Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পড়ুয়াদের জন্য বড় সুখবর! এবার বাসে যাতায়াত একেবারে ফ্রি, ঘোষণা নতুন মুখ্যমন্ত্রীর

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ কর্নাট্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই একের পর এক বড় ঘোষণা করলেন ডিকে শিবকুমার। পড়ুয়াদের যাতায়াতের খরচ কমানো থেকে শুরু করে চাকরির সুযোগ তৈরি, যুবকদের জন্য বিশেষ প্রকল্প এবং বেঙ্গালুরুর রাস্তা সংস্কার, সব মিলিয়ে রাজ্যের উন্নয়নকে সামনে রেখেই প্রথম মন্ত্রিসভা বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি চর্চায় এসেছে স্কুল ও কলেজ পড়ুয়াদের জন্য ফ্রি বাস (Free Bus Service) পাসের ঘোষণা।

    স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য ফ্রি বাস (Free Bus) পাস

    প্রথম ক্যাবিনেট বৈঠকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, রাজ্যের সমস্ত স্কুল ও কলেজ পড়ুয়া বিনামূল্যে বাসে (Free Bus Service) যাতায়াতের সুযোগ পাবে। এর আগে শুধু ছাত্রীদের জন্য এই সুবিধা ছিল। এবার ছাত্র-ছাত্রী নির্বিশেষে সব পড়ুয়াকে এই প্রকল্পের আওতায় আনা হবে। কারা এই সুবিধা পাবেন এবং কীভাবে আবেদন করতে হবে, সে বিষয়ে শীঘ্রই বিস্তারিত জানাবে রাজ্য সরকার।

    চাকরিপ্রার্থীদের জন্য নতুন উদ্যোগ

    রাজ্যে একটি প্রাইভেট সেক্টর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তৈরির কথাও ঘোষণা করেছেন ডিকে শিবকুমার। এর মাধ্যমে চাকরিপ্রার্থীরা সরাসরি বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সেখানে নাম নথিভুক্ত করলেই চাকরির সুযোগ সম্পর্কে তথ্য পাওয়া যাবে।

    মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে রাজ্যে প্রায় ৫৬ হাজার সরকারি পদ খালি রয়েছে। সেই পদগুলিও ধাপে ধাপে পূরণ করা হবে। পাশাপাশি চাকরির ক্ষেত্রে স্থানীয় কন্নড় ভাষাভাষীদের অগ্রাধিকার দেওয়ার জন্য নতুন নীতি আনা হবে। আগামী এক মাসের মধ্যেই সেই নীতির খসড়া তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি।

    ১০ হাজার যুব ক্লাব গড়ার ঘোষণা

    যুব সমাজকে আরও বেশি করে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যকলাপের সঙ্গে যুক্ত করতে ১০ হাজার ‘ভারত জোড়ো ইয়ুথ ক্লাব’ তৈরি করা হবে। রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে একটি করে ক্লাব গড়ার পরিকল্পনা রয়েছে। প্রতিটি ক্লাবকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেবে সরকার। খেলাধুলো, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজে এই ক্লাবগুলি অংশ নেবে।

    বেঙ্গালুরুর রাস্তার জন্য ২ হাজার কোটি টাকা

    বেঙ্গালুরুর রাস্তার অবস্থা উন্নত করতে ২ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছে নতুন সরকার। দীর্ঘদিনের সমস্যার সমাধান করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

    বাড়ির নথি সংক্রান্ত সুবিধাও এছাড়াও বাড়ির মালিকদের জন্য অকুপেন্সি সার্টিফিকেট এবং কমপ্লিশন সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে এককালীন ছাড়ের ঘোষণা করা হয়েছে। সম্পত্তির মালিকানার আইনি নথি তৈরির কাজও আরও সহজ করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে সরকার।

    Free Bus travel who Is left out of the benefit

    আরও পড়ুনঃ ২৮ লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা, কিন্তু আগে করতে হবে এই কাজ! অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

    দায়িত্ব নেওয়ার পর প্রথম বৈঠকেই পড়ুয়া, যুবক-যুবতী এবং সাধারণ মানুষের জন্য একাধিক প্রকল্পের (Free Bus Service) ঘোষণা করে উন্নয়ন ও কর্মসংস্থানের উপর জোর দেওয়ার বার্তা দিলেন কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার।

    Click here to Read More
    Previous Article
    ‘১৫ বছর ক্ষমতায় থেকে চর্বি জমেছে’, দল ভাঙা বিধায়কদের ‘বিজেমূল’ বলে কটাক্ষ মহুয়া মৈত্রর
    Next Article
    ভুল পথে এগোচ্ছে দেশ! একাধিক সঙ্কটে জর্জরিত পাকিস্তানের ওপর ভরসা হারাচ্ছেন খোদ পাকিস্তানিরাই

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment