো দাম বা রিটেল প্রাইজে (Fuel Price) তেমন একটা পরিবর্তন দেখা যায়নি। তবে দীর্ঘদিন ধরে জ্বালানির রিটেল প্রাইজ অপরবর্তিত রাখার চেষ্টা রেখে যাচ্ছে তেল বিপণন সংস্থাগুলি। জানা যায় রাষ্ট্রায়ত্ত তেল সনস্থা গুলি শিল্পক্ষেত্রে ব্যবহৃত ডিজেলের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি করেছে।

    Fuel Price know the twist in todays rate

    আরও পড়ুন: অজান্তেই অপরাধ করছেন? ব্ল্যাকে LPG কিনলেই কড়া শাস্তি, আইনের ফাঁস এড়াতে নিয়ম জানুন

    যার ফলে হাই স্পিড ডিজেলের দাম লিটার প্রতি ২৮.২২ টাকা বাড়িয়ে ১৩৭.৮১ টাকা করা হয়েছে। যা প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি এই দাম মূলত বাল্কে ক্রয় করা শিল্প বাণিজ্যিক গ্রাহকদের জন্য প্রযোজ্য। পাশাপাশি, রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৯৪.৭৭ টাকা এবং ডিজেলের দাম ৮৭.৬৭ টাকা রয়েছে।

    এছাড়াও মুম্বইয়ে পেট্রোলের দাম লিটার প্রতি ১০৩.৫০ টাকা এবং ডিজেলের দাম প্রায় ৯০.০১ টাকা। কলকাতায় পেট্রোলের দাম প্রায় ১০৫.৪১ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম প্রায় ৯২.০২ টাকা প্রতি লিটার। বিভিন্ন রাজ্যে কর কাঠামোর পার্থক্যের কারণে এই দামের তারতম্য দেখা যায়।

    Fuel Price know the twist in todays rate

    তবে মার্চে শেষ দিকে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যে পেট্রোপণের দামে রাসপ্রান্তে অন্তঃশুল্ক কমায় কেন্দ্র। একেবারে শুল্কমুক্ত করা হল ডিজেল। পাশাপাশি পেট্রোলের অন্তঃশুল্ক কমিয়ে করা হয় তিন টাকা। যেখানে আগে ডিজেল এ প্রতি লিটারে ১০ টাকা করে অন্তঃশুল্ক নেওয়া হতো। সেখানে সেটি পুরো ছাড় করে শূন্যতে নামিয়ে আনা হয়।

    এছাড়া লিটার প্রতি পেট্রোলে অন্তঃশুল্ক ১৩ টাকা থেকে কমিয়ে তিন টাকা করা হয়। যদিও বিমানের জ্বালানিতে অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় সরকার। লিটার প্রতি এভিয়েশন টার্বাইন ফুয়েলে আগে ৫০ টাকা করে অন্তর শুল্ক নেওয়া হত। যেখানে এখন তা কমিয়ে ২৯ টাকা ৫০ পয়সা করা হয়েছে (Fuel Price)।

    Click here to Read More
    Previous Article
    অজান্তেই অপরাধ করছেন? ব্ল্যাকে LPG কিনলেই কড়া শাস্তি, আইনের ফাঁস এড়াতে নিয়ম জানুন
    Next Article
    সরকারি কর্মীদের পোয়া বারো! বকেয়া DA মেটাতে বড় পদক্ষেপ রাজ্যের

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment