Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পচা ডিমের বিক্রি নেই, মাছি তাড়াচ্ছেন বিক্রেতারা, হঠাৎ কী হল?

    4 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : হঠাৎই যেন উলটপুরাণ। একসময় যেমন পচা ডিম (Rotten Egg) কেনার হিড়িক উঠেছিল তেমনই হঠাৎ করেই পচা ডিম কেনার ধুম কমে গেল আমজনতার মধ্যে। মাঝে বাজারে কার্যত পচা ডিমের আকাল পড়েছিল। রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতারা পড়েছিলেন ডিম হামলার মুখে। পচা ডিম বিক্রি হয়েছে রাজ্য জুড়ে। তবে মালদহে ছবিটা ভিন্ন।

    আর বিকোচ্ছে না পচা ডিম (Rotten Egg)

    মালদহের ইংরেজ বাজার পুর এলাকায় দোকানদাররা পচা ডিমের পসরা সাজিয়ে বসে থাকলেও তা কেনার কেউ নেই। এলাকার এক দোকানদার বলেন, অনেক জায়গাতেই ডিম ছোড়া হচ্ছে। পচা ডিম বেশি দামে বিক্রিও হচ্ছে। কিন্তু ইংরেজ বাজার পুর এলাকায় কেউ ডিম ছুড়ছে না।

    Rotten egg are not selling anymore

    মালদহে ভিন্ন ছবি: আরও এক দোকানদার জানান, অনেক জায়গাতেই পচা ডিম বিক্রি হচ্ছে বলে শুনছেন তিনি। কিন্তু এখানে কেউ তা কিনছে না। নেতাদের বিরুদ্ধে মানুষের অভিযোগ এখানেও রয়েছে, কিন্তু ডিম ছোড়ার মতো পরিস্থিতি নেই।

    আরও পড়ুন : ইলিশের থেকেও ঢের দামি, জালে উঠল সাড়ে ৭ লক্ষ টাকার মাছ! চওড়া হাসি মৎস্যজীবীদের মুখে

    কেন এমন পরিস্থিতি: পুরসভার চেয়ারম্যান বলেন, তাঁদের এমনই জনসংযোগ রয়েছে যে ডিম (Rotten Egg) ছোড়ার মতো কোনও পরিস্থিতি তৈরি হবে না। তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার তিনি কখনও করেননি। ক্ষমতা সবসময় থাকে না, কিন্তু ভালোবাসা, সহানুভূতি থাকে। তিনি কখনও প্রতিহিংসার রাজনীতিকে আশ্রয় দেননি আর নিজেও করেননি।

    আরও পড়ুন : আগামীকাল থেকেই শিয়ালদহ লাইনের ৮ টি স্টেশনে বন্ধ টিকিট কাউন্টার, তালিকায় কী কী?

    মালদহ জেলার বিজেপি নেতা বলেন, বিজেপি কোনোভাবেই ডিম ছোড়ায় বিশ্বাসী নয়। তৃণমূল নেতাদের উপর ডিম হামলার জন্য তিনি বিক্ষুব্ধ তৃণমূল শিবিরকেই দায়ী করেছেন।

    Click here to Read More
    Previous Article
    অন্নপূর্ণা যোজনা নিয়ে স্বস্তির আপডেট! পরবর্তী কিস্তির টাকা কবে ঢুকবে জানুন
    Next Article
    “ব্রাজিল, আর্জেন্টিনাকে হারানো……” জার্মানিকে ছিটকে গিয়ে বিশ্বকাপের মঞ্চ থেকে হুঙ্কার প্যারাগুয়ের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment