Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পাল্টে গেল দিঘার জগন্নাথ মন্দিরের নাম! নয়া নাম ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    21 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল সরকার দিঘায় জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple) তৈরি করার পর থেকেই নাম নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল। এবার রাজ্যে পালাবদল হতেই দিঘা জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দটি সরিয়ে দেওয়া হল। সেই সঙ্গেই নতুন নাম কী হবে, সেটাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

    দিঘার জগন্নাথ মন্দিরের নামবদল!- (Digha Jagannath Temple)

    দিঘার জগন্নাথ মন্দিরের পাশে ‘ধাম’ শব্দ জোড়ার পর বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছিল। এই সিদ্ধান্তের বিরোধিতা করে অনেকে বলেন, জগন্নাথ ধাম কেবলমাত্র পুরীতেই থাকতে পারে। একসঙ্গে দু’টো ধাম তৈরি হতে পারে না। এত বিতর্ক সত্ত্বেও বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেয়নি পূর্বতন তৃণমূল সরকার। তবে এবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী জানালেন, দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ সরিয়ে নেওয়া হচ্ছে।

    আরও পড়ুনঃ ‘মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে, পাশে আছি’! নতুন তৃণমূলের জল্পনায় জল ঢাললেন দেব

    মঙ্গলবার কলকাতায় আসেন পুরীর সাংসদ সম্বিত পাত্র। তাঁকে পাশে বসিয়ে এদিন বিকেলে নবান্ন থেকে একটি সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। সেখান থেকেই দিঘার জগন্নাথ মন্দিরের নাম পরিবর্তনের ঘোষণা করেন তিনি।

    মুখ্যমন্ত্রী বলেন, “এই নিয়ে মায়াপুরের ইসকনেও আলোচনা করা হয়েছে। আমরা কাগজপত্র দেখেছি। সংশ্লিষ্ট অনুমোদনে রাজ্যের পূর্বতন সরকার শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার নামে বলা হয়েছে। টেকনিক্যালি কালচারাল সেন্টারের নামে বানানো হয়েছে, মাঝে ধাম শব্দটা ঢুকিয়ে দিয়েছে। তাই এবার দিঘার জগন্নাথ মন্দিরের ক্যাম্পাস থেকে ধাম শব্দ সরিয়ে দেওয়া হচ্ছে”।

    Digha Jagannath Temple name changed CM Suvendu Adhikari big announcement

    এখানেই না থেমে শুভেন্দু আরও বলেন, “এবার থেকে সম্পূর্ণ কমপ্লেক্সের নাম হবে শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র এবং যেখানে ঈশ্বরের পুজো-পাঠ হয়, সেই স্থাপত্যটি শ্রী জগন্নাথদেব মন্দির নামে পরিচিত হবে। সব নিয়ম, সংস্কৃতি মেনে পুজো হবে”।

    রাজ্যে পালাবদলের পর একের পর এক পরিবর্তন হচ্ছে। এবার দিঘার জগন্নাথ মন্দির নিয়েও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ‘ধাম’ শব্দ সরিয়ে এবার থেকে এই কমপ্লেক্স ‘শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র’ ও যেখানে পুজো-পাঠ হয় সেই স্থান ‘শ্রী জগন্নাথদেব মন্দির’ নামে পরিচিত হবে বলে জানিয়ে দিলেন তিনি।

    Click here to Read More
    Previous Article
    ‘পুষ্পা ধরা পড়েছে, যুবরাজও পার পাবেন না’,অভিষেককে নিয়ে বড় ইঙ্গিত দিলেন অগ্নিমিত্রা
    Next Article
    CEO হিসাবে শেষ অ্যাপল ইভেন্টে আবেগে ভাসলেন টিম কুক! কে পাচ্ছেন নতুন দায়িত্ব?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment